বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

হাসির রাজা চার্লি

দীপক রায়, ভারত থেকে :: এই এপ্রিল মাসে ইংলন্ডের লন্ডন শহরে জন্ম নিয়ে খুবই অভাবের মধ্যে বেড়ে উঠে সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন যে মানুষটি, তার নাম চার্লি চ্যাপলিন। তার আসল নাম ছিল চার্লস স্পেন্সার চ্যাপলিন। সেটাই পরে কেটেছেটে সংক্ষেপে হয়ে গিয়েছে চার্লি চ্যাপলিন। ছেলেবেলায় অভাবের মধ্যে দিয়ে বেড়ে উঠলেও, চার্লির বাবা ছিলেন বেশ নামডাকওলা ধনী লোক। কিন্তু তার মা-বাবার মধ্যে বিচ্ছেদ তাদের পরিবারে অভাবের কারন হয়ে দাড়িয়েছিল। চার্লির মা থিয়েটারে অভিনয় করে, সেলাইয়ের কাজ করে কোনমতে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তাতেও যখন সমস্যা মিটল না, তখন বাধ্য হয়ে চলে গেলেন অনাথ আশ্রমে। আর সেখানেই চার্লির বড় হওয়া। কিন্তু সেখানেও দুঃখের শেষ ছিল না চার্লির। তার মা শেষ জীবনে হয়ে গেলেন উন্মাদ। তবুও মাত্র চার বছর বয়সেই চার্লি মা-বাবার অভিনয় আয়ত্ত করে ফেলেছিলেন। লন্ডনের বিভিন্ন ভাটিখানা, রাস্তাঘাটে, পার্কে, হোটেলে অঙ্গভঙ্গী নকল করে, অভিনয় করে পয়সা উপার্জন করতে শুরু করেন। কখনো কোন ভিখারীর সাথে গান-বাজনা করেছেন, আবার কখনো বা নেচেছেন। তাতেও যখন সমস্যা মেটেনি তখন ফুল বিক্রি করতে নেমে পড়েন। ফলে একসময় অনাথ আশ্রম আর স্কুলের পড়াশোনা লাটে তুলে দিয়ে বেরিয়ে পড়লেন কাজের খোজে। এরপরে চার্লি একটি মুদির দোকানেও কিছুদিন কাজ করেছিলেন। সেখানে কাজ চলে যাবার পরে কাজ নিয়েছিলেন একটি ডাক্তারখানায়। সেখানে কাজ চলে যাবার পরে লোকের বাড়ির বাসন মাজার কাজে লেগে পড়েন চার্লি। সেখানেও বেশিদিন স্থায়ী হল না সেই কাজ। এরপরে একের পর এক কাচের কারখানা, রঙের দোকান, লোহার দোকান, ছাপাখানা, খেলনা কারখানা, কাঠচেরাই কল, কাগজ বিক্রি ইত্যাদি নানা কাজের মধ্যে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন।
এত কাজের মধ্যে থাকলেও চার্লির মনের মধ্যে অভিনেতা হবার স্বপ্ন কিন্তু ছিলই। ফলে তিনি এবার কাজ নিলেন ল্যাঙ্কশায়ারের একটি অভিনয়ের দলে। সেই শুরু, এরপর ডাক এলো এক থিয়েটার কোম্পানী থেকে। তখন তার বয়স মাত্র বারো। সেখানে শার্লক হোমস নাটকে চাকরের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপরে আর তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে যায় চার্লি যখন ২৫ বছর বয়সে ১৯১৪ সালে প্রথম সিনেমাতে অভিনয় করলেন। মেকিং এ লিভিং ও কট ইন দ্য রেইন নামে দুটি ছবি তিনি সেই একই বছরে করেছিলেন। তবে এর আরো অনেক পরে ১৯২১ সালে ৩২ বছর বয়সে দ্য কিড ছবিতে অভিনয় তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। অবশ্য দ্য কিড ছবির গল্পটিও চার্লিরই লেখা ছিল। এরপরে দ্য আইডল ক্লাস, গোল্ড রাশ, সিটি লাইটস, দ্য গ্রেট ডিক্টেটর ইত্যাদি মোট ৮৫ টি ছবিতে অভিনয় করেন। কিন্তু দ্য গ্রেট ডিক্টেটর ছবিটিতে হিটলারের মতো টুপি-গোফ তাকে সারা দুনিয়ায় বিখ্যাত করে তোলে। আর সেটাই হয়ে ওঠে চার্লির মার্কিং সিম্বল।
যেই চার্লির জীবনে বাবা-মায়ের বিচ্ছেদ অভাব সৃষ্টি করেছিল, সেই চার্লিও নিজের জীবনে বিচ্ছেদের কবলে পড়েছিলেন। তার প্রথমা স্ত্রী মিল্ড্রেড হ্যারিসের সাথে বিবাহিত জীবন ছিল মাত্র ৬ বছরের। তারপরে দ্বীতীয় স্ত্রী লিটা গ্রের সাথেও সম্পর্ক ছিল মাত্র ৩ বছরের। তবে তিনি নিজের সন্তানদের কখনো কষ্টের ভাগীদার হতে দেননি। আর নিজেও সারজীবন অভিনয়ের পাশাপাশি সাধারন মানুষের কথা বলে গিয়েছিলেন। একটা নতুন সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখতেন তিনি। আর সেই কাজে বক্তা হিসাবেও ছিলেন তিনি তুখোড়। এমনকি ইংলন্ডের অধীশ্বর চার্চিলও তার বক্তৃতার গুনগ্রাহী ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে তার ভূমিকা ছিল একজন অভিজ্ঞ রাজনীতিকের মতো। যুদ্ধের বিরুদ্ধে তিনি বই লিখলেন, সিনেমা করলেন, বক্তৃতাও দিলেন। সেই সময় তার সখ্যতা বাড়লো কমিউনিষ্টদের সাথে। তখন তিনি করেছিলেন সেই বিখ্যাত উক্তি, 'মানুষকে ভালোবাসার জন্য যদি আমাকে কমিউনিষ্ট বলা হয়, তো আমি কমিউনিষ্ট'। নানা বৈচিত্রপূরন এই মানুষটি ১৯৭৭ সালে সুইজারল্যন্ডে ৮৮ বছর বয়সে এক বড়দিনের রাতে প্রয়াত হন।

