বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

রাকাবের ডি.এম.ডি ও জি.এম মহোদয়ের বাঘায় মত বিনিময়


বাঘা নিউজ ডটকম, মোঃ কামরুল হাসান, ৭ ডিসেম্বর : বাঘায় গত মঙ্গলবার বাঘা কৃষি উন্নয়ন ব্যাংকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় বাঘা কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে বাঘা ডাক বাংলোয় অফিস কার্যালয়ে মত বিনিময় সভায় বাঘা শাখার ম্যানেজার আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকাব, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল খালেক খান। বিশেষ কর্মকর্তা ও ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, ওসি তদন্ত কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা থানা কমান্ডার আব্দুল খালেক সরকার, বাঘা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মামুন হোসেন এবং রাকাব বাঘা শাখার সকল কর্মকর্তা/কমচারী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ। উক্ত মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ঋণ কর্মসূচী, এস.এম.ই খাত ও নারী উদ্যোক্তাদের জন্য ঋণ, আম চাষ ও আম প্রক্রিয়া করণের জন্য ঋণ ও ৪% সুদে মশলা চাষের ঋণ প্রদানের জন্য উদ্যোক্তা বাছাই ও উৎসাহিত করণের বিষয় আলোচনা করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সঞ্চয়, শিক্ষা সঞ্চয়, রাকাব ডাবল মানি স্কীম সহ বিভিন্ন আমানতকারীদের উৎসাহিত করণের জন্য রাকাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয় এবং সর্ব সম্মত সিদ্ধান্ত হয়। এরপর অতিথিবৃন্দ বাঘায় আওলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করেন।
Ruby