চট্টগ্রাম বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চট্টগ্রাম বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে উল্টে গেল চলন্ত রেঞ্জার : আহত ১৫ যাত্রী

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে একটি চলন্ত রেঞ্জার উল্টে প্রায় ১৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে টাইগারপাস মূল সড়কে এ ঘটনা ঘটে। রেঞ্জারটি (চট্টমেট্রো-ছ-১১-০৯৯০) টাইগারপাস এলাকায়আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রদীপ নাথ (৩৩), মোহাম্মদ দাউদ (২০), মো. সবুজ (২০), মো. ফিরোজ (২৫), আলী রাব্বি (২৮), মো. হাসান (১৭), নুরুল হুদা (৫৮), বসুমিত্র ভিক্ষু (৬০), শাহ আলম (২৯), সাজ্জাদ (১৮), শহীদ আলম (২২), নুরুল হক (৬৫), সরোজ কুমার হাজারী (৬১) ও মো. শফিক (২৫)।



চমেক সূত্রে জানা গেছে,  আহত যাত্রীদের মধ্যে চারজনকে ২৬ নম্বর ওয়ার্ডে এবং বাকিদের নিচতলার ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে চালক ও সহযোগী কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানালেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।



চট্টগ্রামে আগুনে কেড়ে নিল ৫টি বাড়ি



চট্টগ্রাম ব্যুরো:  চট্টগ্রাম নগরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে বাড়িগুলোর ১৩টি সম্পূর্ন পুড়ে গেছে। আগুন নেভানোর সময় মো. মোজাম্মেল হক (নং- ৭৪৭৯) নামে এক ফায়ারম্যানের  ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে,  বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকার উজির শাহ লেনে বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত দেড়টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার কর্মীরা রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম এতে  পাঁচজন মালিকের বিভিন্ন পরিমাপের ৪টি কাঁচা ও ১টি সেমিপাকা বাড়ির ১৩টি কক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ লাখ টাকার সম্পদহানি হলেও  উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

Read more »

হরতালে ফের স্থগিত হল চবির পরীক্ষা

চট্টগ্রাম ব্যুরো :: বিএনপির  ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিভাগে কোনো ক্লাসও অনুষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যানবাহনের অন্যতম মাধ্যম শাটল ট্রেন যথারীতি চললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। ফলে ক্যাম্পাসে নিত্য কোলাহলমুখর অবস্থাও চোখে পড়েনি। চট্টগ্রাম নগরী-বিশ্ববিদ্যালয়গামী মিনিবাস সার্ভিস (তরী) চলাচল করছে না বলে জানিয়েছে তরী কর্তৃপক্ষ।

পরিবহন দফতরের উপ-পরিচলক মোহাম্মদ রবিউল আলম বলেন, হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ে থেকে শহরগামী কোনো বাস চলাচল করেনি। তবে ক্যাম্পাসের ভেতরে স্কুল-কলেজের বাস চলাচল করেছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। বেশিরভাগ বিভাগের শ্রেণীকক্ষ তালাবদ্ধ দেখা গেছে।

শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। পরীক্ষার হলগুলোও ছিল তালাবদ্ধ। বিভিন্ন বিভাগের পরীক্ষাও স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ ও মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিভাগ সূত্র। তবে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম জানান, হরতালে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

Read more »

চট্টগ্রামে বুধবার থেকে চারদিনব্যাপী প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার শুরু ৬০টি স্টলে প্রায় অর্ধশত রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিচ্ছে

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে পঞ্চমবারের মত চারদিনব্যাপী শুরু হচ্ছে  ‘প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার-২০১২’। বসবাসে চাই সবুজ পৃথিবী’ স্লোগান নিয়ে আগামী আগামী বুধবার (২ মে)  থেকে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হচ্ছে। চলবে হচ্ছে চার দিনব্যাপী । চলবে ৫ মে পর্যন্ত। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে প্রান্তিক কমিউনিকেশনের প্রধান নির্বাহী মেহেদী হাসান এক সংবাদ সম্মেলনে  এসব তথ্য জানান।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২ মে বিকেল পাঁচটায় বন্দরনগরী চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রান্তিক কমিউনিকেশন আয়োজিত এই আবাসন মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। ৫ মে সন্ধ্যা সাড়ে সাতটায় সমাপনী দিনে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি থাকবেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, নিবেদিত উদ্যোক্তা ও দক্ষ পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত প্রান্তিক কমিউনিকেশন একটি সৃজনশীল সংস্থা। যা ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, অটোমোবাইলস, গৃহনির্মাণ শিল্পের প্রতিষ্ঠানের সেবামূলক তৎপরতা, প্রচারণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ধারাবাহিকতায় এবারও পঞ্চম বারের মতো চট্টগ্রামে চার দিন ব্যাপী রিয়েল এস্টেট ফেয়ার-২০১২ আয়োজন করছে।

এবারের আবাসন মেলায় বর্ণিল আয়োজন করা হয়েছে উল্লেখ করে সম্মেলনে বলা হয়, মেলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও মহিলাদের জন্য চারদিন ব্যাপী ফ্রি লিজান মেহেদী এবং ফেসিয়াল উৎসবের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে ক্রেতা-দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র।’ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে ৩০ এপ্রিলের  মধ্যে ০১৭১২০৭৭৯৪৬ এবং ০১৭১২৬৫৮৫৪৩ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করারর কথা উল্লেখ করা হয়।

জানা গেছে, এবারের মেলায় মোট ৬০টি স্টলে প্রায় অর্ধশত রিয়েল এস্টেট কোম্পানি অংশ নেবে। ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে নিজস্ব তথ্য, বিজ্ঞাপন প্রচার কেন্দ্র এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থাও করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ আবাসন মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে বসুধা বিল্ডার্স।

 

Read more »

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে রেলওয়ে মহাপরিচালক লোকবল সংকটে ১৪৬টি রেল স্টেশন বন্ধ রয়েছে

চট্টগ্রাম ব্যুরো :: রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেছেন, লোকবলের অভাবে আমার জানা মতে ১৪৬টি স্টেশন বন্ধ রয়েছে। শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। চেষ্টা করব সংক্ষিপ্ত ও সহজ উপায়ে লোক নিয়োগ করতে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের সিআরবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।একই সাথে তিনি  রেলওয়ে পূর্বাঞ্চলের জনবল নিয়োগে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ।

তিনি বলেন, ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা চট্টগ্রাম ঘুরে গেছেন। যদি অনিয়ম ধরা পড়ে ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ের চারটি প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, জাইকার অর্থায়নে লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইন করার কাজ এগিয়ে চলছে। এক হাজার ৩০১ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত নভেম্বরে। এছাড়া তাদের ৪০০ কোটি টাকা অর্থায়নে ১১টি মিটার গেজ লোকোমেটিভ আনা হচ্ছে কোরিয়া থেকে। ২০১৩ সালের জুলাই-আগস্টে ইঞ্জিনগুলো যুক্ত হবে। বাকি দুটি প্রকল্প হচ্ছে চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রিমডেলিং ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ আধুনিকায়ন করা।

এ সময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোজাম্মেল হক, জিএম (ডেভেলপমেন্ট) আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সিআরবি সম্মেলনকক্ষে চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রিমডেলিং প্রকল্পের আওতাভুক্ত স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একটি বৈঠক করেন মহাপরিচালক মো. আবু তাহের। বৈঠক শেষে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীসেবার মান বাড়াতে ‘স্টেশন ইয়ার্ড রিমডেলিং’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা স্টেশনের মতো চট্টগ্রামেও ট্রেনের ইঞ্জিন যাতে সোজা পথে বেরিয়ে যেতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাই ২২৬ কোটি টাকার প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

ইয়ার্ড রিমডেলিং প্রকল্পের আওতাভুক্ত স্টেশন এলাকার বিদ্যালয়, মাদ্রসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এক মাসের মধ্যে রেলওয়ের জায়গা ছেড়ে দিতে রাজি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ সবার সঙ্গে বৈঠক করেছি। তারা সহযোগিতা করবে বলে কথা দিয়েছেন। আমাদের ১১৫ ফুট নেওয়ার কথা ছিল। তবে আপাতত ৯০ ফুট নেওয়া হবে। এতে রেল কর্মচারীদের বাসা তেমন একটা ভাঙতে হবে না।

শাখা লাইনের সংস্কার প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ষোলশহর-নাজিরহাট ও চট্টগ্রাম-দোহাজারী লাইনের কাজ চলছে। দুই এলাকায় দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। ব্রিজ, লাইন ইত্যাদি মেরামত হয়ে গেলে এ লাইনে ৬০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। এসময় তিনি দোহাজারী-কক্সবাজার রেলপথ তৈরির জন্য দেড়শ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র“তি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ভূমি অধিগ্রহণে রাখা হয়েছে মাত্র ৪০০ কোটি টাকা। তাই ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দিয়েছে।