Read more »

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

নওগাঁর ধামইরহাটে ওয়ালটন শো-রুমের উদ্বোধন করলেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে ওয়ালটন শোরুমের উদ্বোধন করা হয়েছে। দেশীয় পণ্য সামগ্রী ওয়ালটন বাংলাদেশ এর শোরুম ধামইরহাট পূর্ব বাজার ফিরোজা কমপ্লেক্সে এর জি আহমেদ এন্টার প্রাইজের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। ফিতা কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার বিকেলে দেশীয় পণ্য ওয়ালটন সামগ্রীর গুনাগুন ব্যবহার ও নিরাপদ সড়ক সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষে ধামইরহাট ফুটবল মাঠে মত বিনিময় সভার আয়োজন করলেও তা বিশাল জনসভায় পরিণত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ও ওয়ালটন ধামইরহাট শোরুমের যুগ্ন ডিস্ট্রিবিউটর এটিএম বদিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন এর পরিচালক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াক কাঞ্চন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সরকার, বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ইঞ্জিনিয়ার ড. আকতারুল আলম, ওয়ালটন এর পরিচালক হুমায়ন কবির, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ তোফাজ্জল হোসেন, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ। এদিকে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য দুপুর থেকে প্রখর রোদের মধ্যে হাজার হাজার নারী, পুরুষ শিশু ধামইরহাট ফুটবল মাঠে সমবেত হতে থাকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#




Read more »

পর্নস্টার সানি’র চাহিদা বাড়ছে বলিউডে

undefinedবিনোদন ডেস্ক :: বলিউডে প্রথম ছবি ‘জিসম টু’র কাজ শেষ হতে না
হতেই পর্নস্টার সানি লিওনের হাতে এসেছে নতুন ছবির অফার। এরই মধ্যে তিনি নতুন ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। বলিউডে সানি লিওনের সেকেন্ড মিশন থ্রিলারধর্মী ‘রাগিনি এমএমএস’ ছবির সিক্যুয়েল। ছবিটির প্রযোজক একতা কাপুর শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বালাজি মোশন পিকচারের সিইও তনুজ জর্জ সম্প্রতি সামাজিক ওয়েব সাইট টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেন, আবেদনময়ী সানি লিওনকে ‘রাগিনি এমএমএস’ ছবির সিক্যুয়েলে চুক্তিবদ্ধ করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।

সানি লিওন তার প্রথম ছবি ‘জিসম টু’ এর শুটিংয়ে এসময় থাইল্যান্ডে আছেন। থাইল্যান্ডে যাওয়ার আগেই তিনি বালাজি মোশন পিকচারের সঙ্গে নতুন ছবির বিষয়ে কথা বলেন এবং তাতে সম্মতি জানান। শুটিং শেষে সানি লিওন ভারতে ফিরলেই বাকি সবকিছু চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিইও তনুজ জর্জ।

এছাড়াও বিশ্বস্তসূত্রে জানা যায়, ‘রাগিনি এমএমএস’ ছবিতে প্রথমবার পরিচালক হয়ে আত্মপ্রকাশ করা পাওয়ান কৃপালানিই এ সিক্যুয়েলটি পরিচালনা করবেন। ছবিটির শুটিং শুরু করবে আগামী বছর এবং বছরের শেষে ছবিটি মুক্তি দেয়া হবে। ‘রাগিনি এমএমএস’এর সিক্যুয়েলের বিষয়ে একতা কাপুর বলেন, প্রথম ছবি থেকে আরও বেশি থ্রিলারধর্মী ও ব্যয় বহুলভাবে নির্মাণ করা হবে এ ছবিটি।


মহেশ ভাট ও মুখেশ ভাটের প্রযোজনায় ‘জিসম টু’ ছবির থাইল্যান্ডের শুটিং শেষ করবেন সানি লিওন। এরপর পুরো টিম নিয়ে যুক্তরাষ্ট্রে শুটিংয়ে যাবেন। সেখানে বাকি শুটিং শেষ করে ভারতে ফিরবেন।

undefined
এরপর দ্বিতীয় ছবি ‘রাগিনি এমএমএস’-এর সিক্যুয়েলে শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সানি লিওন।

Read more »

