পোশাক কারখানার মালিকদের উদ্দেশ্য ভিসি বলেন, পোশাক কারখানার গেট লাগিয়ে কাজ করতে হয়। মালিকপক্ষ বিবেচনা করে না সেখানে আগুন লাগলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। আমরা প্রতিনিয়ত পত্রিকায় এধরনের দুর্ঘটনার খবর দেখলেও কোনো প্রতিকার করি না। এর ফলে এধরনের দুর্যোগ মাঝে মাঝেই ঘটছে।”
বাইরের দেশের শিক্ষার্থীরা দুর্যোগ সচেতনতা সর্ম্পকে তিনি বলেন, উন্নত দেশের শিক্ষার্থীরা তাদের লেখাপড়া অংশ হিসেব দুর্যোগ বিষয়ক পাঠকে তারা গুরুত্ব দেয়।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. খন্দকার মোকারম হোসেন। এতে বাংলাদেশের তিন বাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট এর প্রতিনিধিরা দুর্যোগ মোকাবেলায় তাদের বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেন।
সিডিভিএস’র কোষাধ্যক্ষ ইশরাত শামীমের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম।