 আমি জেলা জর্জের দেহ রক্ষী কেউ কিছু করতে পারবেনা



চট্টগ্রামে আবাসিক হোটেল ফ্যাবারিনে চলচ্ছে ব্যাপরোয়া অসামাজিক কর্মকান্ড

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আবাসিক হোটেল ফ্যাবারিনে চলচ্ছে ব্যাপরোয়া অসামাজিক কর্মকান্ড।এ ব্যাপারে হোটেল ফ্যাবারীনের ম্যাসেস র্পালার পরিচালক হারাধনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শিল্প মন্তী আমার আত্তীয় ও আমার খালাত ভাই পুলিশ। পুলিশ খালাত ভাই পলাশ সাংবাদিকে ফোন করে জানালেন আমি জেলা জর্জের দেহ রক্ষী কেউ কিছু করতে পারবেনা। এ ব্যাপারে প্রশাসনের উচ্চ প্রদস্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। চট্টগ্রামের আগ্রাবাদের একটি আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করায় এলাকায় অনেক গুলো ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রীতিমত হোচট খওয়ার মত অবস্থায় এখানে গজে উঠেছে নিয়মের বাহিরে অনেক গুলো অবৈদ ম্যাসেস, পার্লার, হেয়ার ড্রেসার সেলুন। তেমনি গতকাল সন্ধায় স্থানিয় এক ব্যাবসায় বাসাথেকে হাঁটতে বের হন। হরতালের কারণে প্রতিদিনের মতো যানজট আর মানুষের ভিড় না থাকায় তিনি শেখ মুজিব রোডের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। আগের বনানী কমপ্লেক্স সিনেমা হলের পাশ দিয়ে হেঁটে এক বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ বেলায়ত সাহেবের চোখে পড়লো আগ্রাবাদ ডেবার পশ্চিম পাড় এলাকায় একটি বহুতলা ভবনের পাশে সান র্বোডে লেখা রয়েছে রানী হেয়ার ড্রেসার ও এখানে অতি যতœ সহ কারে পুরুষের শরীরের ম্যাসেস করার সুব্যবস্থা রয়েছে। অবশেষে বেলায়ত সাহেব গুটি গুটি পায়ে প্রবেশ করলেন রানী হেয়ার ড্রেসার সেলুনে পা বাড়া মাএই চেয়ার থেকে উঠে দাড়িয়ে সুন্দরী মহিলা জানতে চায়লেন কি সেবা করতে পারি অপনার। এমন সময় এলাকার কিছু যুবক দল বেদে সেলুন থেকে বের হতে বেলায়ত সাহেব কে দেখে যুবক গুলো মাতা নিচু করে সেলুন থেকে বের হতেই বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। অবশেষে বুঝার আর কিছু বাকী নেই। তিনি বুঝতে পারলেন সেলুনের ভিতওে আরো কয়েকটি রুমে আরো কয়েকজন যুবক কয়েকজন যুবতীর সাথে অবস্থান করছেল। সেলুনের সার্বিক পরিবেশ অনুধাবন করে তিনি নিশ্চিত হলেন, অভিজাত সেলুনের নামে এখানে অবাধে চলছে নানা অশ্লীল কর্মকান্ড। নগরীর গ্ররুত্বপূর্ণ এলাকা গুলোতে এভাবে ব্যাবসার আড়ালে চলছে অসামাজিক কর্মকান্ড। অন্যদিকে শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত পাঁচ তারকা আবাসিক হোটেল ফ্যাবারিনে ও প্রকাশে ম্যাসেস র্পালারের আড়লে চলছে অসামাজিক কর্মকান্ড এখানে ম্যাস র্পালারটি পরিচালনা করেন চট্টগ্রাম প্রথম শ্রেণীর অর্থ ঋণ আদালতে ম্যজেস্টেটের বর্ডিগার্ড পলাস ও তার খালাত ভাই হারাদন জেলা  জজের প্রবাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে অসামাজিক কর্মকান্ড ও দেহ ব্যাবসা ৮/১০ জন সুন্দরী মেয়ে রেখে ম্যাসেস র্পালারের আড়ালে হারাদন ও পলাস চালাচ্ছে অসামাজিক কর্মকান্ড পলাস ও হারাদনের বাড়ী চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার এক নং করের হাট এলাকার চৌওরা গ্রামে অবস্থিত । অতি সয় এদেরকে আটক করে আইনের কাটগড়ায় দাড় করানোর জন্য এলাকা বাসি প্রশাশনের সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে রানী সেলুনের বিষযটি ডবলমুরিং থানায় অবহিত করার পর পুলিশ রাণী সেলুনে অভিযান পরিচালনা করে। এ খবর পেয়ে সরেজমিনে উদঘাটিত  হয়ে ঘটনা স্থলে গিয়ে সেলুনের নামে বিশেষ মহল যুব সমাজের অবক্ষয় ঘটানোর চিএ আমাদের চোখে পড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে যুবতী মেয়েদের চাকরির প্রলোভান দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে জড়ানোর মতো অভিযোগ প্রমাণিত হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকান্ড পরিচালিত হলেও সংশ্লিষ্ট মহল নিরবতা পালন করছে। নগরীর আগ্রাবাদ ২৭, শেখ মুজিব রোডের পাশেই একটি দুতলা ভবনের উপর আর্কষণীয় সাইন র্বোডে লেখা রয়েছে রাণী হেয়ার ড্রেসার। তার পাশে ইংরেজিতে লেখা অ টহরশ অঈ ঝযধষঁহ ভড়ৎ ংসধৎঃ সধহ । সিড়ি দিয়ে দুতলায় ওঠলে একটি সাজানো বাসর রুম। আট থেকে দশ জন লোক বসার মতো ব্যবস্থা আছে। এক পাশে চেয়ার-টেবিল দিয়ে মালিকের বসার জায়গা করা আছে। যেখানে বসলে সিড়ি দিয়ে কেউ উপরে ওঠলে আসলে তা সহজে দেখা যায়। দেয়ালের সাথে টাঙানো আছে একটি ডিজিটাল মূল্য তালিকা। এত উল্লেখ করা আছে পুরুষের সুন্দর্য্য চর্চার নানা বিষয়ের মূল্য। মূল্য তালিকার নিচে লেখা আছে আপনাদেও সন্তুষ্টিই আমাদেও একমাএ কাম্য। সেলুনের মালিক একজন মহিলা তিনি জানান, তার নাম স্বপ্না চৌধুরী। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। তিনি প্রথমে নিজেকে প্রতিষ্টানের ম্যানেজার পরিচয় দেন। মালিকের পরিচয় জানতে চাইলে তিনি অনেক গড়িমসি করে পরবর্তীতে নিজেই মালিক বলে জানান। এক বছরেরও অধিক সময় ধরে এই প্রতিষ্টানটি পরিচালনা করছেন। ভিতরের রুমগুলোতে দিগম্বর হয়ে আছেন সাগর, দিদার, রিয়াদ চঞ্চল নামের যুবক। তাদেও সাথে সীমা, মমতাজ, হাসিনা, রুবি ও শিরিন নামের যুবতী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এদিক ওদিক ছুটাছুটি করছেন। প্রথমে প্রতিষ্ঠানের ম্যানেজার এবং পরে মালিক পরিচয়দানকারী স্বপ্না চৌধুরীর কাছে কিসের ভিওিতে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছেন জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এ সংক্রান্ত কাগজপএ রয়েছে, তবে সাথে নেই। কি কি ধরনের কাগজপএ কারা কারা তাকে দিয়েছে তা জানতে চাইলে তিনি মোবাইল ফোনে খবর দিলে কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির যুবক ঘটনাস্থলে এসে ভয়-ভীতি এবং বিভিন্ন মহলের দাপট দেখিয়ে রাণী সেলুনের পক্ষে ভূমিকা রাখেন। এ ছাড়াও চট্টগ্রাম শহরের আনাছে কানাছে ব্যাঙের ছাতার মতো গজে উঠা অসংখ্য বিউটি র্পালার, ম্যাসেস র্পালারে প্রতি নিয়ত অসামাজিক কর্মকান্ড চলে আসছে দীর্ঘদিন ধরে। অতিসয় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাড়িয়েছে।


Read more »

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে অজ্ঞাত লাশ নিয়ে পুলিশ বিপাকে

চট্টগ্রপাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে কুডিয়ে পাওয়া ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতানামা যুবকের লাশ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। গত ২৪ এপ্রিল  বাংলাদেশ কোষ্টগার্ড এর টহলদল আউটার ্এ্যানকারেজে এন্টি স্মাগলিং ডিউটি করাকালে পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমী হতে অনুমান ৫০০ মিটার দক্ষিণে কর্ণফুলী নদীর মোহনায় একটি সেন্ডু গেঞ্জি পরিহিত ভাসমান অবস্থায় ওই হতভাগ্য যুবকের মৃতদেহ উদ্ধার করে। কর্ণফুলি নদীর মোহনায় প্রবেশরত আল্লার দান  ফিশিং বোটের মাঝি ও অন্যান্য লোকজনের সহায়তায় মৃত দেহটি উপকুলে নিয়ে আসে। এরপর পতেঙ্গা থানায় ওই দিনই একটি অপমৃত্যু মামলা (নং-০৬/১২) দায়ের করা হয়। এ ব্য্পাারে থানায় অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করেন বলে সিএমপি জানায়।

পুলিশ জানায়, মৃত দেহটি দীর্ঘদিন পানিতে থাকার কারণে লাশের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে এবং মৃত দেহটি ফুলে গেছে। মৃতের ডানহাতের বাহুতে আল্লাহু লেখা একটিট তাবিজ এবং কোমরে চিকন রশির সাথে বাঁধা ২টি ঝুলন্ত চাবি আছে। উক্ত অজ্ঞাতনামা লাশের কোন পরিচয় পাওয়া গেলে পতেঙ্গা মডেল থানা সিএমপি, চট্টগ্রামে যোগাযোগ করার অনুরোধ করেছেন এক বিবৃতিতে। 

Read more »

শনিবার, ২১ এপ্রিল, ২০১২

চবির হলের কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র একটি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শাহজালাল হলের ৩৩৩ নম্বর কক্ষে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে সহপাঠিরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে পরে পুলিশ এসে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে। অত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম মো. সোহাগ হাওলাদার (২৪। সে চবির  ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্সের (ফাইনাল সেমিস্টার) ছাত্র  এবং মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব বাইকপাড়া বীরমোহন গ্রামের মো. তোরাফ হাওলাদের ছেলে।
আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বন্ধু-বান্ধব ও মুঠোফোনে বাবার সঙ্গে কথাবার্তা বলে রাতে ঘুমুতে যান সোহাগ। কিন্তু গতকাল  সকালে এত বেলা হওয়া পর্যন্ত না ওঠায় অনেক ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে কক্ষের জানালার কাঁচ দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
হলের প্রভোস্ট শাহেদ বীন ছাদিক বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানালে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তিনি জানেন ।নৌ বাহিনীর লেফটেন্যান্ট তার মামা মুনীর চট্টগ্রামের পতেঙ্গা থেকে ক্যাম্পাসে আসলে মৃতদেহটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা
রেলওয়ে পূর্বাঞ্চলে ৩ হাজার ৪১৯ জন লোকবল
নিয়োগের নামে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে রেলওয়ের নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে গত বছরের ৩১ অক্টোবর সিআরবিতে বিক্ষোভ মিছিল ও জিএমকে স্মারকলিপি প্রদান করা হয়। ৯ ফেব্র“য়ারী রেলমন্ত্রীকে ফ্যাক্সবার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। ১২ ফেব্র“য়ারী  রেলমন্ত্রীকে আবারও ফ্যাক্সবার্তা পাঠিয়ে জানানো হয়, তার নামে চট্টগ্রামে নিয়োগ বাণিজ্য করা হচ্ছে। ২৮ মার্চ আমাদের ১৪ জন প্রতিনিধি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে নিয়োগে দুর্নীতির চিত্র তুলে ধরেন। এরপর গত ৪ এপ্রিল সিআরবিতে বিক্ষোভ মিছিল এবং পাহাড়তলীতে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর গত ৯ এপ্রিল রেলসচিবের সঙ্গে যোগাযোগ করে নিয়োগ বাণিজ্যের বিষয়টি আবারও অবহিত করা হয় বলে অভিযোগ করেছেন রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা । একই সাথে  রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার ও পূর্বাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধার ৭০ লাখ টাকা নিয়ে ধরা পড়ার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এছাড়া তারা জিএম ইউসুফ আলী মৃধাকে অবিলম্বে অপসারণ করে তাকে রিমান্ডে নেওয়ারও দাবি জানিয়েছেন।সম্মেলনে জানানো হয়, রেলওয়ে পূর্বাঞ্চলে ৩ হাজার ৪১৯ জন লোকবল নিয়োগের নামে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রত্যেকের কাছ থেকে দু’থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। যিনি বেশি টাকা দিয়েছেন তিনিই চাকরি পেয়েছেন। তিনি বলেন, ‘নিয়োগ বাণিজ্যের সঙ্গে মন্ত্রী জড়িত আছেন কি না জানি না। তদন্তে এটা বের হবে। তার আগে আমরা মন্ত্রীর পদত্যাগ দাবি করছি না। তবে জিএমকে অবিলম্বে অপসারণ করে রিমান্ডে নেওয়া হোক। তাহলে প্রকৃত সত্য বের হবে। জিএম ইউসুফ আলী মৃধার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সংবাদ সম্মেলনে জানান সংগ্রাম পরিষদের নেতারা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা চাই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক। এতে যদি মন্ত্রী জড়িত থাকেন, তবে তার বিচার হোক। আর যদি এপিএস ও জিএম নিজেদের বাঁচাতে মন্ত্রীর নাম ব্যবহার করেন তবে তাদেরও বিচার হোক। এছাড়া সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, নিয়োগ বাণিজ্যের বিষয়ে সংগঠনটি ৬ মাস ধরে আন্দোলন করছে । তিনি বলেন, আমাদের বক্তব্য যদি মন্ত্রণালয় যথাসময়ে আমলে নিতো, তাহলে আজ সমগ্র রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর ললাটে লজ্জাকর, কলঙ্ক তিলক পরিধানের দৃশ্য দেশবাসীকে অবলোকন করতে হতো না। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সমন্বয়কারী এস কে বারি খোকন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুস সবুর, মোহাম্মদ আলী, রফিক চৌধুরী, কাজী আনোয়ারুল হক, গোলাম মোস্তফা, রেজওয়ানুর রহমান খান।

Read more »

কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ৫০০ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদক চোরাচালানী গ্রেফতার :




চট্টগ্রাম ব্যুরো: সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমেনা বেগমের সার্বিক তত্ত্ববধানে ইং ১৪/০৪/১২ তারিখ দিবাগত রাত অর্থ্যাৎ অদ্য ১৫/০৪/১২ ইং তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় জনাব মোঃ রফিকুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, পুলিশ পরিদশক(তদন্ত) জনাব সদীপ কুমার দাশ, পিপিএম‘দ্বয়ের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে অত্র থানার এসআই/ মোঃ নেজাম উদ্দিন, এসআই/ মোঃ হারুন অর রশিদ ও এএসআই/ মোঃ শফিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র থানাধীন পুরাতন রেলষ্টেশনে বটগাছ তলায় ১০/১২ জন লোক মাদক চোরাচালানী ভারতীয় তৈরী মাদক ফেন্সিডিল ক্রয় বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া টিম দ্রুত উক্ত স্থানে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাহারা এলোপাতাড়ি দৌঁড়াতে থাকে। অভিযানে অংশ নেওয়া পুলিশ উক্ত চোরাচালানীদের মধ্যে হইতে দুইজনকে হাতে নাতে ধৃত করে। জিজ্ঞাসাবাদে তাহারা তাহাদের নাম ১) মোঃ সালাউদ্দিন (২৫) ও ২) মোঃ জুয়েল (২৪) বলিয়া প্রকাশ করে। তাহাদের হেফাজত হইতে ৫০০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাহারা জানায়, পলাতক আসামীরা ট্রেনের মাধ্যমে কুমিল্লা হইতে উক্ত ফেন্সিডিল বিক্রয়ের জন্য তাহাদের নিকট আনিয়াছে। তাহারা একটি সঙ্গবদ্ধ মাদক চোরাচালানদলের সক্রিয় সদস্য। ইতিপূর্বেও গ্রেফতার ও পলাতক আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়াও আসামীগন মাদক চোরাচালান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করিয়াছে। 