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

এবার খোলামেলা আইটেম গান নিয়ে রানী

 বিনোদন  ডেস্ক :: বলিউডের শীর্ষ অভিনেত্রীদের আইটেম গানে পারফর্ম করার ধারাবাহিকতায় এবার আইটেম গার্ল হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ইতিমধ্যে নতুন একটি ছবিতে রানীর আইটেম গানে পারফর্ম করার বিষয়টি পাকাপাকি হয়েছে। এ জন্য বর্তমানে জোর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। ছবিটির নাম আইয়া। ছবিটি পরিচালনা করছেন শচীন কুনদালকা। ছবিটির প্রধান নারী চরিত্রেও অভিনয় করছেন রানী। তবে ছবির এ আইটেম গানটি নিয়ে বেশ এক্সাইটেড তিনি। এর আগে বেশ কিছু গানে এককভাবে পারফর্ম করলেও পরিপূর্ণ আইটেম গানে পাওয়া যায়নি রানীকে। এবারই ব্যাপক খোলামেলা হয়ে আইটেম গানে অংশ নিচ্ছেন তিনি। এই গানে রানীর যৌন আবেদন বেশ ভাল ভাবেই ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন পরিচালক শচীন। গানটি কোরিওগ্রাফি করবেন ভইরবি মার্চেন্ট। এই গানটিই হবে ছবিটি প্রচারণার সবচেয়ে বড় অস্ত্র। এমনটাই জানিয়েছেন পরিচালক। ছবিতে রানী একজন মারাঠী তরুণীর ভূমিকায় অভিনয় করছেন। তবে তার জীবনে এক তরুণের আগমনে পুরোপুরি পরিবর্তন হয়ে যান রানী। এ ছবিতে রানীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পৃথ্বিরাজকে। এখন দেখার বিষয় হচ্ছে কাটরিনার শিলা ও চিকনি চামেলির মতো সুপারহিট আইটেম গানের পর এই গানে রানীর উপস্থাপনাটা দর্শকদের হদয়ে কতটুকু স্থান করে নিতে পারে। তবে সেদিক থেকে বেশ আবিশ্বাসী রানী। এ বিষয়ে তিনি বলেন, আমি খ্বুই এক্সাইটেড গানটি নিয়ে। কারণ গানটি ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে চিত্রায়িত হবে। শুনেছি বেশ খোলামেলাও হতে হবে। তাতে আমার আপত্তি নেই। তবে গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমি নিজের শতভাগ উজার করেই কাজ করবো এতে। গানটির শুটিংয়ের জন্য এখন প্রহর গুনছি। আশা করা হচ্ছে ভালভাবেই গানটি শেষ হবে।

Read more »

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

অসিনের আচরণে বিরক্ত বলিউড

 
undefinedবিনোদন ডেস্ক :: ইদানীং তাচ্ছিল্য রোগ ভর করেছে অসিনের ওপর। কিছুদিন আগে তার কাছে আসা শহীদ কাপুরের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব তাচ্ছিল্যের সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ থেকে উঠে আসা এই তারকা। তামিল সিনেমা ‘ভেত্তাই’-এর হিন্দি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক লিঙগুসামি।  সিনেমাটির  প্রধান পুরুষ চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন শহীদ কাপুর। তার বিপরীতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অসিন। কিন্তু তার কাছে যখন  প্রস্তাবটি নিয়ে যাওয়া হয়, তখন নাকি অসিন অনেকটা বিরক্তই হন এবং তাচ্ছিল্যের সঙ্গেই প্রস্তাবটি ফিরিয়ে দেন। উল্লেখ্য, অসিন কিছুদিন আগে তামিল একটি সিনেমার প্রস্তাবও তাচ্ছিল্যের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ সেখানে তাকে প্রধান চরিত্রের বোনের ভূমিকায় অভিনয় করতে হতো। সিনেমাটিতে পরে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সামিরা রেড্ডি এবং অমলা পল। এই তাচ্ছিল্য রোগই বলিউডে অসিনের একটি ভাল ক্যারিয়ারের সম্ভাবনাকে নষ্ট করে দেবে বলে মন্তব্য করছেন অনেকে।

Read more »

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

পর্ণো তারকা সানি লিওনের ছবি নিয়ে হৈ চৈ

undefinedবিনোদন ডেস্ক :: ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ ব্রাদারের সর্বশেষ মওসুমে অংশ নিয়ে আলোচনার শীর্ষে চলে আসেন পর্নো তারকা সানি লিওন। এর আগে কোন পর্নো তারকাই এতোটা আলোচিত হননি সারা বিশ্বে। সেই আলোচনাকে পুঁজি করে পরবর্তীতে মহেশ ভাটের ‘জিসম-২’ ছবিতে অভিনয়ের সুযোগ আসে সানি লিওনের। আর সেটি সঙ্গে সঙ্গেই লুফে নেন তিনি । দু’দিন আগেই ছবিটির শুটিং শুরু হয়েছে ভারতের জয়পুরে। কিন্তু শুটিংয়ের প্রথম দিন শেষেই নিজের নগ্ন ছবি টুইটার একাউন্টে পোস্ট করে আবারও আলোচনায় আসলেন সানি । নিজের গোসলের একটি নগ্ন দৃশ্যের ছবি তিনি আপলোড করেছেন। ছবিটি ‘জিসম-২’ ছবির শুটিংয়েরই একটি অংশ। ছবির নিচে তিনি লিখেছেন, এটি আমার প্রথম দিনের শুটিং। আমি অত্যন্ত আনন্দিত এই শুটিংয়ে অংশ নিয়ে।

তবে সানি লিওনের এই নগ্ন ছবিকে কেন্দ্র করে ব্যাপক হৈ চৈ শুরু হয়েছে বলিউডপাড়ায়। কারণ ছবির প্রথম দিনের শুটিংয়ের একটি দৃশ্যেই সানির এরকম নগ্ন হয়ে ক্যামেরাবন্দির হওয়ার বিষয়টি সহজভাবে নিতে পারছেন না কেউ। এর আগে মহেশ ভাট ঘোষণা দিয়েছিলেন যে, তার এই ছবিটি সেন্সর বোর্ডের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ কোন দৃশ্য রেখে কোন দৃশ্য কাটবে সেটা তারা বুঝে উঠতে পারবে না। নিজের ঘোষণা অনুযায়ী মহেশ ভাট প্রথম দিনের শুটিং করেছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে প্রথম দিনের শুটিং সম্পর্কে সানি লিওন বলেন, আসলে এ ধরনের দৃশ্য আমার কাছে খুব সহজ। বেশ কমফোরটেবলও অনুভব করি। তবে আমার সহ অভিনেতা রণদীপ হুদার সঙ্গে বেশ কয়েকটি রগরগে দৃশ্য করতে হবে সামনে। তার সঙ্গে নিজের রসায়নটা যেন ভাল জমে উঠে সেই প্রস্তুতিই নিচ্ছি এখন। আর প্রথম দিনে ‘জিসম-২’ ছবিতে আমার গোসলের দৃশ্যটি যে দর্শক ভাল উপভোগ করবেন সেটাতো আর বলার অপেক্ষা রাখে না।

Read more »

