বাঘা নিউজ ডটকম, আককাস আলী, নওগাঁ ২ ডিসেম্বর : আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোঃ আব্দুল জলিল এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। যুদ্ধ শেষ হয়নি এখনও চলছে। বিরোধীদলের নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেষ্টা যে চেষ্টা করছেন, তাতে কোন লাভ হবে না। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যে সকল মানুষ জীবনের ঝুকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছেন তারাও মুক্তিযোদ্ধা। তাদেরকে সনাক্ত করে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরী করা দরকার। সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে নওগাঁয় মুক্তিযোদ্ধা ‘৭১ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
মুক্তিযোদ্ধা ‘৭১ এর সভাপতি আঃ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাধন চন্দ্র মজুমদার এমপি, সাবেক এমপি ওহিদুর রহমান, ৭১ এর সাধারন সম্পাদক ময়নুল হক মুকুল, জবির উদ্দীন ময়েন উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকালে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।