চট্টগ্রাম বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চট্টগ্রাম বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে উল্টে গেল চলন্ত রেঞ্জার : আহত ১৫ যাত্রী

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে একটি চলন্ত রেঞ্জার উল্টে প্রায় ১৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে টাইগারপাস মূল সড়কে এ ঘটনা ঘটে। রেঞ্জারটি (চট্টমেট্রো-ছ-১১-০৯৯০) টাইগারপাস এলাকায়আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রদীপ নাথ (৩৩), মোহাম্মদ দাউদ (২০), মো. সবুজ (২০), মো. ফিরোজ (২৫), আলী রাব্বি (২৮), মো. হাসান (১৭), নুরুল হুদা (৫৮), বসুমিত্র ভিক্ষু (৬০), শাহ আলম (২৯), সাজ্জাদ (১৮), শহীদ আলম (২২), নুরুল হক (৬৫), সরোজ কুমার হাজারী (৬১) ও মো. শফিক (২৫)।



চমেক সূত্রে জানা গেছে,  আহত যাত্রীদের মধ্যে চারজনকে ২৬ নম্বর ওয়ার্ডে এবং বাকিদের নিচতলার ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে চালক ও সহযোগী কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানালেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।



চট্টগ্রামে আগুনে কেড়ে নিল ৫টি বাড়ি



চট্টগ্রাম ব্যুরো:  চট্টগ্রাম নগরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে বাড়িগুলোর ১৩টি সম্পূর্ন পুড়ে গেছে। আগুন নেভানোর সময় মো. মোজাম্মেল হক (নং- ৭৪৭৯) নামে এক ফায়ারম্যানের  ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে,  বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকার উজির শাহ লেনে বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত দেড়টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার কর্মীরা রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম এতে  পাঁচজন মালিকের বিভিন্ন পরিমাপের ৪টি কাঁচা ও ১টি সেমিপাকা বাড়ির ১৩টি কক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ লাখ টাকার সম্পদহানি হলেও  উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

Read more »

হরতালে ফের স্থগিত হল চবির পরীক্ষা

চট্টগ্রাম ব্যুরো :: বিএনপির  ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিভাগে কোনো ক্লাসও অনুষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যানবাহনের অন্যতম মাধ্যম শাটল ট্রেন যথারীতি চললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। ফলে ক্যাম্পাসে নিত্য কোলাহলমুখর অবস্থাও চোখে পড়েনি। চট্টগ্রাম নগরী-বিশ্ববিদ্যালয়গামী মিনিবাস সার্ভিস (তরী) চলাচল করছে না বলে জানিয়েছে তরী কর্তৃপক্ষ।

পরিবহন দফতরের উপ-পরিচলক মোহাম্মদ রবিউল আলম বলেন, হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ে থেকে শহরগামী কোনো বাস চলাচল করেনি। তবে ক্যাম্পাসের ভেতরে স্কুল-কলেজের বাস চলাচল করেছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। বেশিরভাগ বিভাগের শ্রেণীকক্ষ তালাবদ্ধ দেখা গেছে।

শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। পরীক্ষার হলগুলোও ছিল তালাবদ্ধ। বিভিন্ন বিভাগের পরীক্ষাও স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ ও মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিভাগ সূত্র। তবে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম জানান, হরতালে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

Read more »

চট্টগ্রামে বুধবার থেকে চারদিনব্যাপী প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার শুরু ৬০টি স্টলে প্রায় অর্ধশত রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিচ্ছে