পটিয়ায় প্রাক-প্রাথমিক গণ শিক্ষা কেন্দ্রের
শিক্ষক ও কর্তদের অনিয়ম দূর্ণীতি

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: ধমর্ মন্ত্রনালয়ের অধিনে ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষকেরা মাসের পর মাস পাঠদান না করেও বেতন ভাতা নিচ্ছে।গণ শিক্ষা পটিয়ায় দায়ত্ব প্রাপ্ত কর্তাদের বস করে চালিয়ে যাচ্ছে উপজেলা জুড়ে বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ।
কেন্দ্রগুলো দেখা শুনা করার জন্য পটিয়াতে সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের বিরুদ্ধেও রয়েছে বিভিন্ন অনিয়ম দূর্ণীতির অভিযোগ।
জানা যায় উপজেলার বিভিন্ন এলাকায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ইসলামী ফাউন্ডেশনের পরিচালিত ২২টি ইউনিয়নে ১২০টি প্রাক-প্রাথমিক গণ শিক্ষা কেন্দ্র ও ৫টি পাঠাগার রয়েছে। সরকারী বিধি মেতাবেক প্রতি কেন্দ্রে ৩০ জন ছাত্র ছাত্রী থাকা আবশ্যক হলেও অনেক কেন্দ্রে ১০-১৫ জনও নেই,  ছাত্র ছাত্রীদের বয়স ৬ বছরের নিচে হওয়া কথা, কিন্তু দেখা গেছে দশ বছরেরও বেশী । অনেক কেন্দ্রে  সাপ্তাহে একদিন খোলা হয় না শিক্ষার্থীদের হাজিরা খাতা পর্যন্ত নেই, এছাড়াও সকাল ৭ থেকে ১০ পর্যন্ত খোলা রেখে পাঠদান করার নিয়ম থাকলেও পটিয়ায় একটি কেন্দ্রেও তা মানা হচ্ছে না চলছে ইচ্ছ মত। উপজেলার ১২০ টি কেন্দ্র পরিচালনা করার জন্য পাঁচ ভাগে ভাগ করে পাঠাগারের ৫ জনকে দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন পটিয়া পৌর সদরের সাধারন রির্সোস সেন্টারের মাওলানা বকতিয়ার,জঙ্গল খাইন ইউনিয়নের গৈড়লা ইউসুফ চৌধুরী সাধারণ রির্সোস সেন্টারের মুন্সি আবুল কালাম,কুসুমপুরা ইউনিয়নের গৌরণখাইন সাধারণ রির্সোস সেন্টারের মাওলানা মোহাম্মদ ফোরকান শোভনদন্ডী ইউনিয়নের আদ্দ মল্ল পাড়া সাধারণ রিসোর্স সেন্টারের আকতার হোসেন,পটিয়া পৌর সদরের মডেল রিসোর্স সেন্টারের পরিচালক মাওলানা মোহাম্মদ মমতাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলার ইসলামী ফাউন্ডেশনের পাঠাগারগুলোর মধ্যে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস রোডের  সাধারণ রির্সোস সেন্টারে  গিয়ে দেখা পাঠাগারের কোণে একটি ভাঙ্গা চুড়া আল মিরা পড়ে আছে, নেই কোন চেয়ার টেবিল,বই, সংবাদ পত্র,নেই কোন পাঠক বসার মত পরিবেশ দেথা গেছে পুরানো একটি দৈনিক পত্রিকা অথচ পাঠাগারের নাম করে প্রতি মাসে ২ হাজার ২শ টাকা করে বেতন ও বই,দেনিক সংবাদ পত্রের বিল ভউচার করে মাসে মাসে বিল ৩-৪ হাজার টাকা ভয়া বিলা করে টাকা উত্তলণ করে আত্তসাত করছে বলে স্থানীয়দের অভিযোগ। উপজেলা চেয়ারম্যান নিজেই প্রাক-প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রগুলোকে গতিশীল করার জন্য একাধিক বৈঠকও করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক বলেন,নতুন কেন্দ্রগুলো পেতে হলে মোটা অংকের টাকা দিতে হয় নতুবা মাসিক বতনের একটি  অংশ সহ-কেয়ারটেগারদের দিয়ে দেয়ার রাজি হলে কেন্দ্র পাওয়া যায়। কোন অনিয়ম থাকলেও টাকা দিলে কোন সমাধান হয়ে যায়।
পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডী গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার বলেন, আমি ঘুষ দিতে না পারায় আমার কেন্দ্র বাতিল করা হয়েছে।
উপজেলা পটিয়া গণ শিক্ষার কেয়ারটেগার ও মডেল রির্সোস সেন্টারের পরিচালক  মোহাম্মদ মনতাজ বলেন, আমি প্রতিদিন ৬টি কেন্দ্র পরিদর্শন করি ও ছোট খাট কিছু অনিয়ম দুর্ণীতি থাকবে এ গুলো বেতন ভাতা কম হওয়ায় হচ্ছে।
প্রাক-প্রাথমিক গণ শিক্ষার পটিয়া সদরে দায়িত্ব প্রাপ্ত কেয়ারটেগার ও পাঠাগারের পরিচালক মাওলান মোহাম্মদ বকতিয়ার অনিয়ম ও দুর্ণীতির কথা স্বীকার করে বলেন,কিছু কিছু অনিয়ম আছে কিন্তু ইসলামী ফাউন্ডেশনের চাকুরী আছে বলে পটিয়া উপজেলায় আলেমরা সরকার থেকে প্রতি মাসে ১৮ শ টাকা করে বেতন ভাতা পাচ্ছে। নিউজটা একটু আমাদের পক্ষে আসে মত করবেন ,এটা বন্ধ হয়ে গেলে আলেম ওলামারা কিভাবে চলবে।
প্রাক-প্রাথমিক গণ শিক্ষা পটিয়া,চন্দণাইশ,বোয়ালখালীর দায়িত্ব প্রাপ্ত সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ বলেন,কোন কেন্দ্রে ও ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন বলেন,যেসব কেন্দ্রগুলোতে অনিয়ম রয়েছে সেগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেব,ইসলামী ফাউন্ডেশনের পটিয়ায় দায়িত্ব প্রাপ্তদের সাথে বসে একটি পদক্ষেপ নেওয়া হবে।

Read more »

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

ক্রীড়াঙ্গনে বিরল অবদানের স্বীকৃতি স্বরুপ আ.জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দিলেন আবাহনী সংঘ

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: ক্রীড়াঙ্গনে বিরল অবদানের স্বীকৃতি স্বরুপ সিজেকেএস এর সাধারণ সম্পাদক রাজনীতিক আ.জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করে দেওয়ান বাজার আবাহনী সংঘ। গত  রবিবার রাতে সিরাজদৌল্লাহ রোড়স্থ হাফিজ পার্কে বর্ষবরণ ও এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম মনজুর আলম বলেন নেতৃত্ব খোদাই দান। যেন তেন ভাবে নেতৃত্ব আসে না। কঠোর অনুশীলন,ধৈর্য,সাহসিকতা, নৈতিক চরিত্রের অধিকারী সর্বোপুরি সমাজের প্রতি নিজের জীবনকে উৎসর্গ করতে  হয়। আজকের সংবর্ধিত ব্যক্তি সেসব গুণে গুণাম্বিত। মেয়র  বলেন জনাব নাসির উদ্দিন সঠিক পথে এগুচ্ছেন । তিনি রাজনীতিক জীবনে অনেক চড়াই উৎরাই পার করেছেন। তারপরেও তিনি রাজনীতিক,সামাজিক এবং ক্রীড়াঙ্গন থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হন নি। মেয়র এলাকাবাসীর দাবীর কথ্ াউল্লেখ করে বলেন কর্পোরেশন একট্ িসেবামুলক প্রতিষ্টান । সেবাই আমাদের ব্রত। এক্ষেত্রে নগরবাসী এগিয়ে আসলে কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন স্বাধীনতার পর আমরা বহুক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। এই অর্জনকে ধরে রাখতে পারলে দেশ স্বনির্ভরতা অর্জনে সক্ষম হবে। এই প্রসঙ্গে তিনি প্রত্যেককে স্ব^-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।

সংবর্ধিত ব্যক্তি আ.জ.ম নাসির উদ্দিন বলেন খেলাধুলা শরীর ও মন দু’ই সুস্থ রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়  নিজেদের সন্তানদের গড়ে তুলতে উপস্থিত মাতৃমন্ডলীর প্রতি আহবান জানান। 

আবাহনী সংঘ দেওয়ানবাজার এর  সভাপতি মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সভাায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম,বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা.নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, গাউছিয়া কমিটি বাংলাদেশের সভাপতি,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আলহাজ্ব আবুল কালাম আজাদ,আলহাজ্ব আবদুল মান্নান,এড.কুতুব উদ্দিন ইসতেফাস,খন্দকার নুরুল ইসলাম,জগন্নাত মিত্র,দিদারুল আলম দিদার, শামসুল আলম,এড.মকুল কান্তি দেব, আব্বাস উদ্দিন ও আবদুল্লাহ আল হারুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্টানে আবাহনী সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্টানে সাবেক কমিশনার গাউছিয়া কমিটি বাংলাদেশ এর সভাপতি এবং আবাহনী সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব পেয়ার মোহাম্মদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টানে চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।





 

Read more »

দক্ষিণ পাহাড়তলীতে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করলেন সিটি মেয়র

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে জনসাধারণের সুপেয় খাওয়ার পানি সংকট নিরসনে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সিটি মেয়র এম. মনজুর আলম ভাটিয়ারি ৩ নম্বর বাজারে এই গভীর নলকূপের উদ্বোধন করেন। এ সময় দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মেয়র বলেন,  এ এলাকার জনসাধারণের বিশুদ্ধ খাওয়ার পানির সংকট নিরসনে গভীর নলকূপটি স্থাপন করা হলো। শুষ্ক মৌসুমে নগরীতে লোডশেডিংয়ের পাশাপাশি সুপেয় খাওয়ার পানির সংকট তীব্র আকার ধারণ করে। ওয়াসা কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী গ্রাহককে পানি সরবরাহ করতে পারছে না। তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন জনহিতকর কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান। সিটি মেয়র নগরবাসীর খাওয়ার পানির সংকট দূরীকরণে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ কমিয়ে ভূ-উপরিভাগের, বৃষ্টির পানি ও বিভিন্ন প্রাকৃতিক জলাধারের পানিকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করে শোধন পূর্বক সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসার প্রতি  আহবান জানান এবং নগরবাসীকে পানি ব্যবহারের ক্ষেত্রে অপচয় থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এছাড়াও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শিক্ষার সংকট নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্কুল প্রতিষ্ঠার জন্য সিটি মেয়র এম. মনজুর আলমের নিকট স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান এলাকাবাসীর পক্ষে অনুরোধ করেন। মেয়র সুবিধাজনক স্থানে জায়গা পাওয়া সাপেক্ষে স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বাস দেন।





 

Read more »

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সাংগ্রাই উৎসব শুরু

মোঃ নজরুল ইসলাম (টিটু), বান্দরবান থেকে :: বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার থেকে বান্দরবান পার্বত্য জেলার আদিবাসী মারমা সম্প্রদায়ের চার দিনব্যাপী নব বর্ষবরন উৎসব “সাংগ্রাই” শুরু হয়েছে।

আজ সকালে স্থানীয় পুরাতন রাজবাড়ী মাঠ থেকে শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ষবরণ উৎসব সাংগ্রাইয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়। উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা মার্মা, জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলামসহ স্থানীয় আদিবাসী নেতারা। শোভাযাত্রায় দূর দূরন্ত থেকে মারমাসহ অন্য আদিবাসীরা ও তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী নানা রঙ্গের পোষাক পরিধান করে শোভাযাত্রায় অংশ গ্রহন করে থাকে।

আগামী ১৩ এপ্রিল সাঙ্গু নদীতে বুদ্ধ মূর্তি ¯œান, ১৪ ও ১৫ পানি বর্ষন উৎসবের মধ্যে দিয়ে  ও ১৬ এপ্রিল শহরের পুরাতন রাজবাড়ী মাঠসহ দূর্গম এলাকার আদিবাসী পল্লীর বিভিন্ন স্থানে মারমা’রা সাংগ্রাইয়ের আকর্ষনীয় অনুষ্ঠান মৈত্রী পানি বর্ষন উৎসবে মেতে উঠেছে। মারমা আদিবাসীদের কাছে বর্ষবরণের এই উৎসব “সাংগ্রাই” নামে পরিচিত। অন্যদিকে বান্দরবানের এই উৎসবকে ঘিরে উৎসবস্থলে কঠোর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Read more »

