রাজশাহীর খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজশাহীর খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২ মে, ২০১২

তানোরে ২ হিরোইন সেবী ও ব্যবসায়ীকে কারাদন্ড

সাইদ হোসেন সাজু, তানোর, রাজশাহী :: রাজশাহীর তানোরে ২ হিরোইন সেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের সারফুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (৩৫) সে দীর্ঘদিন থেকে ইরোইন সেবন করে এবং মাঝে মাঝে সে তার বাড়িতেই হিরোইন বিক্রি করতো। গত গতকাল সোমবার দুপুরে পাঁচন্দর গ্রামের হোসেন আলীর পুত্র হিরোইন সেবী আইনাল হোসেন (২৫) শফিকুলের বাড়িতে গিয়ে তার কাছ থেকে হিরোইন কেনার সময় গ্রামবাসি ২জনকেই হাতে নাতে হিরোইনসহ আটক করে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে তানোর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল বাসেত সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে হিরোইন ব্যবসায়ী শফিকুলকে ১ বছর আইনালকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। গতকালই তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Read more »

নিয়ামতপুরে ডাকাতি করার সময় জনতার হাতে ডাকাত আটক ১ পুলিশি হেফাজতে ডাকাতের চিকিৎসা

নিয়ামতপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনি খেয়ে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ডাকাত দলের সদস্য আহাদ আলী (৪৫)। সে চাঁপাই- নবাবগনজ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার (হঠাৎ পাড়া) ইয়াদ আলীর পুত্র বলে জানা গেছে। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

জানা যায় ওই রাতে ৫/৬ জন সদস্যের একটি ডাকাত দল রসুলপুর গ্রামের সমসের আলীর বাড়ীতে ঢুকে পড়ে ও বাড়ির মালিক সমসেরকে জিম্মি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সমসের ও তার স্ত্রী আনজুয়ারা আহত হয়। জিম্মি অবস্থায় তাদের চিৎকারে এলাকাবসাী এগিয়ে আসে এবং ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত আহাদ আলীর উপর শুরু হয় প্রচন্ড গনপিটুনি।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটো ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে ধৃত ডাকাতকে উদ্ধার করে ও চকিদারের মাধ্যমে নিয়ামতপুর থানায় পাঠায়। এ সময় তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে তাকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিউল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশি হেফাজতে ধৃত ডাকাত আহাদ আলী নিয়ামতপুর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।



নিয়ামতপুরে ডাকাতি করার সময় জনতার হাতে ডাকাত আটক ১
পুলিশি হেফাজতে ডাকাতের চিকিৎসা
এফএনএস (রেজাউল ইসলাম সেলিম; নিয়ামতপুর, নওগাঁ) : নিয়ামতপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনি খেয়ে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ডাকাত দলের সদস্য আহাদ আলী (৪৫)। সে চাঁপাই- নবাবগনজ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার (হঠাৎ পাড়া) ইয়াদ আলীর পুত্র বলে জানা গেছে। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

জানা যায় ওই রাতে ৫/৬ জন সদস্যের একটি ডাকাত দল রসুলপুর গ্রামের সমসের আলীর বাড়ীতে ঢুকে পড়ে ও বাড়ির মালিক সমসেরকে জিম্মি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সমসের ও তার স্ত্রী আনজুয়ারা আহত হয়। জিম্মি অবস্থায় তাদের চিৎকারে এলাকাবসাী এগিয়ে আসে এবং ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত আহাদ আলীর উপর শুরু হয় প্রচন্ড গনপিটুনি।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটো ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে ধৃত ডাকাতকে উদ্ধার করে ও চকিদারের মাধ্যমে নিয়ামতপুর থানায় পাঠায়। এ সময় তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে তাকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিউল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশি হেফাজতে ধৃত ডাকাত আহাদ আলী নিয়ামতপুর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।

Read more »

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত

নওগাঁ সদর প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে র‌্যালী করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মঙ্গলবার শহরের ঢাকা বাসষ্ট্যান্ড থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করে। র‌্যালীটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: তাহমিদুল ইসলাম। আ’লীগের দলীয় কার্যালয়ের থেকে জাতীয় শ্রমিক লীগের র‌্যালী বের করে, র‌্যালীটির নেতৃত্ব দেন, জেলা আ‘লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ ফজলে রাব্বী, কেডির মোড় বিএনপির জেলা কার্যালয়ের থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি র‌্যালী বের করে, র‌্যালীটির  নেতৃত্ব দেন, জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান, র‌্যালীটির উদ্ধোধন করেন, পৌর মেয়র নাজমুল হক সনি, ঢাকা বাসষ্ট্যান্ড থেকে সংযুক্ত শ্রমিক ফেডারেশন একটি র‌্যালী বের করে, র‌্যালীটির নেতৃত্ব দেন, ফেডারেশানের সভাপতি শাহীন চিশতি ও গাজা গোলার মোড় থেকে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশান এর সভাপতি হাসান ইমাম তমাল এর নেতৃত্বে একটি র‌্যালী বের করে, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একটি র‌্যালী বের করে র‌্যালীটির নেতৃত্ব দেন ইউনিয়নের সভাপতি আঃ রাজ্জাক, সরিষাহাটির মোড় থেকে জেলা পিকআপ ভ্যান মালিক সমিতি ও শ্রমিক কল্যান সমিতি ও সুপারিপট্টি থেকে বেসরকারী সংস্থা বিএসডিও এর সহযোগিতায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন শ্রমিকরা পৃথক-পৃথক র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে স্ব-স্ব সংগঠনের নেতা কর্মী ও শ্রমিকরা স্বতস্ফূর্ত ভাবে অংশ নেন। পরে স্ব স্ব প্রতিষ্ঠান পৃথক পৃথক মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#