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

চলচ্চিত্রকে শিল্প হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে - প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিয়াদ তালুকদার, বিশেষ প্রতিনিধি :: দেশীয় চলচ্চিত্রের চলমান ক্রান্তিলগ্নে প্রতিবছরের ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা এবং প্রথম চলচ্চিত্র দিবসে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান উদ্দীপনা তৈরি করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম জাতীয় চলচ্চিত্র দিবস মঙ্গলবার ৩ এপ্রিল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যসচিব হেদায়েতউল্লা¬হ আল মামুন স্বাগত বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী স্মরণ করেন সাবেক পূর্ব পাকিস্তানে এফডিসি প্রতিষ্ঠায় তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আনা বিল পাসের দিনটি; সেটি ছিল ৩ এপ্রিল।

“প্রাদেশিক আইন পরিষদে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিল উত্থাপন করেন তিনি। আজকের এই দিনেই [৩ এপ্রিল] বিলটি আইন পরিষদে অনুমোদিত হয়। প্রতিষ্ঠিত হয় এফডিসি।”

২০১০ সালের সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আর শ্রেষ্ঠ অভিনেত্রী পূর্ণিমা। ওই বছরের জন্য এই দুজনসহ ২৫ জন শিল্পী ও কলাকুশলী নির্বাচিত হন। চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতা আনোয়ার হোসেনকে দেওয়া হয় আজীবন সম্মাননা।

পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত এফডিসিই বিগত ছয় যুগ ধরে চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতার এ দূরদর্শী উদ্যোগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আমরা এ বছর থেকে ৩ এপ্রিল থেকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসেবে পালন করছি।” শেখ হাসিনা বলেন, অনুষ্ঠানে তারকা মেলায় উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ বিজয়ীদের অভিনন্দন জানান।

বিশ্বে চলচ্চিত্রের যাত্রা শুরু হয় ১৮৯৫ সালে। তবে ১৯৩০ সালের আগ পর্যন্ত চলচ্চিত্র সবাক হয়নি। ১৯৫৬ সালে ‘মুখ ও মুখোশ’ দিয়ে বাংলাদেশে আধুনিক চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। ২০১০ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘গহীনে শব্দ’। এই চলচ্চিত্রের জন্য খালিদ মাহমুদ মিঠু শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন।

শাকিব খান সেরা অভিনেতা হয়েছেন ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রের অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান পূর্ণিমা। ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের জন্য সুজেয় শ্যাম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং মোঘল-এ-আজম চলচ্চিত্রে ‘ও জীবন তুচ্ছ ...’ গানের জন্য ইমদাদুল হক খোকন শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পান। ‘জীবন মরণের সাথী’ চলচ্চিত্রে এমএ আলমগীর শ্রেষ্ঠ সহঅভিনেতা এবং ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রের জন্য রোমানা শ্রেষ্ঠ সহঅভিনেত্রী নির্বাচিত হন। ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘বুকেরই ভিতরে যতনও...’ গানের জন্য এসআই টুটুল শ্রেষ্ঠ গায়ক, একই চলচ্চিত্রের ‘ভালবেসেই সবার সাথে...’ গানের জন্য শাম্মী আক্তার শ্রেষ্ঠ গায়িকা এবং শেখ সাদী খান শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হন। ‘নিঃশ্বাস আমার তুমি’ চলচ্চিত্রে ‘রূপালী রাত নেমেছে...” গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার নির্বাচিত হন কবীর বকুল।

এছাড়া শ্রেষ্ঠ খল চরিত্রে মিজু আহমেদ, কৌতুক চরিত্রে আফজাল শরীফ, শিশু শিল্পী প্রার্থনা ফার্দিন দিঘী, কাহিনীকার জাকির হোসেন রাজু, চিত্রনাট্যকার নারগিস আক্তার, সংলাপ রচয়িতা জাকির হোসেন রাজু, চিত্রগ্রাহক হাসান আহমেদ, শব্দগ্রাহক কাজী সেলিম, সম্পাদক মজিবুর রহমান দুলু, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, মেকাপম্যান আব্দুর রহমান এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় বিবি রাসেল পুরস্কার পান।

ভিডিও পাইরেসি, অশ্লীল ছবি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “১৯৭৫ পরবর্তী সময়ে কিছু মুনাফালোভী ব্যক্তি ফর্মুলাভিত্তিক অশ্ল¬ীল নকল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন করতে থাকে। সম্ভাবনাময় এ শিল্পটিতে নেমে আসে অমানিশার অন্ধকার। একে একে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ।

“দুর্নীতি ও অদক্ষতার কারণে এফডিসিও লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়। তার কার্যকারিতা হারায়। যোগ হয় নতুন উপসর্গ ‘ভিডিও পাইরেসি।” “২০০৯ সালে সরকার গঠন করার পর আমরা প্রথমেই অশ্ল¬ীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং চলচ্চিত্রের ভিডিও পাইরেসি বন্ধে বিশেষ টাস্কফোর্স ও মনিটরিং সেল গঠন করি,” যোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এর ফলে ভিডিও পাইরেসি বন্ধ হয়েছে। কপিরাইট আইনের বাস্তবায়ন নিশ্চিত করেছি। অশ্ল¬ীল ছবির নির্মাণ ও প্রদর্শন বন্ধ হয়েছে।

সরকার ভালো চলচ্চিত্র নির্মাণের পক্ষে জানিয়ে তিনি বলেন, ভালো মানের চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি হলগুলোর পরিবেশও উন্নত করতে হবে। “এজন্য হল মালিকদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।” ক্রিকেট, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, আন্তর্জাতিক সমুদ্রসীমাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “চলচ্চিত্রেও পারব।” (জিটিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

Read more »

