সমপ্রতি মুম্বইয়ের আন্ধেরীতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাক্ষাৎ হয় এই দুই চিরশত্রুর। আর সেখানেই সবাইকে চমকে দিয়ে কারিনাকে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা। কারিনাও অনেকটা বাধ্য হয়েই এই আলিঙ্গনে উষ্ণভাবেই সাড়া দেন। এর থেকেই অনেকে ধারণা করছেন, এবার বোধহয় দু’জনের বিরোধ শেষ হতে চললো।
উল্লেখ্য, ‘এইতরাজ’ ছবিতে কাজ করার সময় থেকেই একে অপরের চক্ষুশূল হয়ে আছেন এই দুই তারকা। ছবিতে প্রিয়াঙ্কার অসাধারণ অভিনয় কারিনার চরিত্রটিকে ছাপিয়ে গিয়েছিল যা কখনই সহজভাবে নেননি কারিনা। পরবর্তীতে শহিদ কাপুরের সঙ্গে দু’জনের প্রেমের সম্পর্ক এই বিরোধের মাত্রা বাড়িয়েছে বহুগুণে। তবে এবার প্রিয়াঙ্কার এই উদ্যোগে সব মিটমাট হচ্ছে বলেই ধারণা সবার। (সূত্র-বিজয় নিউজ ২৪ ডটকম)