Read more »

মঙ্গলবার, ১ মে, ২০১২

নাটোরে ঘুমন্ত অবস্থায় মহিলা এসিডদগ্ধ

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় শরিফা বেগম (৪৩) নামে এক মহিলা এসিডদগ্ধ হয়েছেন। শরিফা বেগম শ্রীরামপুর গ্রামের রেজাউল করিম কাঁচুর স্ত্রী। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার মধ্য রাতে কে বা কারা রেজাউল করিম কাঁচুর শয়ন কক্ষের জানালা দিয়ে এসিড ছুঁড়ে মারে। এতে তার স্ত্রীর দুই পা, হাত ও পেটের কিছু অংশ পুড়ে গেছে। সোমবার সকালে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসাপাতাল ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউল করিম কাঁচু এ ঘটনার জন্য তার গ্রাম্য প্রতিপক্ষ নাজমুল গ্র“পকে দায়ী করেছেন। নাজমুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা এর আগেও আমাকে ফাঁসানোর জন্য আমার ঘরে অস্ত্র আছে মর্মে র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে পরে স্বাক্ষী-প্রমাণে তারা নিজেরাই ফেঁসে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে। এটাও তেমনি ষড়যন্ত্র। আমাকে এবং আমার লোকজনকে ফাঁসানোর জন্য তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী বলেন, সকালে আমি ঘটনাটি শুনে সেখানে গিয়েছিলাম। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, রোগীটির হাত-পা ও পেটে দগ্ধ হয়েছে। কিন্তু এটা এসিডে দগ্ধ কিনা তা পরীক্ষা করার ব্যবস্থা এখানে নেই। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নাটোরে রেফার্ড করেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার আলামত ও তদন্তে ব্যাপারটি রহস্যজনক বলে মনে হয়েছে।



নাটোরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত ॥ আহত ৫

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে ট্রাকের চাপায় গরু ব্যবসায়ী আরমান আলী (৩৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আরমান আলী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকনারিকাবাগবাড়ি গ্রামের শমশের আলীর ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, একটি মিনি ট্রাককে (বগুড়া-ন-১১-০৭৬৬) পিছন থেকে একটি অজ্ঞাত পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের যাত্রী আরমান ঘটনাস্থলেই নিহত হয় এবং পাঁচজন আহত হয়। এব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।



নাটোরে বাসে আগুনের ঘটনায় বিএনপির চার কর্মী গ্রেফতার

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের চকরামপুরে দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন ভোরে পদ্মা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর থানা পুলিশ গতরাতে এক অভিযানে ষ্টেশন বড়গাছা এলাকার রশিদ সরকারের ছেলে শাহজাহান আলী (২৯), উত্তর পটুয়াপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে বিপ্ল­ব (২৪), দক্ষিণ পটুয়াপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে শাহীন হোসেন ও বলারীপাড়া এলাকার শরীফুল ইসলামের ছেলে সুরুজ আলী (২৮) কে গ্রেফতার করেছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন জানান, রোববার সকালে শহরের চকরামপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের মালিক জামিলুর রহমান কবীর বাদী হয়ে নাটোর থানায় দায়ের করা মামলায় চার জনকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। এদিকে একই সময় কানাইখালী এলাকায় নাসির উদ্দিন রুবেলের বাড়িতে আগুন দেয়ায় ঘটনায় কাশেম, সুমন, লিটিল, সালামত, খোকন এবং সুজন নামে ছয়জনের বিরুদ্ধে রোববার নাটোর থানায় নাসির উদ্দিন রুবেল বাদী হয়ে মামলা করেছেন। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


নাটোরের বনপাড়ায় পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকে আগুন

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: সোমবার বেলা ১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ির সামনে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। খবর পেয়ে নাটোর থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বনপাড়া পুলিশ তদন্তের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কে বা কারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

Read more »

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

চারঘাটে শান্তি পূর্ন হরতাল পালিত

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিনে গতকাল সোমবার সারা দেশের ন্যায় চারঘাট উপজেলাতেও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ প্রসাশনের সদস্যরা দল বেধেঁ ডিউটি পালন করছে। সকালে চারঘাট উপজেলার সরদহ ট্রাফিক মোড়ে হরতাল সর্মথকরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। সকাল ১০ টার দিকে সরদহ হেমন্ত মোড়ে বিক্ষুব্দ হরতাল সর্মথকরা রাস্তা ব্যারিকেট সৃষ্টি করার চেষ্ঠা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মোঃ মনিরুজ্জামান ও চারঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম পিকাপ গাড়ি সরদহ মুক্তারপুর ট্রাফিক  মোড়ে গেলে পিকেটাররা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।  রাস্তায় রি∙া, ভ্যান, নছিমুন, ব্যাপারী চালিত গাড়ি পরিমান মত চলাচল করলেও দুরপাল্লার কোন যানবাহন চারঘাট ছেড়ে যায়নী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুন্সি মোঃ মনিরুজ্জামান বলেন, কিছু বিক্ষুব্ধ হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার চেষ্ঠা করলে আমরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কোন ধরনের সহিংসতা এড়াতে পযাপ্ত পরিমানে পুলিশ সদস্যরা রয়েছে।