শনিবার, ৩১ মার্চ, ২০১২

বন্যা মিশ্র মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২

বিনোদন ডেস্ক :: চন্ডিগড় কন্যা বন্যা মিশ্র এবার মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২ নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২ এর মুকুট পরিয়ে দেয়া হয়। এবারের মিস ইন্ডিয়া আর্থ নির্বাচিত হয়েছেন পুনের ২৪ বছরের তরুণী প্রাচী মিশ্র। আর ২৩ বছর বয়সী চেন্নাই কন্যা রোচেল মারিয়া রাও নির্বাচিত হয়েছেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। চূড়ান্তভাবে নির্বাচিত ২০ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে এ তিনজনকে নির্বাচিত করা হয়েছে। ১৯ বছর বয়সী বন্যা আসন্ন মিস ওয়ার্ল্ড ২০১২ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। আর প্রাচী এবং রোচেল যথাক্রমে মিস আর্থ ২০১২ এবং মিস ইন্টারন্যাশনাল ২০১২ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সালে ফেমিনা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়ায় তারা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কোন সুন্দরীকে পাঠাচ্ছে না। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, প্রযোজক একতা কাপুর, চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, ক্রিকেটার হরভাজন সিং, ডিজাইনার রঘবেন্দ্র রাঠোর, বাজাজ ফিমসার্ভের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিব বাজাজ, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং টেলিভিশন অভিনেতা শক্তি থানওয়ার।

Read more »

বুধবার, ২৮ মার্চ, ২০১২

ধ্রুপদী ধারার শিল্পী সানি জুবায়ের

বিনোদন ডেস্ক :: বিবিসির সাথে গান-গল্পে এবারের অতিথি ঢাকার গায়ক সানি জুবায়ের। তিনি একজন ক্ল্যাসিক্যাল ধারার গায়ক। গজল, গীত, ঠুমরী, রাগ-সহ ক্ল্যাসিক্যালের আরো বিভিন্ন ধারায় গান করছেন গত দেড় দশক ধরে।
ক্ল্যাসিক্যাল সঙ্গীতের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন ভারতের কুমায়ুন ইউনিভার্সিটি এবং পরবর্তীতে সুইডেনের রয়্যাল ইউনিভার্সিটি কলেজ অফ মিউজিক কম্পোজিশন থেকে।তবে তিনি ক্ল্যাসিক্যাল ধারার গানের পাশ পাশি বেশ কিছু মেলো রক, সফট রক,ব্যালাড ও মেলোডিক অ্যাকুস্টিক ধারার গানও করেছেন।তিনি একজন 'অর্কেস্ট্রা কন্ডাক্টার' । বেটোভেন তার অর্কেস্ট্রাল মিউজিকের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে তিনি জানান। এছাড়াও তাঁর সামগ্রিক গান ও লিরিকে জীবনানন্দ দাশের ব্যাপক প্রভাব রয়েছে বলেও তিনি জানান।

Read more »

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

রুমানা এখন মিষ্টি


undefinedবিনোদন ডেস্ক :: মিষ্টি খেতে খুব পছন্দ করেন রুমানা। আর তাই মিষ্টি নিয়ে আগ্রহের অন্ত নেই তার। সমপ্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন রুমানাকে খুব করে ডাকছেন মিষ্টি নামে। কারণ, এ মুহূর্তে জাহিদ হাসানের নির্দেশনায় সিরাজগঞ্জে শুটিং চলছে ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সুইট মানে মিষ্টি’র। আর এতে জাহিদ হাসানের বিপরীতে মিষ্টি নামের চরিত্রে রূপদান করছেন রুমানা। এ প্রসঙ্গে তিনি বললেন, মজার একটি ঘটনা এটি। সে সঙ্গে অন্য রকমও।

Read more »

সোমবার, ২৬ মার্চ, ২০১২

ক্যাটরিনার স্থলে জেরিন খান

undefinedবিনোদন ডেস্ক :: অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছেড়ে দেয়া পার্টনার-২ এর প্রধান নারী চরিত্রটির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ জেরিন খান।
ক্যাটরিনার লুক-অ্যালাইক হিসেবে খ্যাত এই অভিনেত্রী ওজন কমানোর পর থেকেই এমন প্রস্তাব পাচ্ছেন বলে গুজব উঠেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ডেভিড ধাওয়ানের পরিচালনায় পার্টনার-২ সিনেমা শুটিং শুরু হবে ২০১৩ সালে। মূলত ছবিতে তাকে অন্তর্ভুক্তির কারণ ক্যাটরিনার সঙ্গে চেহারার মিল। অবশ্য জেরিন কখনোই পছন্দ করতেন না নিজেকে ক্যাটরিনার লুক-অ্যালাইক ভাবতে। তবে এবারে বিষয়টি যে তার জন্য পজেটিভ হয়েছে এমনটা নিশ্চয়ই অস্বীকার করবেন না তিনি। পার্টনার ছবির প্রথম পর্বে অভিনয় করেছেন ক্যাটরিনা। ছবিটি বেশ ব্যবসা সফল হয়। এবার দ্বিতীয় পর্বে তার অভিনয়ের কথা থাকলে এখন জেরিনই মূল নারী চরিত্র অভিনয় করছেন।

Read more »

শনিবার, ২৪ মার্চ, ২০১২

দুই লাক্স সুন্দরী মম ও সুজানা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন

undefined বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই লাক্স সুন্দরী মম ও সুজানা। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘মনের আকাশে নীল মেঘ’ নামের একটি একঘণ্টার নাটকে অভিনয় করছেন তারা। নাটকটি রচনা করেছেন অজেয় চৌধুরী। ৫০ মিনিট ব্যাপ্তির এ নাটকের শুটিং শুরু হবে চলতি মাসের ২৬ তারিখ থেকে। ত্রিভূজ প্রেমের গল্পে মম-সুজানার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার রোমান্টিক নায়ক সজল। গল্পে দেখা যাবে, সজল ও মম ভালবেসেই ঘর বাঁধে। চার বছরের সংসার জীবনে তাদের সুখের কোন অভাব নেই। হঠাৎ একটি ঘটনা তাদের জীবনকে কেমন যেন বদলে দিল। একদিন বিকালে সজলের অফিসে সুজানা নামের একটি মেয়ে দেখা করতে আসে। দীর্ঘ সাত বছর পর তাকে দেখে অবাক হয় সজল। এক সময় সুজানার সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল তার।