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে পঞ্চমবারের মত চারদিনব্যাপী শুরু হচ্ছে  ‘প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার-২০১২’। বসবাসে চাই সবুজ পৃথিবী’ স্লোগান নিয়ে আগামী আগামী বুধবার (২ মে)  থেকে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হচ্ছে। চলবে হচ্ছে চার দিনব্যাপী । চলবে ৫ মে পর্যন্ত। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে প্রান্তিক কমিউনিকেশনের প্রধান নির্বাহী মেহেদী হাসান এক সংবাদ সম্মেলনে  এসব তথ্য জানান।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২ মে বিকেল পাঁচটায় বন্দরনগরী চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রান্তিক কমিউনিকেশন আয়োজিত এই আবাসন মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। ৫ মে সন্ধ্যা সাড়ে সাতটায় সমাপনী দিনে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি থাকবেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনি বলেন, নিবেদিত উদ্যোক্তা ও দক্ষ পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত প্রান্তিক কমিউনিকেশন একটি সৃজনশীল সংস্থা। যা ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, অটোমোবাইলস, গৃহনির্মাণ শিল্পের প্রতিষ্ঠানের সেবামূলক তৎপরতা, প্রচারণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ধারাবাহিকতায় এবারও পঞ্চম বারের মতো চট্টগ্রামে চার দিন ব্যাপী রিয়েল এস্টেট ফেয়ার-২০১২ আয়োজন করছে।

এবারের আবাসন মেলায় বর্ণিল আয়োজন করা হয়েছে উল্লেখ করে সম্মেলনে বলা হয়, মেলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও মহিলাদের জন্য চারদিন ব্যাপী ফ্রি লিজান মেহেদী এবং ফেসিয়াল উৎসবের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে ক্রেতা-দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র।’ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে ৩০ এপ্রিলের  মধ্যে ০১৭১২০৭৭৯৪৬ এবং ০১৭১২৬৫৮৫৪৩ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করারর কথা উল্লেখ করা হয়।

জানা গেছে, এবারের মেলায় মোট ৬০টি স্টলে প্রায় অর্ধশত রিয়েল এস্টেট কোম্পানি অংশ নেবে। ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে নিজস্ব তথ্য, বিজ্ঞাপন প্রচার কেন্দ্র এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থাও করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ আবাসন মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে বসুধা বিল্ডার্স।

 

Read more »

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে রেলওয়ে মহাপরিচালক লোকবল সংকটে ১৪৬টি রেল স্টেশন বন্ধ রয়েছে

চট্টগ্রাম ব্যুরো :: রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেছেন, লোকবলের অভাবে আমার জানা মতে ১৪৬টি স্টেশন বন্ধ রয়েছে। শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। চেষ্টা করব সংক্ষিপ্ত ও সহজ উপায়ে লোক নিয়োগ করতে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের সিআরবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।একই সাথে তিনি  রেলওয়ে পূর্বাঞ্চলের জনবল নিয়োগে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ।

তিনি বলেন, ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা চট্টগ্রাম ঘুরে গেছেন। যদি অনিয়ম ধরা পড়ে ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ের চারটি প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, জাইকার অর্থায়নে লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইন করার কাজ এগিয়ে চলছে। এক হাজার ৩০১ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত নভেম্বরে। এছাড়া তাদের ৪০০ কোটি টাকা অর্থায়নে ১১টি মিটার গেজ লোকোমেটিভ আনা হচ্ছে কোরিয়া থেকে। ২০১৩ সালের জুলাই-আগস্টে ইঞ্জিনগুলো যুক্ত হবে। বাকি দুটি প্রকল্প হচ্ছে চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রিমডেলিং ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ আধুনিকায়ন করা।

এ সময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোজাম্মেল হক, জিএম (ডেভেলপমেন্ট) আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সিআরবি সম্মেলনকক্ষে চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রিমডেলিং প্রকল্পের আওতাভুক্ত স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একটি বৈঠক করেন মহাপরিচালক মো. আবু তাহের। বৈঠক শেষে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীসেবার মান বাড়াতে ‘স্টেশন ইয়ার্ড রিমডেলিং’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা স্টেশনের মতো চট্টগ্রামেও ট্রেনের ইঞ্জিন যাতে সোজা পথে বেরিয়ে যেতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাই ২২৬ কোটি টাকার প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