Read more »

রহস্যে ঘনিভূত; জীবিত না মৃত্যু! রাজশাহীর বানেশ্বরে নিখোঁজ হওয়া গৃহবধূর ১মাস ১০ দিনেও সন্ধান মেলেনি

মোঃ রফিকুজ্জামান (রান্টু) রাজশাহী থেকে :: রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পুঠিয়ার বানেশ্বরের এক গৃহবধূর ১ মাস ১০ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ গৃহবূধুকে ঘিরে সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে ঘনিভূত রহস্যের বেড়াজাল। কেউ বলছে, স্বামী-শ্বাশুরি নির্যাতনের পর হত্যা করে গুম করেছে। কেউ বলছে, স্বামী-শ্বাশুরি নির্যাতন সহ্য না করতে পেরে আতœহত্যা করেছে। আবার কেউ বলছে, শারিরিক অসুস্থ ও স্বামী-শ্বাশুরি নির্যাতন সহ্য না করতে পেরে দূরে কোথও গিয়ে আতœগোপন করে আছে। নিখোঁজ হওয়া গৃহবধূ হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বরের থান্দারপাড়া গ্রামের মোঃ মানিকের, স্ত্রী মোছাঃ মিলি বেগম (২৪) ।

জানা যায়, চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের বোরহান আলীর মেয়ের সঙ্গে প্রায় ৬ বছর পূর্বে পুঠিয়া উপজেলার বানেশ্বরের থান্দারপাড়া গ্রামের ইয়াচিনের ছেলে মোঃ মানিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুইজনের সংসার জীবন সুন্দরভাবে চলে আসছিল। কিন্তু গত ২৪ মার্চ সন্ধ্যার দিকে মিলি বেগম তার একমাত্র সন্তান মার্শালকে বাড়িতে রেখে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ গৃহবূধুর পিতা মোঃ বোরহান আলী জানান, ২৪ মার্চ তার জামাই মানিক মোবাইল যোগে, মিলিকে পাওয়া যাচ্ছে না বলে জানাই। এরপর বোরহান আলী ছুটে যান তার জামাই বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারেন সন্ধ্যার দিকে মিলি বেগম তার এমাত্র সন্তান মার্শালকে বাড়িতে রেখে কোথায় যেন চলে গিয়েছে। এ ব্যাপারে মিলি বেগমের স্বামী মোঃ মানিক মিয়া বলেন, ২৪ মার্চ শনিবার বিকেলে আমার স্ত্রীর সাথে সামান্য কথা কাটা-কাটি হয়। এরপরে আমি বাজারে চলে যাই। সন্ধ্যার পরে বাড়ি ফিরে দেখি স্ত্রী নেই। তারপর শ্বশুর বাড়িতে সংবাদ দিই এবং আতœীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজ-খোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মিলি বেগমের মা রেতিয়া বেগম মেয়ের শোকে পাগল প্রায়। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী জানান, বিয়ের পর থেকে তারা দুইজন ভালো-ভাবেই সংসার করছিল। কিন্ত নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে থেকে তার শাশুড়ী ও স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাধ লেগেই থাকত। কি কারণে তাদের মাঝে ঝগড়া হতো তা আমার সঠিক জানা নেই। নিখোঁজ হওয়ায় দিন সন্ধ্যায় পুঠিয়ার বেলপুকুর রেলগেটে ট্রেনেকেটে আতœহত্যা করা লাশটি  গৃহবধু মিলি বেগমের হতে পারে বলে ধারণা করেন।

মিলির পিতা বোরহান আলী জানান, অনেক খোঁজা-খোঁজি করে মেয়ের কোন সন্ধান না পেয়ে গত ২৭ মার্চ পুঠিয়া থানায় একটি জিডি করি। মিলির শ্বশুর মোঃ ইয়াছিন আলী জানান, আমরাও অনেক খোঁজা-খোঁজি করে ছেলেবউ-এর কোন সন্ধান না পেয়ে গত-২৯/০৩/১২ইং তারিখে পুঠিয়া থানায় একটি জিডি করি (জিডি নং-১১৩৩)। মিলি বেগমের একমাত্র সন্তান মার্শাল (৫) শুধু মা, মা বলে কাঁদছে। এব্যাপারে পুঠিয়া থানার এসআই শফিক জানান, নিখোঁজের কিছুদিন পর থানায় জিডি হয়েছে এবং আমি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তবে কোন সন্ধান পাওয়া যায়নি, মিলি বেগমকে না পাওয়া গেলে মামলা করা হবে বলে তিনি জানান।

 

Read more »

রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ২০

মোঃ রফিকুজ্জামান (রান্টু) রাজশাহী থেকে :: বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানে দ্বিতীয় দফার ২য় দিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজারহাতা এলাকার লোখনাথ স্কুলের পাশ থেকে বিএনপি যুগ্ন মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর নেতৃত্বে দলের কর্মীরা হরতালের সর্মথনে একটি মিছিল বের করেন। মিছিলটি কিছুদুর এগিয়ে সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় বাধা  উপেক্ষা করে তারা মিছিল নিয়ে সামনে যেতে চাইলে পুলিশ লাঠির্চাজ করে। এনিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। নেতাকর্মীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। জবাবে পুলিশ ২রাউন্ড টিয়ারসেল ছুড়ে। এতে কমপক্ষে ১৫জন নেতাকর্মী আহত হয়। এই পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির যুগ্ন মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান (মিনু) রাস্তায় শুয়ে পড়েন। পরে দলের বেশ কয়েক জন নেতাকর্মীও তার সঙ্গে যোগদেন । সকাল-সন্ধ্যা হরতাল চলাকলে পিকেটিং এর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখাছাত্রদলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক আলতাফ হোসেন আবু ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সকাল ৭টার দিকে হরতালের সর্মথনে রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ সাহেব বাজার থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ব্যাপক লাঠির্চাজ করে ১০/১৫ জন কর্মীকে গুরুতর আহত করে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলতাব হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম আটকের সত্যতা নিশ্চিত করেন। এদিকে রবিবার রাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩জন এবং সকালে মিছিল থেকে ৭জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সকালে সংঘর্ষের পর থেকে মহানগরী জুড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা বর্তমানে সর্তক অবস্থানে রয়েছেন। অপরদিকে রাজশাহী রেলস্টেশন থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী কপতাক্ষ এক্রাপ্রেসসহ বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া হরতালে মহানগরীতে সকাল থেকে কোন যানবাহন চলাচল না করলেও রিক্শা-ভ্যান, ব্যাটারি চালিত অটো-রিক্শাসহ হালকা যানবাহন চলচ্ছে স্বাভাবিক ভাবে। পুলিশের বিশেষ ব্যবস্থা থাকলেও  বিআরটিসির কোন বাস চলাচল করছে না । হরতালের কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে মাহানগরীর বেশিরভাগ এলাকার ব্যবসা ও শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত। ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও সেখানে বড়ধরনে লেনদেন চলেনি। নগর ভবন, রাজশাহী রেলস্টেশন , বাসটার্মিনাল, চেম্বার ও রেলভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে। এছাড়া মহানগরীতে নিয়মিত টহল দিচ্ছে র‌্যাপিড এ্যাকশেন ব্যাটিলিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

Read more »

বাঘায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শান্তিপূর্ন হরতাল পালিত

বাঘা (রাজশাহী)প্রতিনিধি :: সারা দেশে বিএনপি'র দুই দিনের হরতাল ডাকা রাজশাহীর বাঘায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে হরতাল চলাকালে বাস-ট্রাক, অটোরিকসা, নছিমন, করিমন, সিএনজি পর্যন্ত চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক, বীমা, সরকারী-বেসরকারী-আধাসরকারী অফিস খোলা থাকলেও সামনের দরজা বন্ধ করে কাজ করতে দেখা গেছে। তবে সাধারণ লোকজনের উপস্থিতি ছিল কম। এছাড়া স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিল কম। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। 

Read more »

বাঘায় পৃথকভাবে ২ গৃহবধুকে হত্যার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘায় পৃথকভাবে পারিবারিক কোলহের জের ধরে দুই গৃহবধু আত্নহত্যা করেছে। তবে লাশ দুইটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীনগর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী লাভলী বেগমের সাথে একই গ্রামের জৈনেক এক ব্যক্তির পরকীয় ছিল। ওই পরকীয়ার কারনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় বাক-বিতন্ডা হতো। ওই ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন তার স্ত্রীকে বকা দেয়। ওই বকা সহ্য করতে না পেরে এক পর্যায়ে শনিবার ভোর রাতে লাভলী বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তবে লাভলীর বাবা মালেক ব্যাপারী পুলিশের কাছে দাবি করেছেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপর দিকে উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর মেয়ে গৃহবধূ সেফালী বেগম সেফার সাথে গাওপাড়া গ্রামের সেহেরুল ইসলামের প্রায় ৮ মাস পূর্বে সামাজিকভাবে হয়। বিয়ের পর তাদের সংসার ভাল চললেও রোববার ভাত রান্না করার খড়ি নিয়ে স্বামী-স্ত্রীর ও স্বাশুরীর মধ্যে কথাকাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সেফার পিতারও দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে ওই লাশ গতকাল সোমবার পৃথকভাবে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ন করা হয়েছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, লাশ ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাবেনা। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে হত্যা না আত্নহত্যা তা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Read more »