Read more »

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

মৌসুমী বেকায়দায়

বিনোদন প্রতিবেদক :: নায়ক সংকটের মুখে পড়ে অনেকটা বেকায়দায় পড়ে গেছেন চিত্রনায়িকা মৌসুমী। এ কারণে কমে গেছে তার অভিনীত ছবির সংখ্যা। মৌসুমীর বিপরীতে অভিনয়ের জন্য মানানসই নায়ক ঢালিউডে তেমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিতে নায়ক ফেরদৌসের বিপরীতে তাকে দেখা গেছে। বাণিজ্যিক চলচ্চিত্রের প্রতি উদাসীনতার কারণে ফেরদৌসের চাহিদা এখন নির্মাতাদের কাছে নেই বললেই চলে। এখন অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে ডিপজলের সঙ্গে ছবি করতে হচ্ছে তাকে। তাই বলে মৌসুমীর কাছে চলচ্চিত্রের প্রস্তাব যে আসছে না, তা নয়। যেসব প্রস্তাব আসছে তাতে সাড়া দেয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। মৌসুমীর বলেন, অনেক বয়স পর্যন্ত আমি নায়িকা হিসেবে অভিনয় করতে দেখেছি। আমার মনে হয়, এখনো আমি এতোটা বুড়িয়ে যাইনি যে, মায়ের চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। খুব বেশি হলে নায়কের ভাইয়ের স্ত্রী, অর্থাৎ ভাবী চরিত্রে অভিনয় করা যেতে পারে। মা-খালা-চাচির ভূমিকায় আমি অভিনয় করতে মোটেও রাজি নই। (সূত্র- ভোরের কাগজ)

Read more »

বলিউড অভিনেত্রী জেনেলিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

undefinedবিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিত্রে হায়দ্রাবাদ কোর্ট পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে জেনেলিয়ার বিরুদ্ধে মামলা করারও আদেশ দিয়েছে। তিরুপাতিয়াহ নামে এক ব্যক্তি জেনেলিয়ার বিরুদ্ধে এ মামলা করেন। তিরুপাতিয়াহ একটি কন্সট্রাকশন কোম্পানিকে ডুপ্লেক্স বাড়ির জন্য ৫৪ লাখ টাকা প্রদান করেন। ওই কোম্পানির মালিক ছিলেন ৫ জন। ২০০৮ সালে এ বাড়িটি তিরুপাতিয়াহকে বুঝিয়ে দেয়ার চুক্তি থাকলেও সেটি করেনি সেই কোম্পানি। সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একাধিক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন জেনেলিয়া ডিসুজা। এ কোম্পানির বিভিন্ন ধরনের প্রচারণায় অংশ নেয়ার জন্যই জেনেলিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তিরুপাতিয়াহ। শুধু তাই নয়, কোম্পানির পাঁচ মালিকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন তিনি। এদিকে কোর্ট সাইফাবাদ পুলিশকে আদেশ দিয়েছে বিষয়টি খতিয়ে দেখার এবং অভিযোগ প্রমাণ হলে জেনেলিয়াসহ ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করার। ২৭শে মার্চের মধ্যে এ ব্যাপারে একটি রিপোর্ট কোর্টে পেশ করা হবে বলেও জানা গেছে। তবে জেনেলিয়ার বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগের বিপরীতে তার পক্ষ থেকে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।

Read more »

রবিবার, ১৮ মার্চ, ২০১২

নিজেকে উজার করে দিতে চান সানি লিওন


undefinedবিনোদন ডেস্ক :: জিসম-২’ ছবির প্রধান নারী চরিত্রে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত পর্নো তারকা সানি লিওন। ছবিটিতে তাকে উপস্থাপনের ব্যাপারে বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন প্রযোজক মহেশ ভাট। তবে বেশ কয়েকটি যৌন উত্তেজক দৃশ্যে যে সানি লিওন ক্যামেরাবন্দি হবেন সেটা পাকাপাকি হয়েছে। আর এজন্যই ‘জিসম-২’ চলচ্চিত্রটিকে ইতিমধ্যে ১৮ বছর বয়সের ওপরের দর্শকদের ছবি হিসেবে ঘোষণা  দিয়েছেন মহেশ। এদিকে এ ছবিতে পর্নো ছবির মতো নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হতেও দ্বিধা নেই বলে জানিয়েছেন সানি লিওন। বরং এরকম দৃশ্যে এই ছবিতে আরও পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে চান বলেই সম্প্রতি জানিয়েছেন তিনি। এ বিষয়ে সানি লিওন বলেন, বলিউডের ছবিতে কাজ করতে পেরে আমার খুবই ভাল লাগছে। আমাকে এমন সুযোগ দেয়ার জন্য মহেশ ও পূজা ভাটের প্রতি অনেক কৃতজ্ঞ। এ ছবির জন্য আমি সবই করতে পারি। খুব শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এ ছবিতে আমি পর্নো ছবির মতো কোন দৃশ্যে ক্যামেরাবন্দি হবো কিনা! সেটা আসলে মহেশ ভাটই ভাল বলতে পারবেন। তবে নগ্ন কিংবা উত্তেজক দৃশ্যে কাজ করতে আমার তরফ থেকে কোন আপত্তি নেই। বরং আমি আরও সর্বোচ্চ চেষ্টা করবো নিজেকে উজার করে দেয়ার। ছবিটি আমার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় রচনা করবে বলেই আমি মনে করি। জানা গেছে সানি লিওনের ইচ্ছে ও আগ্রহকে বেশ ভালভাবেই কাজে লাগাতে যাচ্ছেন মহেশ। ‘জিসম-২’ কে বলিউডের সর্বকালের সবচেয়ে বেশি আবেদনময়ী ছবিতে পরিণত করার জন্য কোন কমতি রাখছেন না তিনি। পাশাপাশি এ ছবির মাধ্যমে বছরের সবচেয়ে আলোচিত তারকায় পরিণত হবেন সানি, এমনটাই বলেছেন খোদ মহেশ। এ বিষয়ে তার ভাষ্য হলো- সানি লিওন বর্তমানে অনেক আলোচিত। তবে ‘জিসম-২’ এর মাধ্যমে সারা বিশ্বেই আলোচিত হবেন সানি। সেরকম করেই ছবিতে তাকে উপস্থাপনের পরিকল্পনা করেছি। পাশাপাশি বলিউডে ছবিটি রেকর্ড স্থাপন করবে, এটা অন্তত জোর গলায় বলতে পারি।

