একনেক সভায় পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প নামের অন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়। ৫৪১ কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পোস্ট অফিসগুলোকে উন্নত প্রযুক্তি, তথ্য ভান্ডার এবং ডিজিটাল ফটো স্টুডিওতে রুপান্তরিত করা হবে। এর মাধ্যমে গ্রামীণ জনসাধারণকে ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হবে। এছাড়া বিদেশ থেকে পাঠানো টাকা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছানো এবং ওয়েব ক্যামেরার সাহায্যে প্রবাসীদের সাথে প্রত্যন্ত অঞ্চলের জনগণের সহজ যোগাযোগ সম্ভব হবে।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার (বীর উত্তম), কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ একনেক সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত প্রকল্পসমূহের খুঁটিনাটি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, আজকের সভায় সর্বমোট ১৮০৭ কোটি টাকা ব্যয়সংবলিত ৬টি প্রকল্প অনুমোদন করা হয়। এরমধ্যে ১৫৮৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং ২১৮ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।অনুমোদিত অন্যান্য প্রকল্প হলোঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো সুবিধা উন্নয়ন প্রকল্প (৭৯ কোটি টাকা জিওবি); কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প (১০০ কোটি টাকা জিওবি); খাদ্য ও জীবিকা নিরাপত্তা (এফএলএস) প্রকল্প (২২৩ কোটি টাকা জিওবি ৫ কোটি টাকা প্রকল্প সাহায্য ২১৮ কোটি টাকা) এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্প (১৪৫ কোটি টাকা জিওবি)