বাঘা থানাকে মাদক মুক্ত করে ছাড়বেন ওসি আলী আহম্মেদ হাশমী

মোঃ কামরুল হাসান :: রাজশাহীর বাঘা উপজেলাকে মাদক মুক্ত করে সূধী সমাজে পরিণত করার নিমিত্বে মিডিয়া সহ সর্ব মহলকে প্রতিশ্র“তি দিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলী আহম্মেদ হাশমী।
তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে মরণনেশা ফেন্সিডিল, হেরোইন, গাজা ও মদ পানে আসক্তের সংখ্যা অন্যান্য মাদক আসক্তি জেলা উপজেলার চেয়ে কোন অংশে কম নেই। দিন গেলে বেড়েই চলেছে মাদক ব্যাবসী ও মাদক আসক্তির সংখ্যা।  বর্তমানে এ উপজেলায় মাদকাসক্তের সংখ্যা হাজার হাজার। এর মধ্যে নিয়োমিত হিরোইন সেবনকরী ব্যাক্তির সংখ্যাও অনেক ।
ওসি আলী আহম্মেদ হাশমী বাঘা থানায় যোগদান করেছেন মাত্র ছয় মাস পূর্বে। যোগদান করেই দেখতে পান বাঘা উপজেলায় মাদকের নানাবিধ চিত্র। বাঘা একটি সীমান্তবর্তী উপজেলা। এই এলাকায় এক শ্রেণীর লোক আছে যারা চোরাচালান বানিজ্যের সাথে বহুদিন ধরে সম্পৃক্ত। আর কিছু মানুষ আছে যারা নেশা করে অভ্যাস্ত। এই দুই শ্রেনীর লোকদের সাথে কিছু উচ্চ মহলও জড়িত আছে বলে জানান। এদের কিছুতেই ভাল পথে ফেরানো সম্ভব হয়ে উঠেনি। তাই তিনি এই থানাতে যোগদান করার পর মাদকের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে বিভিন্ন সময়ে আইনি ব্যাবস্থা নিতে শুরু করেছেন। তিনি এই থানাতে যোগদানের পর এমন কোন মাস নেই যে, দুই-চার জনকে গ্রেফতার করেননি। ওসি আলী আহম্মেদ হাশমি এই থানায় আসার পর বাঘা উপজেলা থেকে মাদকসেবী ও মদক ব্যবসায়ী গ্রেফতার সংখ্যা  এবং উদ্ধারকৃত ফ্রেন্সিডিল, মদ, গাজা ও তরল ফ্রেন্সিডিলের পরিমান সম্পর্কে জানান, ২০১১ইং সালের ডিসেম্বর মাসে ৯ দিনের ব্যবধানে ২২৯ বোতল ফেন্সিডিল, ১৪০ লিটার মদ, ২০ কেজি গাজাসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। ২০১২ ইং সালের জানয়ারী মাসে ৬০১ বোতল ফেন্সিডিল, সাড়ে ৬১ লিটার মদ ও ১০ কেজি গাজাসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। ফেব্র“য়ারী মাসে ৩৩ বোতল ফেন্সিডিল, ১ লিটার মদ ও ১ কেজি গাজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। মার্চ মাসে ২৭৩ বোতল ফেন্সিডিল, ৯’শ গ্রাম গাজা ও ১১ লিটার মদসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।  এপ্রিল মাসে ১৫৭ বোতল ফেন্সিডিল, ৮’শ গ্রাম গাজা ও ১৯২ লিটার মদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। তিনি আসার পর ২৫ টি ফেন্সিডিল মামলায় ৩৬ জনকে গ্রেফতার সহ ১২৯৩ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৩ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। যার সর্বমোট মূল্য ৬ লক্ষ ৬২ হাজার ৫’শত টাকা। ৮ টি গাজার মামলায় ৯ জনকে গ্রেফতার সহ ৩৩ কেজি ১৪০ গ্রাম গাজা উদ্ধার হয়েছে। যার সর্বমোট মূল্য ৯৬ হাজার টাকা। ৭ টি চোলাই মদের মামলায় ৭ জনকে গ্রেফতার সহ ৪০২ লিটার মদ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৮০ হাজার ৪’শত টাকা।  এদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া  হয়েছে। এর পরেও তারা জেল/হাজত থেকে ফিরে সবার চোখে ফাঁকি দিয়ে রাতের আধারে ভারতীয় মরণ নেশা ফেন্সিডিল ও হেরোইন আমদানি করে যাচ্ছে। তবে তাদের কেউ চিহ্নিত করে আইনি জরুরী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চালাচ্ছেন বলে জানান। বর্তমানে প্রেক্ষাপটে এর প্রবনতা অনেকাংশেই কমেছে বলে তিনি দাবি করেন।
মাদকাসক্তের অত্যাচারে অসংখ্য সুখী সংসার ভেঙ্গে দুঃখের কিনারে। আসক্ত সন্তানের দাবি মেটাতে না পেরে পিতা-মাতাকে নানাবিধ অশান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে। একাধিকবার জেল-হাজতে  পাঠিয়েও এদের সংশোধন করা যায়নি বলে জানা যায়। এছাড়াও নেশার টাকা জোগাড় করতে এমন দু’একজন ব্যাক্তি রয়েছে যারা টিউবয়েরের হ্যান্ডেল থেকে শুরু করে গ্রামের মানুষের বাড়িতে যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। এমন অভিযোগও দুই-চারটা পাওয়া গেছে। যাদের অত্যাচারে অনেকের রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে।
তিনি আরো জানান, উপজেলার সীমান্ত এলাকা আলাইপুর, হরিরাম পুর, কলিগ্রাম, পাকুড়িয়া, চক ছাতারী, নারায়নপুর ও মিলিক বাঘা গ্রামে হেরোইন ও ফেন্সিডিল আসক্ত ও ব্যবসায়ীর সংখ্যা বেশি।
তথ্য প্রদানের শেষ পর্যায় ওসি আলী আহম্মেদ হাশমি বর্তমান সমাজের উদ্দেশ্যে সাংবাদিকদের বলেন, মাদক একবারে নির্মূল করতে পুলিশের পাশা-পাশি বর্তামানে সমাজের ভূমিকা অনেক বেশি। কেননা পুলিশ প্রতিনিয়ত মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াধের সাজা প্রদান করছেন। কিন্তু তাতেও মাদক মুক্ত হচ্ছে না পরিবেশ। এর জন্য একান্ত প্রয়োজন সামাজিক সহযোগীতা। কারণ মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা পুলিশ প্রসাশনের আড়াল হলেও সমাজের আড়াল হয়ে থাকতে পারে না। তাই সকল সুধী সমাজকে পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে এক সাথে কাজ করার জন্য আহব্বান করেণ।

Read more »