টাঙ্গাইলের অপহৃতা কিশোরী চট্টগ্রামে উদ্ধার : দু’ অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরীতে থেকে অপহৃতা এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। গত মঙ্গলবার পাহাড়তলী থানাধীন এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণের দায়ে দু’অপহরণকারীকে গ্রেফতার করেছে  বলে গতকাল বুধবার র‌্যাব সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‌্যাব জানায় , গত ১৭ ফেব্র“য়ারি  টাংগাইল পৌরসভাস্থ মহাসড়কের পার্শ্বে আশেকপুর এলাকা হতে স্থানীয় উত্তম কুমার সরকার এর মেয়ে জনৈকা তন্নি তনুশ্রী (১২) অপহৃত হয়েছে বলে অপহৃতার মা সুচিত্রা সরকার বাদী হযে টাংগাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা( নং-৩৪, তারিখ-২৪/০২/২০১২)দায়ের করেন। একই সাথে অপহরণকারীরা চট্রগ্রাম মহানগরীতে অবস্থান করছে বলে গত ৯ এপ্রিল র‌্যাব-৭, চট্রগ্রামে একিটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্রগ্রামের একটি চৌকষ অভিযান দল অপহরনকারীদেরকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য ব্যাপক গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গত মঙ্গলবার (১০ এপ্রিল ) পাহাড়তলী থানাধীন উত্তর কাট্রলিস্থ সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার এজাহার নামীয়  আসামী  রাম প্রসাদ শীল (২৯) মোঃ মামুন (২২) কে গ্রেফতার করে।)গ্রেফতারকৃতদের দেখানো মতে ওই দিনই পাহাড়তলী থানাধীন উত্তর কাট্রলির পানচায়েক পাড়ার গ্রীন কুঞ্জ ছায়া মুরগী ফার্ম সাগরিকা রোড এলাকার  মোঃ মফিজুর রহমানের বাড়ির নীচ তলার ভাড়াটিয়া মোঃ আমিনুর রহমান এর স্ত্রী জনৈকা নারগিস রহমান এর বাসা হতে অপহৃতা তন্নি তনুশ্রী’কে উদ্ধার করা হয়।

 

Read more »

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

রাঙ্গামাটিতে ৪ দিন ব্যাপী বিজু সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু উৎসব শুরু । সর্বত্র উৎসবের আমেজ। সরকার পঞ্চোদশ সংশোধনীর মাধ্যমে পার্বত্য অঞ্চলের জুম্ম জনগন বাঙ্গালী হিসাবে আখ্যায়িত করেছে — সন্তু লারমা

রাঙ্গামাটি প্রতিনিধি :: পঞ্চোদশ সংশোধনীর মাধ্যমে পার্বত্য অঞ্চলের জুম্ম জনগন বাঙ্গালী হিসাবে আখ্যায়িত করেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা বলেছেন যে সরকার পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেছে সেই সরকারে শাসনামলেই এই সংশোধনী আনা হয়েছে।বাংলা  বছর কে বিদায় এবং নতুন বাংলা বছরকে বরন কে কেন্দ্র করে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃ জনগোষ্ঠী সম্প্রদায়ের সর্ববৃহৎ সামজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈষুক, বিষু ও বিহু উৎসব এর আনুষ্ঠানিকত উদ্বোধন কালে আজ (সোমবার)  তিনি একথা বলেন।বিজু সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু ২০১২ উদ্যাপন কমিটির  উদ্যোগে এই উৎসব শুরু হয়েছে।বিজু সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু ২০১২ উদ্যাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে  রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত  উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশিষ রায় সহ বিভিন্ন ক্ষুদ্র নৃ জনগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে চুক্তি বিরোধী ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ, সংস্কার পন্থী সহ সন্ত্রাসী সংগঠন গুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান।
পরে  রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় চত্বর থেকে  বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যবক নারীুপুরুষ  ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ফেষ্টুন নিয়ে র‌্যালীতে অংশ নেয়।
৪ দিন ব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে  বিভিন্ন আদিবাসী খেলাধূলা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আদিবাসী গুনীজন সংবর্ধনা, ফুল ভাসানো, সাংস্কৃতিক অনুষ্ঠান।

Read more »

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে অলস বসে আছে দু’শতাধিক ফিশিং ট্রলার

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে বিরূপ আবাহওয়ার কারণে প্রায় ২ শতাধিক ফিশিং ট্রলার অলস বসে রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছকাছি থাকতে আবাহওয়া অফিস নির্দেশ দেয়ায় ফিশিং ট্রলারগুলো কূলে বিড়ে রয়েছে। এদিকে আবাহওয়া অফিস উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘমালা বিরাজের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আবাহওয়া অনুকুলে আসলে এগুলো আবার সাগরে পাড়ি দিবে বলে ট্রলার মালিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, বিরূপ আবহাওয়ার কারণে গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগর উত্তাল রয়েছে। তাই ফিশিং ট্রলার মালিকরা পতেঙ্গা আবাহওয়া অফিসের সর্তক সংকেতে ট্রালাগুলো কুলে ভিড়ে রেখেছে। কর্নফুলী নদীতে এর পরিমান প্রায় ২শ’র উপরে হবে বলে এক ট্রলার মালিক জানান।

এদিকে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাষ কর্মকর্তা নিলুফার জাহান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ বিরাজের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস।চট্টগ্রাম ব্যুরো, ৯ এপ্রিল ২০১২ ১৬ দাবির সমর্থনে

Read more »

চট্টগ্রামেসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৭চট্টগ্রামের টেরিবাজারের ৭০ লক্ষ টাকার কাপড় লুট : দু ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :: দেশের বৃহত্তম পাইকারী বাজারখ্যাত চট্টগ্রাম নগরীর টেরিবাজারের ব্যবসায়ীদের ৭০ লক্ষ টাকার কাপড় লুটের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ডাকাতরা গ্রেফতার হলেও  গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো লুন্ঠিত মালামাল উদ্ধার করা যায়নি। এর আগে গত ৩১ মার্চ রাতে নরসিংদী থেকে আসার পথে ৭০ লাখ টাকার ট্রাক ভর্তি ৩২ গাইড বিভিন্ন প্রকারের কাপড় নারাগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগদাপাড়ায় ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা (নং-০২/১৮৭) দায়ের করা হয়। কাপড় লুটের ৬দিনের মাথায় গত ৭ এপ্রিল সোনারগাঁও থানা পুলিশ ওই এলাকা থেকে মঈনুল ইসলাম ও শেখ সোহেল নামে দুই ডাকাতকে গ্রেফতার করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁওথানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশিদ বলেন, দু ডাডাতকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদের জিজ্ঞাসাবাদ চলছে অ আশা করছি লুন্ঠিত মালামাল ফেরত পাওয়া যাবে। যোগাযোগ করা হলে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, পরিকল্পিতভাবে মালামালগুলো ডাকাতি করা হয়েছে। দু’জন ধরা পড়েছে। আশা করছি মালামাল উদ্ধার করা যাবে।

প্রসঙ্গত এর আগে টেরিবাজার বাজার ব্যবসায়ীরা গত ৫এপ্রিল কাপড় লুটের ঘটনায় দু ঘন্টা নিজ নিজ প্রায় ২ হাজার প্রতিষ্ঠান বন্ধ বন্ধ রেখে প্রতিবাদ জানায়। একই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার না হলে আগামী এক সাপ্তাহ তারা ঢাকার বাবু বাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে কোন মালামাল ক্রয় করবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন। চট্টগ্রাম ব্যুরো, ৯ এপ্রিল ২০১২

Read more »

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

এবি ব্যাংকের ৩০ বছর পূর্তি উৎসবে বক্তারা মানুষ সচেতন নয় বলেই সমাজে দূষিত ও ভেজাল রক্তের অবৈধ ব্যবসা চলছে

চট্টগ্রাম ব্যুরো :: এবি ব্যাংকের ৩০ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, মানুষ সচেতন নয় বলেই সমাজে দূষিত ও ভেজাল রক্তের অবৈধ ব্যবসা চলছে। তিনি বলেন, অযথা রক্তপাত সমাজে বিশৃঙ্খলা-হানাহানির জন্ম দেয়, সমাজ ও সভ্যতাকে ধ্বংস করে। অন্যদিকে, স্বেচ্ছায় রক্তদান সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে এবং নতুন জীবনের উন্মেষ ঘটাতে সহায়তার পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে রক্তদান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, রোগ আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের সুযোগ সৃষ্টি, মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো এবং দূষিত রক্তের মাধ্যমে জীবনঘাতী রোগ ছড়ানো বন্ধ ও ভেজাল রক্তের অবৈধ ব্যবসা বন্ধে দরকার সামাজিক আন্দোলন।এবি ব্যাংকের ৩০ বছর পূর্তি উৎসব উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখা। এতে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ৪৫ ইউনিট (ব্যাগ) রক্ত দেন।এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন এবি ব্যাংক চট্টগ্রাম অঞ্চল ১ ও ২-এর প্রধান মুহাম্মদ ইছহাক চৌধুরী, এবি ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাইনুল ইসলাম চৌধুরী, মো. আশরাফুল আজিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাজিম উদ্দীন, এম সোহেল খান ও জেড এম বাবর খান প্রমূখ। এছাড়া ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যে সাতটায় জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় ‘কাস্টমার নাইট ও কালচারাল প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ মার্চ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।চট্টগ্রাম বুরে‌্যা, ৭ এপ্রিল ২০১২

 

চট্টগ্রাম নগরে দৈনিক ২৮ কোটি

লিটার পানির ঘাটতি রয়েছে

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো ঃ চট্টগ্রাম নগরে ৪৭ লাখ লোকের জন্য প্রতিদিন ৫০ কোটি লিটার পানির প্রয়োজন। কিন্তু বর্তমানে চট্টগ্রামের ওয়াসার উৎপাদন ও বণ্টন ক্ষমতা হচ্ছে ২১ থেকে ২২ কোটি লিটার পর্যন্ত। নগরে  দৈনিক প্রায় ২৮ কোটি লিটার পানির ঘাটতির কথা স্বীকার করলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফয়জুল্লাহ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ওয়াসার ‘ওয়াসা সপ্তাহ’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি  মাটির নিচে প্রাকৃতিক সম্পদ রক্ষায় ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ নলকূপ কমিয়ে আনা হবে বলে ঘোষণা েিদন।

তিনি বলেন, ‘মাটির নিচে পানি আমাদের প্রাকৃতিক সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রক্ষা করতে যথা সম্ভব ব্যবহার সীমিত করা উচিত। এ লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা ৯০ শতাংশ নলকূপের ব্যবহার কমিয়ে তা ১০ শতাংশে নিয়ে আসবে। যাতে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করা যায়।

লিখিত বক্তব্যে প্রকৌশলী একেএম ফয়জুল্লাহ বলেন, চট্টগ্রাম ওয়াসা বাংলাদেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সর্বোত্তম হওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।আর তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে জাইকা এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এ স্বল্পতা পূরণে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এগুলো বাস্তবায়ন করা হলে নগরীর সব এলাকায় পানি ও পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা আরও উন্নত হবে। একেএম ফয়জুল্লাহ বলেন, গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাল (আজ) ৮ এপ্রিল থেকে ‘ওয়াসা সপ্তাহ-২০১২’ পালন করা হবে।এসময় ওয়াসার ভিশন, মিশন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা গ্রাহকদের জানানো হবে।এসময় সাংবাদিকদের শুরু হওয়া ওয়াসা সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ও ওয়াসার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ওয়াসার এমডি।‘ওয়াসা সপ্তাহ ২০১২’র ৫ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন আজ সকাল ১০টায় উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।২য় দিন কাল সোমবার চট্টগ্রাম ওয়াসা পাম্প ও স্থাপনায় ভিজিল্যান্স টিমের কার্যক্রম, ১০ এপ্রিল শহরের নানা স্কুলে ক্যাম্পিং, ১১ এপ্রিল সমগ্র শহর এলাকায় পাইপের লিকেজ সনাক্ত করণ এবং বকেয়া আদায় কার্যক্রম এবং ১২ এপ্রিল চট্টগ্রাম ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মেলনে জানানো হয়, ওয়াসা সপ্তাহ চলাকালীন  নগরীর বিভিন্ন এলাকায় পানির পাইপের লিকেজ এবং অবৈধ সংযোগ বন্ধের ব্যবস্থা করা হবে। যাতে অন্যান্য গ্রাহকদেরও সেবার আওতায় আনা যায়।আর এ অমূল্য প্রাকৃতিক সম্পদ পানি দূষণরোধে সচেতনতা বৃদ্ধি করে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করতে সম্মেলনে অনুরোধ করা হয়। চট্টগ্রাম বুরে‌্যা, ৭ এপ্রিল ২০১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায়

