মিজানুর রহমান বিপ্লব, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :: চারঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন কে সরকারী এক প্রজ্ঞাপনে ষ্ট্যান্ড রিলিজ দিয়েছে। গোপালগঞ্জ জেলার যোগদান করার জন্য আদেশ দিয়েছে। জানা গেছে, জানুয়ারী মাসের ১১ তারিখে খন্দকার ইয়াসির আরেফীন চারঘাট উপজেলাতে নতুন ইউএনও হিসাবে যোগদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জানান,’’ বিভিন্ন রাজনৈতিক দলের চাপে এবং তিনি একেবারেই নতুন হিসাবে এই উপজেলাতে যোগদান করেছেন। বিভিন্ন কারনে সরকারী এক প্রজ্ঞাপনে ইউএনও কে এক মাসের ব্যাবধানে ষ্ট্যান্ড রিলিজ হতে হলো। রোববার তিনি শেষ অফিস করেছেন। উপজেলা ভূমি কর্মকর্তা জেসমুন্নাহার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।