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

সিংড়ায় দুই হেরোইন সেবির কারাদন্ড

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় রোববার দুপুরে সজল ও মিলন নামে দুই হেরোইন সেবিকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন,সিংড়া পৌর এলাকার সরকার পাড়া মহল্লার আবদুল আজিজ তালুকদারের ছেলে সজল ও আবদূল জলিলের ছেলে মিলন।

সিংড়া উপজেলা ভৃমি কর্মকর্তা রেজাউল বারী এই রায় প্রদান করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এই ফয়জুর রহমান জানান,রোববার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন সেবনের সময় হাতেনাতে আটক করে পুলিশ। বেলা দুইটার দিকে সজল ও মিলনকে ভ্র্যামান আদালতে নেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রেজাউল বারী দু’জনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সিংড়ায় চাপাতি সহ একজন আটক

আকতার হোসেন অপূর্ব ,নাটোর প্রতিনিধি ::
নাটোরের সিংড়ায় রোববার গাঁজা-হেরোইন ও চাপাতিসহ সুইট (২৫) নামে এক মোটর সাইকেল চালককে আটক করেছে পুলিশ। আটককৃত সুইট নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আহ্সান হাবিব বাবুর ছেলে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হাসান জানান,দুপুর সোয়া ১টায় গোপন সংবাদের ভিক্তিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কয়েক পুড়িয়া গাঁজা-হেরোইন ও একটি চাপাতিসহ সজলকে আটক করা হয়।

পুলিশের ধারণা হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। আটককৃত সজল নিজেকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম সজলের ভাতিজা বলে দাবী করেছেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম ফয়জুর রহমান জানান,এঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।

 

Read more »

নাটোরে বাসে আগুন

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন নাটোরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালের কারণে বিভিন্ন স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়। তবে রিক্সা, অটোরিক্সা ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ব্যাংক-বীমা এবং অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতির হার ছিল কম। সকালে হরতালের সমর্থনে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অপরদিকে আওয়ামীলীগ নেতাকর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করে। এদিকে রোববার ভোর রাতে শহরের চকরামপুর এলাকায়   পদ্মা পরিবহন নামে একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার ব্রীগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এছাড়া— কোথাও কোন অপ্রিতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

Read more »

বাঘায় প্রথম দিনে শান্তিপূর্ন হরতাল পালিত

বাঘা, (রাজশাহী) : কেন্দ্রীয় কর্মসূচীর সারা দেশে বিএনপির দুই দিনের হরতাল ডাকা রাজশাহীর বাঘায় প্রথম দিনে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। প্রথম দিনের হরতাল চলাকালে বাস-ট্রাক, অটোরিকসা, নছিমন, করিমন, সিএনজি, এমনকি কোন কোন রাস্তায় ভ্যান-রিকসা পর্যন্ত চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক, বীমা, সরকারী-বেসরকারী-আধাসরকারী অফিস খোলা থাকলেও সামনের দরজা বন্ধ করে কাজ করতে দেখা গেছে। তবে সাধারণ লোকজনের উপস্থিতি ছিল কম। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

Read more »

নওগাঁয় শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত

নওগাঁ সদর প্রতিনিধি :: কেন্দ্রীয বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী সরকারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা অপহরনের প্রতিবাদে রবিবার নওগাঁয় শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত হয়েছে। সকল যানবাহন, দোকান-পাট বন্ধ রয়েছে  বিভিন্ন ব্যাংক-বীমা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকলেও সেগুলোতে কোন কাজ কর্ম ও লেনদেন চলছে না। সকাল থেকেই বাস, ট্রাকসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে দুই একটি ভ্যান রিকশা চলাচল করলেও রাস্তা ঘাট সম্পূর্ন ফাঁকা রয়েছে। সকাল থেকেই শহরের মুক্তির মোড়, তাজের মোড়, বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন মোড় ও পয়েন্টে বিএনপির নেতা কর্মীরা অবস্থান নিয়েছে। খন্ড খন্ড মিছিল করছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ বসানো ছাড়াও র‌্যাব ও আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। হরতাল চলাকালীন সময়ে শহরের তাজের মোড় থেকে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রীজের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান। হরতাল সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক আঃ সালাম পিন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অতি সত্বর সুস্থ শরীরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীকে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। ইলিয়াসকে ফিরিয়ে দেয়া না হয় এবং সারা দেশে লাগাতার হরতালসহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য করা হবে।#

Read more »

নওগাঁর মান্দায় বাস-সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত

নওগাঁ সদর প্রতিনিধি ::  নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সবরিতলা নামক স্থানে বাসের চাপায় অবসর প্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা কমলেন্দু সরকার (৬২), তার স্ত্রী কনিকা রানী সরকার (৫০) ও মশিউর রহমান রতন (২৮) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত কমলেন্দু সরকার ও তার স্ত্রী কনিকা রানী সরকারের বাড়ী নওগাঁ শহরের কালিতলা মহল্লায় এবং মশিউর রহমানের বাড়ী শহরের পার-নওগাঁ বয়েজ হোম মহল্লার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনিছুর রহমানের একমাত্র পুত্র। সে ন্যাশনাল হোমিও ড্রাগ কোম্পানীতে সিনিয়র অফিসার হিসাবে চাকুরী করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলেন্দু সরকার ও তার স্ত্রী কনিকা রানী সরকার এবং বতন সহ একটি  সিএনজি (নম্বর অস্পষ্ট) যোগে মান্দা থেকে নওগাঁ আসছিলেন। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই তিন যাত্রীর মৃত্যু হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে, সিএনজি চালককে এখনও খুঁজে পাওয়া যায়নি। রবিবার সকালে শহরের কালীতলায় তার নিজ বাসভবনে এসে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বামী স্ত্রীকে এক নজর দেখার জন্য অসংখ্য আতœীয় স্বজন এলাকার মানুষরা ভীড় করতে থাকে। কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। বেলা সাড়ে ১১টায় নওগাঁ মহাশ্বশানে স্বামী ও স্ত্রীর অন্তষ্টী ক্রিয়া সম্পন্ন করে।#