সেনাসদস্যের মা-বোন নিহত

চট্টগ্রাম ব্যুরো ঃ ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএম) গেইট এলাকায় বাসচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক মহিলা ও তার মেয়ে শারমিন সুলতানা (২৫) নিহত হয়েছে। গতকাল শনিবার  রাত সাড়ে ১২ টার সময় এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। দূর্ঘটনায় নিহত ফাতেমা বেগম ও শারমিন সুলতানা বিএমএতে কর্মরত সেনা সদস্য মোহাম্মদ ফিরোজের মা ও বোন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শক্রবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছেলের বাসায় ফেরার পথে সীতাকুন্ড উপজেলার বিএমএ গেইটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন ফাতেমা ও শারমিন। দূর্ঘটনার পরপর গুরুতর আহত অবস্থায় দু,জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে এলে রাত ১ টার সময় কর্তব্যরত ডাক্তার ফাতেমাকে এবং শনিবার সকালে শারমিন সুলতানাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনায় নিহত সেনাসদস্যের মা-বোনের গ্রামের বাড়ি নাটোর জেলার বারঘরিয়া গ্রামে বলে জানা গেছে।

 

 

 

গুলিবিদ্ধসহ আহত-২৫

চট্টগ্রামে যুবলীগের বিবাদমান

দু’গ্র“পের রক্তক্ষয়ী সংঘর্ষ

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো ঃ চট্টগ্রাম নগরীতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুগ্র“পের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরা সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ফরিদ মাহমুদ গ্র“প এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন সমর্থিত দিদারুল আলম মাসুম গ্র“পের সক্রিয় সদস্য বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। ফরিদ মাহমুদ নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং দিদারুল আলম মাসুম কেন্দ্রীয় যুবলীগের সদস্য।গত শুক্রবার রাতে এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে কয়েজন গুলিবিদ্ধও আছে।গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল খুলশী থানাধীন নগরীর লালখান বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই রাতেই  ৬ জনকে আটক করেছে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন,দোকানের সামনে আড্ডা দেওয়া নিয়ে প্রথমে দুই গ্র“পের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে গোলাগুলিও হয়েছে। প্রায় ১৫ জনের মত আহত আছে বলে আমরা জানতে পেরেছি। গতকাল বিকেল ৫টায় তিনি বলেন, এ ঘটনায় এখনও কেউ মামলা করতে আসেনি ।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর লালখান বাজার এলাকার চানমারি রোডে সাগর লন্ড্রি ও কর্নেল হোটেলে দিদারুল আলাম মাসুম গ্র“পের  কর্মীরা প্রতিদিন রাতে আড্ডা দেয়। একই এলাকায় ফরিদ মাহমুদ গ্র“পের  নেতাকর্মীরাও সক্রিয়। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ফরিদ মাহমুদ গ্র“পের কর্মীরা ওই হোটেলের সামনে গিয়ে মাসুম গ্র“পের কর্মীদের অনুপস্থিতিতে তাদের গালিগালাজ করে। এসময় তারা মাসুম গ্র“পের  লোকজনকে আড্ডা দেওয়ার সুযোগ করে দেওয়ায় হোটেলের কয়েকজন কর্মচারীকেও লাঞ্চিত করে। এদিকে রাত ১২টার দিকে মাসুম গ্র“পের কর্মীরা হোটেলে এসে একথা জানতে পেরে ক্ষুব্ধ হয়। মুহূর্তের  মধ্যে উত্তেজনা শুরু হয়। রাস্তায় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এলে সংঘর্ষ শুরু হয়।এসময় ফরিদ মাহমুদ গ্র“পের কিছু কর্মী চানমারি রোডে দিদারুল আলম মাসুমের বাসায় গিয়ে বাসার নিচে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তারা মাসুমের বাসায়ও হামলা চালায়। এসময় দিদারুল আলম মাসুম কয়েক রাউন্ড গুলি ছুড়েন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিদারুল আলম মাসুম বলেন, সন্ত্রাসীরা যখন আমার বাসায় প্রবেশ করে আমার চালককে মারধর শুরু করে, এমনকি আমার স্ত্রীর গায়ে পর্যন্ত হাত তোলার চেষ্টা করে তখনই আমি আমার লাইসেন্স করা পিস্তল থেকে দ্ইু রাউন্ড ফাঁকা গুলি করি।

সূত্র জানায়, মাসুমের বাসা থেকে গুলি ছোড়ার পর ফরিদ মাহমুদ গ্র“পের কর্মীরাও পাল্টা গুলি চালায়। খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ফরিদ মাহমুদের সন্ত্রাসীরা আমাকে হত্যা করার জন্য এসেছিল। আমি তাদের কাছ থেকে প্রাণে বাঁচলেও আমার প্রায় ২০ জন কর্মী গুরুতরভাবে আহত হয়েছে।মাসুম আরো জানান, তিনি সংঘর্সের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিনকে জানিয়েছেন। মন্ত্রী তাকে মামলা করার পরামর্শ দিয়েছেন।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদ মাহমুদ বলেন, মাসুম নিজেই তো ৫-৬টি হত্যা মামলার আসামি। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে কে হত্যা করবে। সে প্রথমে গুলি ছুড়েছে। সন্ত্রাসীর কাছে লাইসেন্স করা পিস্তল কিভাবে গেল পুলিশকে সেটা তদন্ত করতে হবে। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় তাদের গ্র“পের  কমপক্ষে ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছেন। এরে মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ আছে। গুরুতর আহত লালখানবাজার ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সম্পাদক তৌহিদ এবং মহানগর ছাত্রলীগের সদস্য দোলোয়ার হোসেনকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এ ঘটনায় যুবলীগের নগর কমিটি বৈঠকে বসে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

চমেক সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় শুক্রবার গভীর রাতে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার অবস্থা আশংকামুক্ত । চট্টগ্রাম বুরে‌্যা, ৭ এপ্রিল ২০১২

 

সিএসডিএফ’র সংবাদ সম্মেলনে তথ্য

চট্টগ্রামে বালবিবাহের কারণে

আত্মহত্যাসহ  নানা অপরাধ প্রবণতা বাড়ছে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গ্রাম নগরীতে শতকরা ২০ ভাগই বিয়েই বাল্য বিয়ে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী ও শহরের বস্তিবাসীর মধ্যে বাল্যবিয়ের হার এখনও বেশি।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাল্যবিয়ে প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও ধর্মীয় নেতারা, স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন প্রতিনিধি এবং সামাজিক উদ্যোক্তাদের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে সিএসডিএফের ভাইস চেয়ারপারসন কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন,  চট্টগ্রামের তথ্য গোপন করে এক এলাকার বাল্যবিয়ে অন্য এলাকার কাজী দিয়ে পড়ানো হচ্ছে। এতে করে স্বাস্থ্যহানি, পুষ্টিহীনতা, আত্মহত্যাসহ নানা অপরাধ প্রবণতা বাড়ছে।

তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিএসডিএফ কক্সবাজার সদর, চকরিয়া, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও হাটহাজারী উপজেলা ও নগরীর ৪১টি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে।নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন,  জন্মনিবন্ধন, বিয়ে নিবন্ধন এবং বাল্যবিয়ে রোধকে অন্যতম উন্নয়ন ইস্যু হিসেবে বিবেচনা করা প্রয়োজন। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বাল্যবিয়ে বড় অন্তরায়। এর তাৎক্ষণিক নেতিবাচক প্রভাবের চেয়ে দীর্ঘমেয়াদি কুফল অনেক বেশি। জন্মনিবন্ধন না করার কারণে মেয়ে শিশুরা নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সনদ না থাকায় বাল্যবিয়ে ঠেকানো কঠিন হয়ে পড়েছে।সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিএসডিএফের চেয়ারপারসন এসএম নাজের হোসাইন, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক অজয়মিত্র শঙ্কু ও জেলা সুফিয়া কামাল ফেলো সদস্য আবিদা আজাদ।সম্মেলনে বাল্যবিয়ে প্রতিরোধ আন্দোলনে সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সহযোগিতা চান সিএসডিএফ নেতারা। চট্টগ্রাম বুরে‌্যা, ৭ এপ্রিল ২০১২

 

চট্টগ্রামে অগ্নিকান্ডে ১১টি ঘর ভস্মীভূত

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরে অগ্নিকান্ডে ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। এর মধ্যে  ৪টি বসতঘর ও ৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। গতকাল  শনিবার ভোরে নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারে সংগঠিত এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ৪টি সেমিপাকা বসতঘর, ৪টি ক্রোকারিজ সামগ্রীর গুদাম, ২টি কলার আড়ত এবং একটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

 

 

৬০ হাজার নরনারীর চোখে ঘুম নেই

চট্টগ্রামে  ডেসটিনির অফিসে তালা

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: উত্তর চট্টগ্রামের মীরসরাই থানার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ডেসটিনির প্রায় ৬০ হাজার গ্রাহক  উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বিতর্কিত এম,এল,এম কোম্পানি ডেসটিনি গ্র“পের নানা অনৈতিক ব্যবসা নিয়ে প্রতিদিন লেখালেখি হওয়ায় দেশের অন্যান্য স্থানের মত মীরসরাই থানার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এতে করে চরম উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে প্রায় ৬০ হাজার গ্রাহক। অন্যদিকে বিগত তিন চারদিনে বাংলাদেশের ইলেক্ট্রনিক্স্্র ও প্রিন্ট মিডিয়ায় ডেসটিনি বিষয়ে ঝড় বইছে। এতে বিনিয়োগকৃত অর্থ ফেরত না পাওয়ার আশংকায় সারাদেশের গ্রাহকের মতো মুষড়ে পড়েছেন মীরসরাইয়ের হাজার হাজার গ্রাহক। গ্রাহকদের এখন একটাই চিšতা আর তা হলো তারা টাকা ফেরত পাবে তো। গতকাল বৃহস্পতিবার মীরসরাইয়ের বিভিন্ন স্থানে গিয়ে ডেসটিনির গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের চরম এ উদ্বেগ-উৎকন্ঠায় কথা। তবে প্রতিনিয়ত: অভয় দিয়ে যাচ্ছেন ডেসটিনির রুট লেভেলের কর্মকর্তারা, তারা বলছেন- সাংবাদিকরা লিখলে কিছুই হবেনা আমরা ব্যবসা করে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাব। এমন আতœবিশ্বাসমূলক কথা বলে সাšতনা দিয়ে গ্রাহকদের শাšত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। গ্রাহকরা জানান- ইতিপুর্বে আরেক হায়-হায় কোম্পানি ইউ,নি,পে- টু, ইউ স্পিক এশিয়ার কার্যক্রম কিছুদিন ঠিকভাবেই চলছিলো। কিছুদিন পরে গ্রাহকদের কোটি কোটি টাকা আতœসাৎ করে তারা উধাও হয়ে যায়। ডেসটিনির পরিণতি ও সে রকম হবে কিনা সে আশংকা পেয়ে বসেছে গ্রাহকদের। ডেসটিনির ভাষায় প্রাথমিক গ্রাহকদের বলা হয় ডিষ্ট্রিবিউটর, আর সেই  ডিষ্ট্রিবিউটররা এখন নানা দুশ্চিšতায় ভুগলেও কর্মকর্তারা রয়েছে খোশ মেজাজে ! এমন ভাব দেখালেন মীরসরাইয়ের আব্দুল মান্নান নামের ডেসটিনির এক কর্মকর্তা। মোবাইল ফোনে তার সঙ্গে কথা হলে তিনি প্রথমে মিডিয়াকে দুষে বেশ কয়েকটি কথা বলে ফেলেন, তিনি দাবি করেন এসব মিডিয়ার বানোয়াট সংবাদ। এতে তাদের কিছুই যায় আসেনা। তিনি আরো বলেন, এগুলো নিয়ে আমরা মোটেও চিšিতত নই, বরং সাংবাদিকরা লিখতে লিখতে ক্লাšত হয়ে যাবে আর আমরা ব্যবসা করে সফল হয়ে যাবো। তিনি বলেন, ২০০১ সাল থেকে এ রকম অনেক লেখালেখি হয়ে আসছে কৈ আমাদের কিছুইতো হয়নি। তিনি অত্যন্ত দাম্ভিকতার সহিদ বলেন যখন এতো বছর কিছু হয়নি তখন এখন আর কি-ইবা হবে। এ ছাড়া সারাদেশের বহুল আলোচিত মীরসরাই “ট্র্যাজেডি”তে ডেসটিনি গ্র“প প্রত্যেক নিহত পরিবারকে এক লাখ ও আহত পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়ার পর এলাকাবাসীর মধ্যে গত বছর এ কোম্পানীকে নিয়ে সন্দেহের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। অনেকেই ওইদিন বলেন, দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানীগুলো এর চেয়ে কম টাকা দিলে ও ডেসটিনি গ্র“প এত টাকা দেয়ার উদ্দেশ্য কি? সে সময় অনুদানের টাকা প্রদেয় অনুষ্ঠানে ডেসটিনি গ্র“পের চেয়ারম্যান রফিকুল আমিন মীরসরাই থানায় ডেসটিনির ৬০ হাজার গ্রাহক রয়েছে বলে দাবী করেন। ডেসটিনিতে বিনিযোগ কারী বোরহান উদ্দিন, রাবেয়া বেগম বলেন সহ অনেকের সাথে আলাপ করলে তারা বলেন ডেসটিনির লোকদের কথায় বেশি টাকা পাওয়ার লোভে পড়ে বিনিযোগ করেছি, কিন্তু এখন টাকা ফেরত পাবো কিনা সে চিšতায় রাতে ঘুম আসেনা। যদিওবা কর্মকর্তারা বলছেন টাকা ফেরত দেয়া হবে। কিন্তু কবে ফেরত দেয়া হবে সে ব্যাপারে কারা নিশ্চিত করে কিছু বলছে না। একাধিক গ্রাহক এই প্রতিবেদকসহ স্থানিয় অন্যান্য সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, ট্রি প্লান্টেশান প্যােেকজে ৫ হাজার টাকা বিনিযোগ করলে তিন মাসের মধ্যে সার্টিফিকেট দেয়ার কথা শর্তাবলীতে উল্লেখ থাকলেও গত দেড় বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমরা সার্টিফিকেট পাইনি। সরেজমিনে গিয়ে মীরসরাই সদরের করিম মার্কেটের ৩য় তলায় গিয়ে দেখা গেছে- ডেসটিনির যে অফিস ছিল সব সময় সরগরম আজ সে অফিসে কর্মচারী রাহুল ছাড়া আর কেউ নেই। তাকে জিজ্ঞেস করা হলে সে জানায় অফিসের লোকজন শহরে মিটিংয়ে গেছে। অন্য দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটে অবস্থিত অফিসে অনেক গ্রাহক তাদের পাওনা টাকা ফেরত নিতে আসে, কিন্তু কর্মকর্তারা তাদের টাকা সময়মত ফেরত দেয়া হবে বলে জানিয়ে তাদেও বিদায় করতে চাইলে অনেকে টাকা ছাড়া যেতে নারাজ হলে অফিসের কর্মকর্তাও কর্মচারিরা তাদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে চলে যেতে বাধ্য করে বলে অভিযোগে প্রকাশ। ব্যপক খবর নিয়ে জানা গেছে- মীরসরাই থানার বারইয়ারহাট, মীরসরাই সদর, মিঠাছড়া, আবুতোরাব, জোরারগ্ঞ্জ, ঠাকুরদিঘী, নিজামপুর কলেজ, আবুরহাটসহ থানার বিভিন্ন বাজারে ডেসটিনি গ্র“পের প্রায় ২০টি শাখা অফিস রয়েছে। সরকারি নির্দেশে দুর্নীতি দমন কমিশন ডেসটিনির বিরুদ্ধে অভিযান শুরু করার খবরে ওসব অফিসগুলোতে দায়িত্বরত:অনেকেই এখন গা ডাকা দিয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