ইয়ার্ড রিমডেলিং প্রকল্পের আওতাভুক্ত স্টেশন এলাকার বিদ্যালয়, মাদ্রসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এক মাসের মধ্যে রেলওয়ের জায়গা ছেড়ে দিতে রাজি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ সবার সঙ্গে বৈঠক করেছি। তারা সহযোগিতা করবে বলে কথা দিয়েছেন। আমাদের ১১৫ ফুট নেওয়ার কথা ছিল। তবে আপাতত ৯০ ফুট নেওয়া হবে। এতে রেল কর্মচারীদের বাসা তেমন একটা ভাঙতে হবে না।

শাখা লাইনের সংস্কার প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ষোলশহর-নাজিরহাট ও চট্টগ্রাম-দোহাজারী লাইনের কাজ চলছে। দুই এলাকায় দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। ব্রিজ, লাইন ইত্যাদি মেরামত হয়ে গেলে এ লাইনে ৬০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। এসময় তিনি দোহাজারী-কক্সবাজার রেলপথ তৈরির জন্য দেড়শ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র“তি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ভূমি অধিগ্রহণে রাখা হয়েছে মাত্র ৪০০ কোটি টাকা। তাই ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দিয়েছে।



 আমি জেলা জর্জের দেহ রক্ষী কেউ কিছু করতে পারবেনা



চট্টগ্রামে আবাসিক হোটেল ফ্যাবারিনে চলচ্ছে ব্যাপরোয়া অসামাজিক কর্মকান্ড

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আবাসিক হোটেল ফ্যাবারিনে চলচ্ছে ব্যাপরোয়া অসামাজিক কর্মকান্ড।এ ব্যাপারে হোটেল ফ্যাবারীনের ম্যাসেস র্পালার পরিচালক হারাধনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শিল্প মন্তী আমার আত্তীয় ও আমার খালাত ভাই পুলিশ। পুলিশ খালাত ভাই পলাশ সাংবাদিকে ফোন করে জানালেন আমি জেলা জর্জের দেহ রক্ষী কেউ কিছু করতে পারবেনা। এ ব্যাপারে প্রশাসনের উচ্চ প্রদস্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। চট্টগ্রামের আগ্রাবাদের একটি আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করায় এলাকায় অনেক গুলো ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রীতিমত হোচট খওয়ার মত অবস্থায় এখানে গজে উঠেছে নিয়মের বাহিরে অনেক গুলো অবৈদ ম্যাসেস, পার্লার, হেয়ার ড্রেসার সেলুন। তেমনি গতকাল সন্ধায় স্থানিয় এক ব্যাবসায় বাসাথেকে হাঁটতে বের হন। হরতালের কারণে প্রতিদিনের মতো যানজট আর মানুষের ভিড় না থাকায় তিনি শেখ মুজিব রোডের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। আগের বনানী কমপ্লেক্স সিনেমা হলের পাশ দিয়ে হেঁটে এক বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ বেলায়ত সাহেবের চোখে পড়লো আগ্রাবাদ ডেবার পশ্চিম পাড় এলাকায় একটি বহুতলা ভবনের পাশে সান র্বোডে লেখা রয়েছে রানী হেয়ার ড্রেসার ও এখানে অতি যতœ সহ কারে পুরুষের শরীরের ম্যাসেস করার সুব্যবস্থা রয়েছে। অবশেষে বেলায়ত সাহেব গুটি গুটি পায়ে প্রবেশ করলেন রানী হেয়ার ড্রেসার সেলুনে পা বাড়া মাএই চেয়ার থেকে উঠে দাড়িয়ে সুন্দরী মহিলা জানতে চায়লেন কি সেবা করতে পারি অপনার। এমন সময় এলাকার কিছু যুবক দল বেদে সেলুন থেকে বের হতে বেলায়ত সাহেব কে দেখে যুবক গুলো মাতা নিচু করে সেলুন থেকে বের হতেই বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। অবশেষে বুঝার আর কিছু বাকী নেই। তিনি বুঝতে পারলেন সেলুনের ভিতওে আরো কয়েকটি রুমে আরো কয়েকজন যুবক কয়েকজন যুবতীর সাথে অবস্থান করছেল। সেলুনের সার্বিক পরিবেশ অনুধাবন করে তিনি নিশ্চিত হলেন, অভিজাত সেলুনের নামে এখানে অবাধে চলছে নানা অশ্লীল কর্মকান্ড। নগরীর গ্ররুত্বপূর্ণ এলাকা গুলোতে এভাবে ব্যাবসার আড়ালে চলছে অসামাজিক কর্মকান্ড। অন্যদিকে শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত পাঁচ তারকা আবাসিক হোটেল ফ্যাবারিনে ও প্রকাশে ম্যাসেস র্পালারের আড়লে চলছে অসামাজিক কর্মকান্ড এখানে ম্যাস র্পালারটি পরিচালনা করেন চট্টগ্রাম প্রথম শ্রেণীর অর্থ ঋণ আদালতে ম্যজেস্টেটের বর্ডিগার্ড পলাস ও তার খালাত ভাই হারাদন জেলা  জজের প্রবাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে অসামাজিক কর্মকান্ড ও দেহ ব্যাবসা ৮/১০ জন সুন্দরী মেয়ে রেখে ম্যাসেস র্পালারের আড়ালে হারাদন ও পলাস চালাচ্ছে অসামাজিক কর্মকান্ড পলাস ও হারাদনের বাড়ী চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার এক নং করের হাট এলাকার চৌওরা গ্রামে অবস্থিত । অতি সয় এদেরকে আটক করে আইনের কাটগড়ায় দাড় করানোর জন্য এলাকা বাসি প্রশাশনের সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে রানী সেলুনের বিষযটি ডবলমুরিং থানায় অবহিত করার পর পুলিশ রাণী সেলুনে অভিযান পরিচালনা করে। এ খবর পেয়ে সরেজমিনে উদঘাটিত  হয়ে ঘটনা স্থলে গিয়ে সেলুনের নামে বিশেষ মহল যুব সমাজের অবক্ষয় ঘটানোর চিএ আমাদের চোখে পড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে যুবতী মেয়েদের চাকরির প্রলোভান দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে জড়ানোর মতো অভিযোগ প্রমাণিত হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকান্ড পরিচালিত হলেও সংশ্লিষ্ট মহল নিরবতা পালন করছে। নগরীর আগ্রাবাদ ২৭, শেখ মুজিব রোডের পাশেই একটি দুতলা ভবনের উপর আর্কষণীয় সাইন র্বোডে লেখা রয়েছে রাণী হেয়ার ড্রেসার। তার পাশে ইংরেজিতে লেখা অ টহরশ অঈ ঝযধষঁহ ভড়ৎ ংসধৎঃ সধহ । সিড়ি দিয়ে দুতলায় ওঠলে একটি সাজানো বাসর রুম। আট থেকে দশ জন লোক বসার মতো ব্যবস্থা আছে। এক পাশে চেয়ার-টেবিল দিয়ে মালিকের বসার জায়গা করা আছে। যেখানে বসলে সিড়ি দিয়ে কেউ উপরে ওঠলে আসলে তা সহজে দেখা যায়। দেয়ালের সাথে টাঙানো আছে একটি ডিজিটাল মূল্য তালিকা। এত উল্লেখ করা আছে পুরুষের সুন্দর্য্য চর্চার নানা বিষয়ের মূল্য। মূল্য তালিকার নিচে লেখা আছে আপনাদেও সন্তুষ্টিই আমাদেও একমাএ কাম্য। সেলুনের মালিক একজন মহিলা তিনি জানান, তার নাম স্বপ্না চৌধুরী। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। তিনি প্রথমে নিজেকে প্রতিষ্টানের ম্যানেজার পরিচয় দেন। মালিকের পরিচয় জানতে চাইলে তিনি অনেক গড়িমসি করে পরবর্তীতে নিজেই মালিক বলে জানান। এক বছরেরও অধিক সময় ধরে এই প্রতিষ্টানটি পরিচালনা করছেন। ভিতরের রুমগুলোতে দিগম্বর হয়ে আছেন সাগর, দিদার, রিয়াদ চঞ্চল নামের যুবক। তাদেও সাথে সীমা, মমতাজ, হাসিনা, রুবি ও শিরিন নামের যুবতী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এদিক ওদিক ছুটাছুটি করছেন। প্রথমে প্রতিষ্ঠানের ম্যানেজার এবং পরে মালিক পরিচয়দানকারী স্বপ্না চৌধুরীর কাছে কিসের ভিওিতে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছেন জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এ সংক্রান্ত কাগজপএ রয়েছে, তবে সাথে নেই। কি কি ধরনের কাগজপএ কারা কারা তাকে দিয়েছে তা জানতে চাইলে তিনি মোবাইল ফোনে খবর দিলে কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির যুবক ঘটনাস্থলে এসে ভয়-ভীতি এবং বিভিন্ন মহলের দাপট দেখিয়ে রাণী সেলুনের পক্ষে ভূমিকা রাখেন। এ ছাড়াও চট্টগ্রাম শহরের আনাছে কানাছে ব্যাঙের ছাতার মতো গজে উঠা অসংখ্য বিউটি র্পালার, ম্যাসেস র্পালারে প্রতি নিয়ত অসামাজিক কর্মকান্ড চলে আসছে দীর্ঘদিন ধরে। অতিসয় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাড়িয়েছে।