Read more »

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোঃ রফিকুজ্জামান (রান্টু), পুঠিয়া থেকে প্রতিনিধি :: লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে শনিবার রাত ১০ টায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি সমথর্ক পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম খোকন (৪৫) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩জন। আহত জামায়াত কর্মী মোস্তাফা কামাল (৫০)কে মুমূর্ষ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতলে ও মিজানকে ঢাকা প্রেরন করা হয়েছে। প্রত্যদর্শী ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১০ টার সময় বিএনপি জামায়াত হরতালের সমর্থনে পোদ্দার বাজারে একটি মিছিল বের করলে স্থানীয় যুবলীগ কর্মী বাবলুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা


Read more »

রাজশাহীতে জেলা বিএনপির সভাপতিসহ আহত ১০, আটক ২৮

মোঃ রফিকুজ্জামান (রান্টু), পুঠিয়া থেকে প্রতিনিধি ::  সকালে রাজশাহী জেলা বিএনপির একটি মিছিল লক্ষ্মীপুর এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এসময় দু’পক্ষের সংঘর্ষে জেলা বিএনপি সভাপতি এডভোকেট নাদিম মোস্তফাসহ অন্তত ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ২৮ জনকে গ্রেফতার করেছে।সকাল ৭টার দিকে রাজশাহী মহানগর বিএনপি হেতেমখাঁ ও মহিলা কলেজ এলাকায় মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।ভোর ৬টার আগেই নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়া কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান করছে পুলিশ।বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু অভিযোগ করেন, পুলিশ তাকে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রেখেছে। বাইরে থেকে নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দিচ্ছে না।

Read more »

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

জীবনের কঠিন সময়েও হাল ছাড়েনী সংগ্রামী নারী ডাক্তার আলেয়া

undefinedএম এম মামুন, মোহনপুর, রাজশাহী) :: আলেয়া বেগম বাস্তবমূখী সংগ্রামী এক নারী। জীবনে অনেক বাধা অতিক্রম করে আজ সমাজে নিজেকে সু-প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পেশা থেকে আয় করার পাশাপাশি গরীব ও দু:খি মানুষের সেবা করা সম্ভব। নওগাঁ জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের সেফাতুল্লা আলীর মেয়ে আলেয়া বেগম। বাবার অর্থ সংকট সংসারে তার লেখাপড়ার খরচ জোগাড়ে কঠিন বেগ পেতে হত। তাই নিজ এলাকার একটি উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ করার পর আরো বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করে ডাক্তার হওয়ার বুকভরা স্বপ্ন নিয়ে গত ১২ বছর পূর্বে নিজ এলাকা ছেড়ে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের আব্দুল জব্বার আলীর বাড়ীতে লজিং থেকে স্থানীয় মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করতে থাকে। পড়াশোনার পাশাপাশি আয়ের সন্ধান করতে থাকে আলেয়া। তার এক শিক্ষকের পরামর্শে রাজশাহীতে পল্লী চিকিৎসক প্রশিক্ষণে ভর্তি হয়। প্রশিক্ষণ চলা অবস্থায় ২০০৪ সনে সে এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেন । পল্লী চিকিৎসার প্রশিক্ষণে সময় দেওয়ায় পরীক্ষায় অকৃতকার্য হয়। এরি মধ্যে আলেয়া বাগমারা এলাকার এক যুবকের সাথে বিয়ের পিড়িতে বসে। সংসার জীবনে আলেয়া একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পরে স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় তাকে রেখে অন্যথায় চলে যায় স্বামী। ভীষণ ভাবে ভেঙ্গে পড়ে সে। নিরূপায় হয়ে  পড়াশোনা বাদ দিতে বাধ্য হয়। মনোযোগী হয়ে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ শেষ করে ঝুকে পড়ে ডাক্তারী পেশায়। মানুষের সেবার মধ্য দিয়ে আয় করে আলেয়া। এ থেকে তাকে আর পিছনে ফিরতে হয়নি। বর্তমানে এলাকার  গরীব নারীদের কাছে আলেয়া একজন প্রিয় মুখ। আলেয়া জানান,অভাবী পিতার ঘরে জন্ম নিয়ে জীবনে অনেক কষ্ট করেছি। মনে অনেক স্বপ্ন ছিল ডাক্তারী পাস করে দুঃখি ও অসহায় মানুষের সেবা করবো। কিন্তু অর্থের অভাবে সেটি হয়নি। তবে স্বপ্ন  অনেকটাই পুরণ হয়েছে। পল্লী চিকিৎসক টেনিং শেষে মানুষের সেবা করে অর্থ আয় করে একটি বাইক কিনেছি এবং কেশরহাট পৌরসভা বাজারে অনেক টাকা এ্যাভান্স দিয়ে একটি দোকান ভাড়া নিয়েছি। প্রতিদিন সকালে এলাকার বিভিন্ন গ্রামে নিজে বাইক চালিয়ে রোগী দেখে এস চেম্বারে বসি। ডা: আলেয়া জানান,আমি নারী হওয়ার জন্য আমার অধিকাংশ রোগী মহিলা । কারণ পুরুষ ডাক্তাদের কাছে মহিলা রোগীর গোপন সমস্যা বলতে লজ্জাবত করে। কিন্তু আমার কাছে সব কিছু খুলে বলতে পারে।  আমার প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে প্রায় ১৫/২০ হাজার আয় হয়ে থাকে। পৌর বাজারের পাসে ৬ শতক জমি কিনে পাকা টিনসেট বাড়ী করেছি। সংসার জীবনে একটি ছেলে জন্ম হওয়ার পর স্বামী চলে গেছে। আর বিয়ে করার ইচ্ছে নাই। নিজে ডাক্তারী পড়তে পারিনী তাই একমাত্র ছেলেকে বড় ডাক্তার করার জীবনের বড় স্বপ্ন। রাজশাহী অঞ্চলে বহুবিবাহ বিবাহ বিচ্ছেদের প্রথা অনেক কাল থেকে বিদ্যমান। স্বামী ডির্ভোসকৃত নারীরা পেটের দায়ে অনেক খারাপ পেশা পর্যন্ত বেছে নিতে বাধ্য হয়। সেই জায়গা হতে আলেয়া বেগম মত নারী দারিদ্রতার সাথে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই আলেয়ার মত সমাজের অবহেলিত নারীরা পরিশ্রমী ও সাহসী হলে অসহায় নারীর সংখ্যা কমে যাবে বলে অভিজ্ঞ মহল মনে করে।