Read more »

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

চট্টগ্রামের ৭০ লক্ষ টাকার কাপড় ছিনতাই : প্রতিবাদে টেরিবাজার দুঘন্টা বন্ধ

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: দেশের বৃহত্তম পাইকারী বাজারখ্যাত চট্টগ্রাম নগরীর টেরিবাজারের ব্যবসায়ীদের  ৭০ লক্ষ টাকার কাপড় ছিনতাইয়ের ঘটনায় দু ঘন্টা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। গতকাল সকাল থেকে ব্যসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানায়। একই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার না হলে আগামী এক সাপ্তাহ তারা ঢাকার বাবু বাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে কোন মালামাল ক্রয় করবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন। গতকাল সকাল  ১০টা থেকে ১২টা পর্যন্ত দু’ঘণ্টা সকল দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানব বন্ধন কর্মসূচী পালন পালন করেছে। এরপর সমিতির কার্যলয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গনি চৌধুরী বলেন, গত ৩১ মার্চ রাতে নরসিংদী থেকে আসার পথে ৭০ লাখ টাকার ট্রাক ভর্তি কাপড় নারাগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগদাপাড়ায় ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার  ৫দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত লুণ্ঠিত কাপড় উদ্ধার করা সম্ভব হয়নি। সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, লুন্ঠিত মালামাল পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হলে চট্টগ্রামের সকল ব্যবসায়ী মিলে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। এসময় উপস্থিত চিটাগাং চেম্বারের পরিচালক মাহফুজুলহক শাহ, তামাকুৃন্ডিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক প্রমূখ। চট্টগ্রাম ব্যুরো, ৫ এপ্রিল ২০১২



চট্টগ্রাম সার্কিট হাউসে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ আগামী ডিসেম্বরের মধ্যে চারটি ধাপে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ::  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, আমরা চাই সারাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করতে। এজন্য মানুষের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। মানুষ উঠে দাঁড়ালে দুষ্কৃতিকারীরা সুবিধা করতে পারবে না। জনগণ যখন বিচ্ছিন্ন থাকে তখনই দুষ্কৃতিকারীরা সাহস পায়।  গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন অফিস আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, আগে ওয়েব ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিল। এবার ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে। নির্ভুলভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। সিইসি বলেন, চারটি ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করা হবে।

আগের ভোটার আইডি কার্ডের বিষয়ে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আগের ভোটার আইডি কার্ডে অনেক ভুল ছিল, নাম, ঠিকানা সঠিক ছিল না, ছবির সঙ্গে চেহারার মিল ছিল না এসব বিষয় অস্বীকার করা যাবে না। তবে এসব ভোটার আইডি কার্ডের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে বড় একটি তথ্যভাণ্ডার হয়েছে। তিনি ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ।তিনি বলেন, এখন পরিস্থিতি পজিটিভ। সেনা মোতায়েনের কোনো প্রয়োজন হচ্ছে না। পরে পরিস্থিতি বুঝে প্রয়োজন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিসিসি নির্বাচন নিয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা দরকার সবই করব। মানুষ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যবস্থা করব। এসময় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা কিংবা বিদেশি নাগরিক কেউই বাংলাদেশের আইনে ভোটার হবার সুযোগ নেই। কেউ যদি তথ্য গোপন করে আগে ভোটার হয়ে থাকে তাদের বিষয়টি যাচাই-বাছাই করে দেখার পর প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আইডি কার্ড নিয়ে অন্য দেশের নাগরিক ধরা পড়েছে, এটা আমাদের জন্য বিব্রতকর। আমরা চেষ্টা করছি যাতে এসব বিষয় আমরা এড়াতে পারি।

নতুনভাবে কেউ যাতে অর্ন্তভুক্ত হতে না পারে সেদিকেও দৃষ্টি দেওয়া হবে। এসময় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কি না এমন একপ্র্রশ্নের জবাব এড়িয়ে যান সিইসি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিএমপি কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, জেলা পুলিশ সুপার জেড এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছান ইলাহী, চসিকের সচিব মো.সামশুদ্দোহা প্রমুখ। চট্টগ্রাম ব্যুরো, ৫ এপ্রিল ২০১২


            চট্টগ্রামে ঘুষসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আটক
জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ::  নগদ ১০ হাজার টাকাসহ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সলিম উদ্দিনকে (৫৫) ঘুষ নেওয়ার সময় আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের এক কর্মকর্তার কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ পেয়ে রাউজান পৌরসভা এলাকা থেকে গত  বুধবার রাত পৌনে ৮টায় ফাঁদ পেতে তাকে আটক করা হয়।এসময় র‌্যাবের সঙ্গে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খলিলুর রহমান এবং রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল তস্তুরি ছিলেন। তবে অভিযুক্ত সলিম উদ্দিন ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। আটক সলিম উদ্দিনের বাড়ি গাজীপুর জেলার সাভারে।

র‌্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রাউজানের তিনটি গ্রামে বাংলালিংক সম্প্রতি তিনটি টাওয়ার স্থাপন করেছে। এসব টাওয়ারে বিদ্যুৎ সংযোগের জন্য বাংলালিংকের এক কর্মকর্তা সলিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রতিটি টাওয়ারে সংযোগের জন্য ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে আবার ৩০ হাজার টাকায় রাজি হন। এ অনুযায়ী ইতোমধ্যে বাংলালিংকের ওই কর্মকর্তা তাকে ২০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এরপর বাংলালিংকের পক্ষ থেকে বিষয়টি গত বুধবার দুপুরে র‌্যাবকে জানানো হয়। র‌্যাব বিষয়টি নিয়ে দুদকের সঙ্গে আলাপ করে কৌশলে ওই কর্মকর্তাকে আটকের ফাঁদ পাতেন বলে জানান, র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-পরিচালক মেজর মো. রাকিবুল আমিন ।

ওই দিন সন্ধ্যায় বাংলালিংকের ওই কর্মকর্তা ১০ হাজার টাকা ঘুষ নিয়ে রাউজান পৌরসভা এলাকায় সলিম উদ্দিনের কার্যালয়ে যান। ঘুষ গ্রহণের সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা র‌্যাব কর্মকর্তারা তাকে আটক করেন।তবে কয়েকবার জিজ্ঞাসার পরও র‌্যাব কর্মকর্তা মেজর রাকিবুল আমিন ও দুদক কর্মকর্তা খলিলুর রহমান বাংলালিংকের ওই কর্মকর্তার নাম জানাননি। এদিকে আটকের পর র‌্যাব সলিম উদ্দিনকে চট্টগ্রাম প্রেসক্লাবে নিয়ে আসে ওই রাতেই। তবে সেখানেও বাংলালিংকের ওই কর্মকর্তাকে হাজির করা হয়নি।

প্রেসক্লাবে র‌্যাব হেফাজতে সলিম উদ্দিন জানান, তিনটি টাওয়ারে স্থাপনের জন্য তিনটি ট্রান্সফরমার বহনের ট্রাক ভাড়া বাবদ বাংলালিংকের পক্ষ থেকে তাকে ৬ হাজার টাকা দেওয়ার কথা হয়েছিল। বাংলালিংকের কর্মকর্তারা ওই টাকা দেওয়ার জন্য তার অফিসে গিয়েছিল।তাদের সঙ্গে কোনো ধরনের ঘুষ লেনদেনের বিষয়ে কথা হয়নি। এমনকি তিনি কোনো ঘুষ দাবিও করেননি বলে সাংবাদিকদের জানান। দুদক কর্মকর্তা খলিলুর রহমান জানান, আটক সলিম উদ্দিনের বিরুদ্ধে র‌্যাব দুর্নীতি দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর মামলাটি দুদক তদন্ত করবে।

            

 



হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ চট্টগ্রামে জামিন পেলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আদালতে আত্মসমার্পণ করতে এসে জামিন পেলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান  ও আওয়ামী লীগ নেতা আব্দুল মোনাফ।  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নূরুল আবছার হত্যা মামলায় তিনি আসামী । এরই ধারাবহিকতায় আদালতে আত্মসমর্পণ করলেন ওই উপজেলা চেয়ারম্যান । তবে পুলিশের প্রতিবেদন আদালতে উপস্থাপন না করা পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। গতকাল

বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। একই সাথে এ মামলায় আব্দুল মোনাফের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করেন।

তবে বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. জাফর ইকবাল আত্মসমর্পণের পর আব্দুল মোনাফের আইনজীবীরা তার জামিন আবেদনের বিরোধিতা করেন।

আদালত সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আব্দুল মোনাফ গত ১২ জানুয়ারি হাইকোর্ট থেকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন নেন। জামিন আদেশে উচ্চ আদালতের বিচারক তাকে তিন মাস পর নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছিলেন।

জামিন আদেশের মেয়াদ শেষ হওয়ার ছয়দিন আগে গত  বৃহস্পতিবার আব্দুল মোনাফ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

জানা গেছে,  গত ২৬ ডিসেম্বর রাতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া গ্রামের নিজ বাড়ির ব্যালকনিতে দুষ্কৃতিকারীদের গুলিতে মর্মান্তিকভাবে নিহত হন ইউপি চেয়ারম্যান নূরুল আবছার।খুনের পর তার জানাজায় গিয়ে গণপিটুনীর শিকার হন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোনাফ। স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের একাংশ এ হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করে আসছেন।এ ঘটনায় নিহতের পিতা আহমেদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে আব্দুল মোনাফের সঙ্গে নূরুল আবছারের বিরোধের বিষয়টি উল্লেখ আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



                          