Read more »

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে অজ্ঞাত লাশ নিয়ে পুলিশ বিপাকে

চট্টগ্রপাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে কুডিয়ে পাওয়া ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতানামা যুবকের লাশ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। গত ২৪ এপ্রিল  বাংলাদেশ কোষ্টগার্ড এর টহলদল আউটার ্এ্যানকারেজে এন্টি স্মাগলিং ডিউটি করাকালে পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমী হতে অনুমান ৫০০ মিটার দক্ষিণে কর্ণফুলী নদীর মোহনায় একটি সেন্ডু গেঞ্জি পরিহিত ভাসমান অবস্থায় ওই হতভাগ্য যুবকের মৃতদেহ উদ্ধার করে। কর্ণফুলি নদীর মোহনায় প্রবেশরত আল্লার দান  ফিশিং বোটের মাঝি ও অন্যান্য লোকজনের সহায়তায় মৃত দেহটি উপকুলে নিয়ে আসে। এরপর পতেঙ্গা থানায় ওই দিনই একটি অপমৃত্যু মামলা (নং-০৬/১২) দায়ের করা হয়। এ ব্য্পাারে থানায় অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করেন বলে সিএমপি জানায়।

পুলিশ জানায়, মৃত দেহটি দীর্ঘদিন পানিতে থাকার কারণে লাশের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে এবং মৃত দেহটি ফুলে গেছে। মৃতের ডানহাতের বাহুতে আল্লাহু লেখা একটিট তাবিজ এবং কোমরে চিকন রশির সাথে বাঁধা ২টি ঝুলন্ত চাবি আছে। উক্ত অজ্ঞাতনামা লাশের কোন পরিচয় পাওয়া গেলে পতেঙ্গা মডেল থানা সিএমপি, চট্টগ্রামে যোগাযোগ করার অনুরোধ করেছেন এক বিবৃতিতে। 

Read more »