Read more »

বাঘায় সালাম স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

undefined
undefined বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘার নারায়নপুর পদ্মার চরে সালাম স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কিংস এলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দূরন্ত ক্রিকেট একাদশ। সালাম স্মৃতি সংঘ ক্রীকেট টুর্নামেন্ট আয়োজিত নারায়নপুর পদ্মার চর মাঠে কিংস এলেভেন ও নারায়নপুর দূরন্ত ক্রীকেট একাদশ মধ্যে খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়। টসে জিতে কিংস এলেভেন অধিনায়ক রবিউল ইসলাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ ওভারে ৯২ রান করে অলআউট হয়ে যায় কিংস এলেভেন । দলের পক্ষে বিধান ২১, চপল ১৯, আশাদুল ১৫ রান করেন। দূরন্ত ক্রীকেট একাদশ ৯৩ রানের টার্গেটে ১৬.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের সর্বোচ্চ রান করেন কামাল ৩০, কিবরিয়া ২১, হাসান ২০। খেলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরুস্কার তুলে দেন উপজেলা আ�লীগ ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হাসান দুদু, বিশেষ অতিথি বাঘা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলার বিএনপি সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, পৌর বিএনপি সভাপতি কলিম উদ্দিন, নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা, রহমতুল্লাহ, আরিফুল, মুনসাদ মাহমুদ প্রমুখ। ওই ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কিবরিয়া, ম্যান অব দ্যা সিরিজ রবি নির্বাচিত হয়। খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন আহমেদ রঞ্জু, হাসান বাবলু। ধারাবিবরনিতে ছিলেন রাজশাহী বেতারের ধারাভাষ্যকার আবু হানিফ মিঞা। ওই টুর্নামেন্টে নক আউট ভিত্তিতে ৮টি দল অংশগ্রহন করে।

Read more »

নওগাঁর রানীনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর দফাদারের মোড় নামক স্থানে গতকাল শুক্রবার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় নাহিদ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাহিদ রানীনগর উপজেলার কুজাইল গ্রামের আব্দুর রশীদের ছেলে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার জানান, রানীনগর বাজারে বাবার ধানের আড়ৎ থেকে রাত ১০ টার দিকে মোটর সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় নাহিদ নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভটভটির সাথে ধাক্কা লেগে সড়কের পাশের পড়ে গিয়ে গুরুতর আহত হন। দূর্ঘটনার পর গুরুতর অবস্থায় উদ্ধার করে রানীনগর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। #





নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পী বাজারে ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাজেদুর রহমান সাজু(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। সাজু ধামইরহাট উপজেলার চন্ডিপুর গ্রামের হুমায়নের ছেলে। তিনি ধামইরহাটে একবছর যাবৎ রাজ কেবল নেটওয়ার্কে কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাজ কেবল নেটওয়ার্কের একদল কর্মি এলাকায় সংযোগ দেওয়ার কাজ করছিলো। এসময় সাজু একটি বিদ্যুতের খুটির উপর উঠে ডিসের তার লাগাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল্লাহ হেল বাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। #





নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ সদর প্রতিনিধি :: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী সরকারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা অপহরনের প্রতিবাদে নওগাঁ সদর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কে,ডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন, সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু। সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল আঃ লতিফ খান, সাবেক এমপি রায়হান আকতার রনি, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্ন, সাধারন সম্পাদক আল কাফি তুহীন, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক নুরুন্নবী সাজা, সাংগঠনিক সম্পাদক আঃ মতিন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদল নেতা মানিক খান. জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা, পবলু, টুটুল উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অতি সত্বর সুস্থ শরীরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীকে আজ সন্ধ্যার মধ্যে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। ইলিয়াসকে ফিরিয়ে দেয়া না হয় এবং সারা দেশে লাগাতার হরতালসহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য করা হবে।#

Read more »

Ruby