এইচএসসি পরীক্ষা ৩য় দিন

চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ৬২৮ : বহিষ্কৃত- ২



চট্টগ্রাম ব্যুরো :: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) তৃতীয় দিনে চট্টগ্রাম বোর্ডে  ৬২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। এছাড়া নকলের দায়ে বহিষ্কৃত হয়েছে দুই পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযুষ দত্ত বলেন, আজ ( গতকাল)  ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে এ বোর্ডের অধীনে ৫১ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫১ হাজার ২৫৯ জন। তবে ইংরেজি প্রথম পত্রে ৬২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া নকলের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।এর মধ্যে বাঁশখালী আলাওল কলেজের একজন এবং অন্যজন খাগড়াছড়ির একটি কলেজের।প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডে এবার ১৯২ টি কলেজের ৮৮টি কেন্দ্রে ৫৪ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।







ভাইস-চ্যান্সেলর নিয়োগের বিষয়ে শিক্ষার্থীদের  ক্লাস বর্জনে কতিপয় শিক্ষকের ইন্ধন

চুয়েটে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি


জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ::  গত  বৃহষ্পতিবার বেলা ১১ টায়  সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও চুয়েটে ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে সমিতি কর্তৃক পরবর্তী কর্মসূচি নির্ধারণের ওপর আলোচনা হয়। বর্তমানে শিক্ষার্থীরা ক্লাসে যোগদান না করার বিষয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে সদস্যগণ মনে করেন, গুটিকয়েক ছাত্রের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০০ শিক্ষার্থী ক্লাস কার্যক্রমে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারছে না। ইতোমধ্যে গণ মাধ্যমে এ ব্যাপারে নেতিবাচক মন্তব্য ও খবর প্রকাশিত হয়েছে যে, দু-একজন শিক্ষকের ভিসি পদে নিয়োগ লাভের ‘সুপ্ত বাসনা’ পূরণের হাতিয়ার হিসেবে ছাত্ররা ব্যবহৃত হচ্ছে।  এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইন, ২০০৩ এর ৯(৫) ধারায় অর্পিত ক্ষমতা বলে চুয়েটের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এ বিষয়ে তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্তের প্রতিবেদন প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিতে পারেন। এ প্রেক্ষিতে আজকের জরুরী সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির নিকট শিক্ষক সমিতির পক্ষ হতে ভাইস-চ্যান্সেলর নিয়োগের বিষয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জনে কতিপয় শিক্ষকের ইন্ধন প্রসঙ্গে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নিমিত্তে আবেদন করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভেতর হতে একজন ন্যায়পরায়ণ ও অভিজ্ঞ জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদকে চুয়েটের ভিসি পদে নিয়োগের দাবিতে সমিতির উদ্যোগে আগামী ০৮ এপ্রিল সংবাদ সম্মেলন, ১৫ এপ্রিল প্রতীকী অনশন এবং ২২ এপ্রিল পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালনের সিদ্ধান্ত উক্ত জরুরী সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

 চট্টগ্রাম পুলিশ কর্তৃক ৩২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ::  গোয়েন্দা পুলিশের এসআই/মোঃ নুরুজ্জামান, এসআই/সন্তোষ চাকমা, এসআই/জসিম উদ্দিন হাওলাদার, এসআই/হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশনস্থ যাত্রী ছাউনীর বিপরীতে ফুটপাতের উপর হতে ইয়াবা ক্রয় বিক্রয়কালে আসামী মোঃ আব্দুল্লাহ(২২), পিতা-মতিউর রহমান, সাং-টেকনাফ শাহ পরীর দ্বীপ মিস্ত্রি পাড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ৩০০(তিনশত) পিস এ্যামফিটামীন দ্বারা প্রস্তু‘ত যার বানিজ্যিক নাম ইয়াবা ট্যাবলেট অনুমান মূল্য ৯০,০০০/- টাকা হবে, প্রাপ্ত হয়ে অদ্য ০৫-০৪-২০১২ ইং তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট কমদামে ক্রয় করে চট্টগ্রাম শহরে বেশী দামে বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর এক অভিযানে এসআই/ মোঃ আব্দুল মান্নান, এসআই/ সুরেশ চন্দ্র চৌধুরী, এএসআই/ মোঃ আব্দুল জলিল, এএসআই/ ইমদাদুল হক, এএসআই/ জাহিদুুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড, ফৌজদারহাট শিল্প এলাকাস্থ ডিজাইন গার্মেন্টস্ এর সামনে রাস্তার উপর হতে ১) মোঃ মহিন @ মঈন (২৬)কে আটক করা হয়। পরে ধৃত ব্যক্তির দেহ তল্লাশীকালে তার পড়নের প্যান্টের ডান পকেট হতে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে সিএমপি’র পাহাড়তলী থানায় ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।







মীরসরাইয়ে ডেসটিনির অফিসে তালা ৬০ হাজার গ্রাহক উৎকন্ঠায়
জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ::  উত্তর চট্টগ্রামের মীরসরাই থানার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ডেসটিনির প্রায় ৬০ হাজার গ্রাহক  উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বিতর্কিত এম,এল,এম কোম্পানি ডেসটিনি গ্র“পের নানা অনৈতিক ব্যবসা নিয়ে প্রতিদিন লেখালেখি হওয়ায় দেশের অন্যান্য স্থানের মত মীরসরাই থানার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এতে করে চরম উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে প্রায় ৬০ হাজার গ্রাহক। অন্যদিকে বিগত তিন চারদিনে বাংলাদেশের ইলেক্ট্রনিক্স্্র ও প্রিন্ট মিডিয়ায় ডেসটিনি বিষয়ে ঝড় বইছে। এতে বিনিয়োগকৃত অর্থ ফেরত না পাওয়ার আশংকায় সারাদেশের গ্রাহকের মতো মুষড়ে পড়েছেন মীরসরাইয়ের হাজার হাজার গ্রাহক। গ্রাহকদের এখন একটাই চিšতা আর তা হলো তারা টাকা ফেরত পাবে তো। গতকাল বৃহস্পতিবার মীরসরাইয়ের বিভিন্ন স্থানে গিয়ে ডেসটিনির গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের চরম এ উদ্বেগ-উৎকন্ঠায় কথা। তবে প্রতিনিয়ত: অভয় দিয়ে যাচ্ছেন ডেসটিনির রুট লেভেলের কর্মকর্তারা, তারা বলছেন- সাংবাদিকরা লিখলে কিছুই হবেনা আমরা ব্যবসা করে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাব। এমন আতœবিশ্বাসমূলক কথা বলে সাšতনা দিয়ে গ্রাহকদের শাšত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। গ্রাহকরা জানান- ইতিপুর্বে আরেক হায়-হায় কোম্পানি ইউ,নি,পে- টু, ইউ স্পিক এশিয়ার কার্যক্রম কিছুদিন ঠিকভাবেই চলছিলো। কিছুদিন পরে গ্রাহকদের কোটি কোটি টাকা আতœসাৎ করে তারা উধাও হয়ে যায়। ডেসটিনির পরিণতি ও সে রকম হবে কিনা সে আশংকা পেয়ে বসেছে গ্রাহকদের। ডেসটিনির ভাষায় প্রাথমিক গ্রাহকদের বলা হয় ডিষ্ট্রিবিউটর, আর সেই  ডিষ্ট্রিবিউটররা এখন নানা দুশ্চিšতায় ভুগলেও কর্মকর্তারা রয়েছে খোশ মেজাজে ! এমন ভাব দেখালেন মীরসরাইয়ের আব্দুল মান্নান নামের ডেসটিনির এক কর্মকর্তা। মোবাইল ফোনে তার সঙ্গে কথা হলে তিনি প্রথমে মিডিয়াকে দুষে বেশ কয়েকটি কথা বলে ফেলেন, তিনি দাবি করেন এসব মিডিয়ার বানোয়াট সংবাদ। এতে তাদের কিছুই যায় আসেনা। তিনি আরো বলেন, এগুলো নিয়ে আমরা মোটেও চিšিতত নই, বরং সাংবাদিকরা লিখতে লিখতে ক্লাšত হয়ে যাবে আর আমরা ব্যবসা করে সফল হয়ে যাবো। তিনি বলেন, ২০০১ সাল থেকে এ রকম অনেক লেখালেখি হয়ে আসছে কৈ আমাদের কিছুইতো হয়নি। তিনি অত্যন্ত দাম্ভিকতার সহিদ বলেন যখন এতো বছর কিছু হয়নি তখন এখন আর কি-ইবা হবে। এ ছাড়া সারাদেশের বহুল আলোচিত মীরসরাই “ট্র্যাজেডি”তে ডেসটিনি গ্র“প প্রত্যেক নিহত পরিবারকে এক লাখ ও আহত পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়ার পর এলাকাবাসীর মধ্যে গত বছর এ কোম্পানীকে নিয়ে সন্দেহের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। অনেকেই ওইদিন বলেন, দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানীগুলো এর চেয়ে কম টাকা দিলে ও ডেসটিনি গ্র“প এত টাকা দেয়ার উদ্দেশ্য কি? সে সময় অনুদানের টাকা প্রদেয় অনুষ্ঠানে ডেসটিনি গ্র“পের চেয়ারম্যান রফিকুল আমিন মীরসরাই থানায় ডেসটিনির ৬০ হাজার গ্রাহক রয়েছে বলে দাবী করেন। ডেসটিনিতে বিনিযোগ কারী বোরহান উদ্দিন, রাবেয়া বেগম বলেন সহ অনেকের সাথে আলাপ করলে তারা বলেন ডেসটিনির লোকদের কথায় বেশি টাকা পাওয়ার লোভে পড়ে বিনিযোগ করেছি, কিন্তু এখন টাকা ফেরত পাবো কিনা সে চিšতায় রাতে ঘুম আসেনা। যদিওবা কর্মকর্তারা বলছেন টাকা ফেরত দেয়া হবে। কিন্তু কবে ফেরত দেয়া হবে সে ব্যাপারে কারা নিশ্চিত করে কিছু বলছে না। একাধিক গ্রাহক এই প্রতিবেদকসহ স্থানিয় অন্যান্য সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, ট্রি প্লান্টেশান প্যােেকজে ৫ হাজার টাকা বিনিযোগ করলে তিন মাসের মধ্যে সার্টিফিকেট দেয়ার কথা শর্তাবলীতে উল্লেখ থাকলেও গত দেড় বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমরা সার্টিফিকেট পাইনি। সরেজমিনে গিয়ে মীরসরাই সদরের করিম মার্কেটের ৩য় তলায় গিয়ে দেখা গেছে- ডেসটিনির যে অফিস ছিল সব সময় সরগরম আজ সে অফিসে কর্মচারী রাহুল ছাড়া আর কেউ নেই। তাকে জিজ্ঞেস করা হলে সে জানায় অফিসের লোকজন শহরে মিটিংয়ে গেছে। অন্য দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটে অবস্থিত অফিসে অনেক গ্রাহক তাদের পাওনা টাকা ফেরত নিতে আসে, কিন্তু কর্মকর্তারা তাদের টাকা সময়মত ফেরত দেয়া হবে বলে জানিয়ে তাদেও বিদায় করতে চাইলে অনেকে টাকা ছাড়া যেতে নারাজ হলে অফিসের কর্মকর্তাও কর্মচারিরা তাদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে চলে যেতে বাধ্য করে বলে অভিযোগে প্রকাশ। ব্যপক খবর নিয়ে জানা গেছে- মীরসরাই থানার বারইয়ারহাট, মীরসরাই সদর, মিঠাছড়া, আবুতোরাব, জোরারগ্ঞ্জ, ঠাকুরদিঘী, নিজামপুর কলেজ, আবুরহাটসহ থানার বিভিন্ন বাজারে ডেসটিনি গ্র“পের প্রায় ২০টি শাখা অফিস রয়েছে। সরকারি নির্দেশে দুর্নীতি দমন কমিশন ডেসটিনির বিরুদ্ধে অভিযান শুরু করার খবরে ওসব অফিসগুলোতে দায়িত্বরত:অনেকেই এখন গা ডাকা দিয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

Read more »

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

বান্দরবানের ৩ টি উপজেলার ২৭টি ইটভাটায় পুঁড়ছে জ্বালানী কাঠ হাইকোর্টের রুল জারীর সত্ত্বেও নিরব প্রশাসন