Read more »

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

হট দৃশ্যের ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা তনুশ্রীর

b-14.03-15বিনোদন ডেস্ক :: কিছুদিন আগেই ইমরান হাশমির বিপরীতে আবারও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন তনুশ্রী দত্ত। সফল এবং হট এই জুটি এ ছবিতেও রগরগে দৃশ্যে অভিনয় করছেন। নতুন খবর হলো, তনুশ্রী দত্ত এ ছবির প্রচারের জন্য একটি অদ্ভুত পরিকল্পনা করেছেন।
আর তা হলো এ ছবির শুটিংয়ের বেশ কয়েকটি হট দৃশ্যের ভিডিও ক্লিপ তিনি সংরক্ষণের পরিকল্পনা করেছেন। শুধু তাই নয়, সেগুলো ছবির প্রচারণায় কাজেও লাগাতে চাচ্ছেন। এই ভিডিওগুলো ছবির প্রচারণায় ইন্টারনেটে আপলোড করবেন বলেও জানিয়েছেন তিনি। এর ফলে ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়বে বলেও তিনি মনে করেন। তনুশ্রীর এমন পরিকল্পনায় সায় দিয়েছেন ছবির প্রযোজক মহেশ ভাটও। তবে ছবির জন্য পাকাপাকি করা কোন দৃশ্যে ইন্টারনেটে ছাড়া হবে না। আপলোড করা হবে বাড়তি হট দৃশ্যগুলো। এর বাইরে কিছু মজার দৃশ্যও ইন্টারনেটে আপলোড করা হবে বলে জানিয়েছেন তনুশ্রী।
এ বিষয়ে তার ভাষ্য হলো, আমি মনে করি ছবি মুক্তির আগেই ইন্টারনেটে তার কিছু বাড়তি দৃশ্য দর্শকদের আরও আগ্রহী করে তুলবে ছবিটি দেখতে। আমার বেশ কিছু খোলামেলা দৃশ্যই ঠাঁই পাবে এখানে। এর বাইরে ইমরানের সঙ্গে আমার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও থাকবে। পাশাপাশি শুটিংয়ে অনেক মজার মজার ঘটনা ঘটে। সেগুলোও দর্শকদের জন্য ইন্টারনেটে আপলোড করার ইচ্ছা রয়েছে। এক্ষেত্রে ভাট জি আমাকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। আর আমি জানি এ ঘোষণার পর দর্শকরা অধীর আগ্রহেই অপেক্ষায় থাকবেন তাদের প্রিয় তনুশ্রীর হট ভিডিও দেখার জন্য। এদিকে জানা গেছে, তনুশ্রী ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করছেন এ ছবিতে। কয়েকটি রগরগে দৃশ্যেও ছবিতে দেখা যাবে তাকে। তবে মুক্তির আগেই ছবির প্রচারণা নিয়ে তনুশ্রীর এমন পরিকল্পনা দর্শকদের মধ্যে অন্যরকম আগ্রহ তৈরি করেছে। (সূত্র-ইউকে বিডি)


Read more »

পুরনো প্রেমিক এলার্জি অসিনের

undefinedবিনোদন ডেস্ক :: বলিউড তারকাদের মধ্যে বাস্তব জীবনের প্রেম-ভালবাসায় ভাঙ্গাগড়া হরহামেশাই ঘটে। কিন্তু পুরনো প্রেমিক বা প্রেমিকার ছায়া না মাড়ানোর ঘটনা বিরল। বলিউড নায়িকা অসিন এবং নায়ক নীল নীতিন মুকেশের প্রেমের সম্পর্ক এখন অতীত। জানা গেছে, এ অভিনেত্রী এখন তার ছায়াটিও মাড়াতে চান না। কোন অনুষ্ঠানস্থলে পুরনো প্রেমিক মুকেশকে দেখা মাত্র সে জায়গা ত্যাগ করেন অসিন। যতক্ষণ পর্যন্ত না তিনি নিশ্চিত হন মুকেশ সেখানে নেই, ততক্ষণ তিনি সেখানে যান না। এমনকি দক্ষিণ থেকে মুম্বই আসা এই অভিনেত্রী বিষয়টি লুকিয়েও রাখতে চান না। অসিনের এমন আচরণ দেখে সমপ্রতি একটি গসিপ সাইট মন্তব্য করেছে, অসিনের এই নতুন ভাবেরই জয় হোক!