শনিবার, ২১ এপ্রিল, ২০১২

চবির হলের কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র একটি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শাহজালাল হলের ৩৩৩ নম্বর কক্ষে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে সহপাঠিরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে পরে পুলিশ এসে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে। অত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম মো. সোহাগ হাওলাদার (২৪। সে চবির  ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্সের (ফাইনাল সেমিস্টার) ছাত্র  এবং মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব বাইকপাড়া বীরমোহন গ্রামের মো. তোরাফ হাওলাদের ছেলে।
আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বন্ধু-বান্ধব ও মুঠোফোনে বাবার সঙ্গে কথাবার্তা বলে রাতে ঘুমুতে যান সোহাগ। কিন্তু গতকাল  সকালে এত বেলা হওয়া পর্যন্ত না ওঠায় অনেক ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে কক্ষের জানালার কাঁচ দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
হলের প্রভোস্ট শাহেদ বীন ছাদিক বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানালে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তিনি জানেন ।নৌ বাহিনীর লেফটেন্যান্ট তার মামা মুনীর চট্টগ্রামের পতেঙ্গা থেকে ক্যাম্পাসে আসলে মৃতদেহটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা
রেলওয়ে পূর্বাঞ্চলে ৩ হাজার ৪১৯ জন লোকবল
নিয়োগের নামে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে রেলওয়ের নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে গত বছরের ৩১ অক্টোবর সিআরবিতে বিক্ষোভ মিছিল ও জিএমকে স্মারকলিপি প্রদান করা হয়। ৯ ফেব্র“য়ারী রেলমন্ত্রীকে ফ্যাক্সবার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। ১২ ফেব্র“য়ারী  রেলমন্ত্রীকে আবারও ফ্যাক্সবার্তা পাঠিয়ে জানানো হয়, তার নামে চট্টগ্রামে নিয়োগ বাণিজ্য করা হচ্ছে। ২৮ মার্চ আমাদের ১৪ জন প্রতিনিধি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে নিয়োগে দুর্নীতির চিত্র তুলে ধরেন। এরপর গত ৪ এপ্রিল সিআরবিতে বিক্ষোভ মিছিল এবং পাহাড়তলীতে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর গত ৯ এপ্রিল রেলসচিবের সঙ্গে যোগাযোগ করে নিয়োগ বাণিজ্যের বিষয়টি আবারও অবহিত করা হয় বলে অভিযোগ করেছেন রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা । একই সাথে  রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার ও পূর্বাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধার ৭০ লাখ টাকা নিয়ে ধরা পড়ার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এছাড়া তারা জিএম ইউসুফ আলী মৃধাকে অবিলম্বে অপসারণ করে তাকে রিমান্ডে নেওয়ারও দাবি জানিয়েছেন।সম্মেলনে জানানো হয়, রেলওয়ে পূর্বাঞ্চলে ৩ হাজার ৪১৯ জন লোকবল নিয়োগের নামে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রত্যেকের কাছ থেকে দু’থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। যিনি বেশি টাকা দিয়েছেন তিনিই চাকরি পেয়েছেন। তিনি বলেন, ‘নিয়োগ বাণিজ্যের সঙ্গে মন্ত্রী জড়িত আছেন কি না জানি না। তদন্তে এটা বের হবে। তার আগে আমরা মন্ত্রীর পদত্যাগ দাবি করছি না। তবে জিএমকে অবিলম্বে অপসারণ করে রিমান্ডে নেওয়া হোক। তাহলে প্রকৃত সত্য বের হবে। জিএম ইউসুফ আলী মৃধার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সংবাদ সম্মেলনে জানান সংগ্রাম পরিষদের নেতারা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা চাই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক। এতে যদি মন্ত্রী জড়িত থাকেন, তবে তার বিচার হোক। আর যদি এপিএস ও জিএম নিজেদের বাঁচাতে মন্ত্রীর নাম ব্যবহার করেন তবে তাদেরও বিচার হোক। এছাড়া সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, নিয়োগ বাণিজ্যের বিষয়ে সংগঠনটি ৬ মাস ধরে আন্দোলন করছে । তিনি বলেন, আমাদের বক্তব্য যদি মন্ত্রণালয় যথাসময়ে আমলে নিতো, তাহলে আজ সমগ্র রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর ললাটে লজ্জাকর, কলঙ্ক তিলক পরিধানের দৃশ্য দেশবাসীকে অবলোকন করতে হতো না। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সমন্বয়কারী এস কে বারি খোকন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুস সবুর, মোহাম্মদ আলী, রফিক চৌধুরী, কাজী আনোয়ারুল হক, গোলাম মোস্তফা, রেজওয়ানুর রহমান খান।

Read more »

Ruby