মোঃ নজরুল ইসলাম (টিটু), বান্দরবান :: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি এই ৩টি উপজেলার মোট ২৭টি ইটভাটায় আইন অমান্য করে অবাধে জ্বালানী কাঠ পোঁড়ানো হচ্ছে। এলাকার জন প্রতিনিধিসহ মৌজা প্রধান হেডম্যানদের অভিযোগ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের আয়ত্ব করে লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও অবাধে জ্বালানী কাঠ পোঁড়ানো হচ্ছে। পরিবেশের ক্ষতি করছে এমন অবৈধ ইটভাটা স্থাপনা ও বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করে এলাকার জনসাধারণ। ইটভাটার অনুমতি পত্র, লাইসেন্স প্রদান কারী কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নথিপত্রে তথ্য মতে ৩টি উপজেলার মধ্যে ছাগল খাইয়া মৌজার লামায় লাইসেন্স প্রাপ্ত ১টি ইটভাটা রয়েছে। অন্য ২৬টি ইটভাটা লাইসেন্স বিহীন অবৈধভাবে চলছে। লাইসেন্স বিহীন ইটভাটাগুলো থেকে সরকার হারাচ্ছে কয়েক লক্ষ টাকা রাজস্ব। ইটভাটাগুলোতে মান সম্পন্ন ইট তৈরী ক্ষেত্রে নেই কোন বিএসটিআই অনুমোদন ও ছাড়পত্র। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও তদারকী ছাড়া চলছে সকল ইটভাটা। স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও নিরব ভূমিকায় অবৈধ ইটভাটাগুলোতে ইট পোড়ানো আইন ও নিতীমালা অনুস্মরণ করে চলছেনা। অবৈধ ইটভাটাগুলো অপসারনের নির্দেশ দিয়ে হাইকোর্টের রুল জারী করা হলেও স্থানীয় প্রশাসন রয়েছে নিরব।

              ইটভাটাগুলো পরিদর্শনে দেখা যায়, কোন ইটভাটা ইট পোড়ানো আইন ও নীতিমালা মেনে চলছে না। পাহাড় কেটে ইটভাটা তৈরী করা হয়েছে। জমির উপরের অংশ উর্বর মাটি ও পাহাড় কেটে ইট তৈরীর মাটি সংগ্রহ করা হয়েছে। ইট পুড়ানোর জন্য কয়লার পরিবর্তে পুড়ছে জ্বালানী কাঠ। অনেক ইটভাটায় ১২০ফুট পাঁকা চিমনী পরিবর্তে কম উচ্চতার ড্রামের কাচা চিমনী ব্যবহার করছে। অনেক ইটভাটা সরকারী বনায়নের ২০০ থেকে ৫০০ গজের কাছে ও লোকালয়ে স্থাপন করা হয়েছে। শিশু শ্রম আইন অমান্য করে প্রত্যক ইট ভাটায় রয়েছে শিশু শ্রমিক যাদের বয়স ১৫বছরের নীচে। আলীকদমের ২টি, লামার ২২টি ও নাক্ষ্যংছড়ির ৩টিসহ ২৭টি অবৈধ ইটভাটায় ভয়াবহ অবস্থায় ও অবাধে কাঠ পোড়ানোর চিত্র দেখা গেছে। প্রতিটি ১টি চিমনি বিশিষ্ট ইটভাটায় প্রতিদিন ৫শত মন কাঠ পোড়ানো হয় বলে নাম প্রকাশ না করার শর্তে ইটভাটার এক শ্রমিক জানান। লামার ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও ইটভাটার মালিক খোরশেদ আলমসহ অন্যান্য মালিকরা ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। ইটভাটায় জ্বালানী কাঠ পোড়ানোর ক্ষেত্রে বন বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের হাত করে কাজ করতে হয় বলে জানান।

              লামার ফাইতং ইউপি চেয়ারম্যান শামসুল আলম ও আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, সকল ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ পোড়ানো হচ্ছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অবৈধ ইটভাটা গুলোতে বেপরোয়া জ্বালানী কাঠ পোড়ানোর সুযোগ পাচ্ছে।

              সাম্প্রতিক সময়ে গত ১৫ই মার্চ বৃহস্পতিবার দেশের ১১ জেলায় অনুনোমোদিত ও অবৈধ ইটভাটা স্থাপনা অপসারণ এবং এর কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করে হাইকোর্টে রুল জারী করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানির পর অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ প্রদান করে এ রুল জারী করেন। জানা যায় প্রথম আলো ও ডেইলি স্টার এ প্রকাশিত ১২টি প্রতিবেদন উপর ভিত্তি করে গত ১২ই ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেনসহ পাচঁ আইনজীবী এ রিট আবেদনটি করেন। ##

Read more »

চট্টগ্রামে গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু নেতৃবৃন্দের সংলাপঅনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো :: উন্ন্য়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় চিল্ড্রেন্স একশন ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট (কেইস)  প্রকল্পের কর্মজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় শিশু সুরক্ষা ও শিশু বান্ধব পরিবেশ গড়তে গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু নেতৃবৃন্দের  সংলাপ গত ২৯ মার্চ বিবিএফ প্রশাসনিক কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রধান নিবার্হী উৎপল বডুয়া সভাপতিত্বে  অনুষ্ঠিত সংলাপে  অংশগ্রহণ করেন সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ চট্টগ্রাম ব্যুরো প্রধান দৈনিক হাজারিকা প্রতিদিন ও নিউজ এজেন্সী ২৪ ডট কম সহ শহিদুল্লা শাহরিয়ার, দৈনিক ভোরের ডাক এর  স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল, সাংবাদিক রিটন আহসান,  ১৭ পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাধারন সম্পাদক খায়রুল আমিন বিকি,১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সভাপতি খাতিজা আক্তার, ৩৫ নং ওয়ার্ড এর সভাপতি মুক্তা আক্তার সহ ৩টি শিশু পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে মো: সোহেল, রাজু আহম্মেদ রানা,শাখী আক্তার,নাসরিন আক্তার,মো: জয়নাল,বিবি আয়েশা তাসমিনা আক্তার,শিমু আক্তার, রাকিব , রকি,মো: সাইফুল হক প্রমুখ। সংলাপ সঞ্চালনা করেন  বিবিএফ এর কর্মসূচী পরিচালক নাসরিন সুলতানা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিএফ কেইসপ্রকল্প কর্মকর্তাসুপর্না বড়–য়া, উমরান হায়দার খান, আসাদুজজামান সৌরভ,প্রকল্প সহায়ক   আরিফ উদ্দ্নি ,রওশন আক্তার, সানজিদা জেরিন,নাহিদ জাহান, তপন কান্তি দে, চাইল্ড মোটিভেটর বাপ্পু ভট্রাচার্য প্রমুখ।

 

Read more »

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সাংবাদিক নেতাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি :: সম্প্রতি বাংলাদেশের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত জনাব শহিদুল আলম (সভাপতি), রিয়াজ হায়দার  (সাধারণ সম্পাদক) নির্বাচিত হওয়ায় প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক সম্পাদক এম. জামাল উদ্দিন, দৈনিক হাজারিকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জীবন কৃষ্ণদেবনাথ ও কর্মরত সাংবাদিকরা । অভিনন্দন বার্তায় এম জামাল উদ্দিন নির্বাচিত সাংবাদিক নেতাদের সুদৃষ্টি কামনা করেন। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ দিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের দাবী জানান। তিনি আরো বলেন, সারা দেশে সাংবাদিক খুন, অপহরণ ও নির্যাতনের স্বীকার হচ্ছেন কর্মরত সাংবাদিকরা। কোথাও ন্যায় বিচার পায় না সাংবাদিকরা । তাই তাদের পাশে অভিভাবক হিসেবে থাকার জন্য চট্টগ্রামের সাংবাদিক নেতাদের নিকট জোর দাবি জানান। 

Read more »

শনিবার, ৩১ মার্চ, ২০১২

কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল ও অস্ত্রসহ ০১ ব্যবসায়ী আটক

চট্টগ্রাম ব্যুরো :: সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমেনা বেগমের সার্বিক তত্ত্ববধানে গত ২৯/০৩/১২ ইং তারিখ ১৯:৩৫ ঘটিকার সময়  জনাব মোঃ রফিকুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, পুলিশ পরিদশক(তদন্ত) জনাব সদীপ কুমার দাশ, পিপিএম’দ্বয়ের নের্তৃত্বে এসআই/নেজাম উদ্দিন, এসআই/ মোঃ ইলিয়াছ খান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পান যে, কোতোয়ালী থানাধীন চামড়ার গুদাম রোডে একজন মহিলা অস্ত্র ব্যবসায়ী দেশীয় অস্ত্র-শস্ত্র ক্রয় বিক্রয় করার জন্য কক্সবাজার হতে মহানগরীতে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া টিম দ্রুত চামড়ার গুদাম রোডস্থ নির্মাণাধীন নুতন ব্রীজের মোড় এলাকায় অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকে। অবস্থানকালীন সময়ে একজন বোরকা পরিহিত মহিলাকে একটি ব্যাগ কাঁধে সন্দেহজনক অবস্থায় পায়ে হেটে ফিশারীঘাট অভিমূখে আসতে দেখে উপরোক্ত টিম উক্ত মহিলাকে আটক পূর্বক চ্যালেঞ্জ করলে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে  ০২টি দেশীয় তৈরী বন্দুক ভাঁজ করা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে, উক্ত অস্ত্র দুই‘টি বিক্রয় করার উদ্দেশ্যে কক্সবাজার জেলার রামু থানাধীন মোঃ নুরুল আলম ও মোঃ ছলিম‘দ্বয়ের। তারা  শহরে বহন করে আনার জন্য দিয়েছে। ধৃত আসামী আন্তঃ জেলা অস্ত্র ক্রয় বিক্রয় দলের সক্রিয় সদস্য। ইতিপূর্বেও সে একই পন্থায় অস্ত্র বহনকালে গ্রেফতার হয়েছিল। এছাড়াও ধৃত আসামী ইতিপূর্বের একাধিক অস্ত্র-শস্ত্র ক্রয় বিক্রয়ের চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।  এ সংক্রান্তে ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং- ৫৬ তারিখ-২৯/০৩/১২ ইং ধারা- ঞযব অৎসং অপঃ ১৮৭৮ ংবপঃরড়হ ১৯-অ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।ধৃত আসামীর নাম ও ঠিকানা মোর্শেদা আক্তার @ পাখি (৩২), পিতা-মোঃ আব্দুল জলিল  স্বামী-মোঃ মকবুল সাং-ঈদঘর কোদালিয়াকাটা,  সমুদা বড় বাড়ী থানা-রামু জেলা-কক্সবাজার।উদ্ধারকৃত আলামত ঃ ০২(দুই)টি দেশীয় তৈরী বন্দুক।উক্ত টিম অপর এক অভিযানে অদ্য ৩০-০৩-২০১২ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতায়ালী থানাধীন চামড়ার গুদামস্থ ব্রীজের গোড়ায় রাস্তার উপর অভিযান চালিয়ে অভিনব পন্থায় অর্থাৎ ল্যান্ড ক্রুজার জীপ যোগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে পটিয়া থানা এলাকাসহ দক্ষিণ চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় ঢাকামেট্রো-গ-১৪-০৬১৩ নম্বরের একটি কথিত ল্যান্ড ক্রুজার জীপ হতে ১০০০ (এক হাজার) বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে এবং উক্ত ফেন্সিডিল বহন/ ব্যবসায় নিয়োজিত ০৪ জন চোরাচালানীকে গ্রেফতার করে। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জনৈক রিপন ও তৈয়ব‘দ্বয়ের সঙ্গে যৌথভাবে ব্যবসা করে আসছে। এছাড়াও আসামীগণ দীর্ঘদিন যাবৎ উদ্ধারকৃত গাড়ী দ্বারা সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল বহন করে রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম মহাগনগরীর বিভিন্ন ব্যবসায়ীদের নিকট পৌছে দিতো। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ০৫টি চটের বস্তায় ভর্তি ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের জন্য, উৎপাদন জুন/২০১০ ইত্যাদি লিখা আছে। এ সংক্রান্তে আসামীগণ জানায় উপরোক্ত গাড়ীটি দ্বারা তারা নির্বিঘেœ মহাসড়কে চলাচল করতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহৃত গাড়ীর মতো ল্যান্ডক্রুজার জীপ ব্যবহার করে আসছে। এছাড়াও ধৃত আসামীদের নিকট হতে মাদক চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ধৃত আসামীর নাম ও ঠিকানা লিটন সেন(২১),  পিতা-মৃত সাধন সেন সাং-হাইদগাঁও, সুধাংশু মাষ্টারের বাড়ী, থানা-পটিয়া জেলা-চট্টগ্রাম। মোঃ ইয়াছিন (২০),  পিতা-খোরশেদ আলম সাং-কালাগাজী চৌধুরী বাড়ী থানা-হাটহাজারী জেলা-চট্টগ্রাম।  মোঃ গোলাম নবী (৩০),  পিতা-মৃত আব্দুল হাকিম সাং-সাতবাড়ীয়া থানা-সেনবাগ জেলা-নোয়াখালী।মোঃ আনোয়ার হোসেন(২২), পিতা-আব্দুল রব, সাং- সাতবাড়ীয়া থানা-সেনবাগ জেলা-নোয়াখালী। উদ্ধারকৃত আলামত  ১০০০(এক হাজার) বোতল তৈরী ফেন্সিডিল ০১(এক)টি ল্যান্ড ক্রুজার জীপ, ঢাকামেট্রো-গ-১৪-০৬১৩।

Read more »

Ruby