Read more »

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

তনুশ্রী দত্তের নতুন পরিকল্পনা

বিনোদন ডেস্ক :: কিছুদিন আগেই ইমরান হাশমির বিপরীতে আবারও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন তনুশ্রী দত্ত। সফল এবং হট এই জুটি এ ছবিতেও রগরগে দৃশ্যে অভিনয় করছেন। নতুন খবর হলো, তনুশ্রী দত্ত এ ছবির প্রচারের জন্য একটি অদ্ভুত পরিকল্পনা করেছেন। আর তা হলো এ ছবির শুটিংয়ের বেশ কয়েকটি হট দৃশ্যের ভিডিও ক্লিপ তিনি সংরক্ষণের পরিকল্পনা করেছেন। শুধু তাই নয়, সেগুলো ছবির প্রচারণায়ও কাজে লাগাতে চাচ্ছেন। এই ভিডিওগুলো ছবির প্রচারণায় ইন্টারনেটে আপলোড করবেন বলেও জানিয়েছেন তিনি। এর ফলে ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়বে বলেও তিনি মনে করেন। তনুশ্রীর এমন পরিকল্পনায় সায় দিয়েছেন ছবির প্রযোজক মহেশ ভাটও। তবে ছবির জন্য পাকাপাকি করা কোন দৃশ্যে ইন্টারনেটে ছাড়া হবে না। আপলোড করা হবে বাড়তি হট দৃশ্যগুলো। এর বাইরে কিছু মজার দৃশ্যও ইন্টারনেটে আপলোড করা হবে বলে জানিয়েছেন তনুশ্রী। এ বিষয়ে তার ভাষ্য হলো, আমি মনে করি ছবি মুক্তির আগেই ইন্টারনেটে তার কিছু বাড়তি দৃশ্য দর্শকদের আরও আগ্রহী করে তুলবে ছবিটি দেখতে। আমার বেশ কিছু খোলামেলা দৃশ্যই ঠাঁই পাবে এখানে। এর বাইরে ইমরানের সঙ্গে আমার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও থাকবে। পাশাপাশি শুটিংয়ে অনেক মজার মজার ঘটনা ঘটে। সেগুলোও দর্শকদের জন্য ইন্টারনেটে আপলোড করার ইচ্ছা রয়েছে। এক্ষেত্রে ভাট জি আমাকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। আর আমি জানি এ ঘোষণার পর দর্শকরা অধীর আগ্রহেই অপেক্ষায় থাকবেন তাদের প্রিয় তনুশ্রীর হট ভিডিও দেখার জন্য। এদিকে জানা গেছে, তনুশ্রী ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করছেন এ ছবিতে। কয়েকটি রগরগে দৃশ্যেও ছবিতে দেখা যাবে তাকে। তবে মুক্তির আগেই ছবির প্রচারণা নিয়ে তনুশ্রীর এমন পরিকল্পনা দর্শকদের মধ্যে অন্যরকম আগ্রহ তৈরি করেছে।

Read more »

বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

ডার্টি গার্ল বিদ্যা বালান জিতলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন  :: ‘দ্যা ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ইতিমধ্যে ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার তার ঝুলিতে জমা হতে যাচ্ছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কার। ইতিমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ এর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বিদ্যা বালানের নাম ঘোষণা করা হয়েছে। গত বছরের ব্লকবাস্টার ছবি ‘দ্য ডার্টি পিকচার’ এ অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বুধবার বিকালে ২০১১ সালের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত বছরের সর্বাধিক আলোচিত ছবি ‘দ্য ডার্টি পিকচার’-এ এক সময়ের সাড়া জাগানো দক্ষিণ ভারতের অভিনেত্রী সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করেন তিনি। এই চরিত্রটিতে অসাধারণ অভিনয়ই বিদ্যাকে ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। বিদ্যা ছাড়াও ২০১১ সালের শ্রেষ্ঠ অভিনেতা গিরিশ কুলকার্নি (দেওল), সেরা চলচ্চিত্র ‘আই অ্যাম কালাম’, সেরা কস্টিউম ডিজাইনার নিহারিকা খান (দ্য ডার্টি পিকচার), সেরা আবহসংগীত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, সেরা চিত্রনাট্য ‘চিল্লার পার্টি’, সেরা স্পেশাল ইফেক্ট ‘রা.ওয়ান’, সেরা বাংলা ছবি ‘রঞ্জনা আমি আর আসব না’, সেরা হিন্দি ছবি ‘আই অ্যাম’, সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য (আই অ্যাম কালাম), সেরা পার্শ্ব-অভিনেতা আপ্পু কুট্টি, সেরা গায়িকা রূপা গাঙ্গুলী এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে নীল দত্ত (রঞ্জনা আমি আর আসব না) এর নাম ঘোষণা করা হয়েছে।

Read more »

বুধবার, ৭ মার্চ, ২০১২

এশিয়ার সর্বকনিষ্ঠ কর্পোরেট গেইম চেঞ্জার একতা

বিনোদন :: ফোর্বস ম্যাগাজিনের ‘এশিয়া পাওয়ার বিজনেস উইমেন’ তালিকায় বলিউড প্রযোজক একতা কাপুরকে ৩৬তম স্থান দিয়েছেন ভোটাররা। একটি বিষয়ে অবশ্য তিনি এক নম্বর অবস্থানে আছেন। ৫০ জনের এই তালিকায় তিনি সর্বকনিষ্ঠ কর্পোরেট গেইম চেঞ্জার। এ বিষয়ে জানতে চাওয়া হলে একতা বলেছেন, এমন সম্মান পাওয়ায় আমি অভিভূত।
এই পুরস্কার পাওয়ার পর তিনি তার লক্ষ্য সম্পর্কে বলেছেন, আজকে আমার নাম এমন এক জায়গায় লেখা হয়েছে যেখানে কিনা আইসিআইসিআই ব্যাংকের সিইও ও এমডি চান্দা কোচার এবং বাইকন লিমিটেডের চেয়ারম্যান ও এমডি কিরণ সা-মজুমদারদের নাম আছে, যাদের আমি আদর্শ হিসেবে মানি।
এ সাফল্যের জন্য বাবা অভিনেতা জিতেন্দ্রর কথা উল্লেখ করে একতা বলেন, বাবার কাছ থেকেইতো সব কাজের অনুপ্রেরণা পেয়েছি। আর  সাফল্য অথবা ব্যর্থতা, কোনটাই স্থায়ী নয়। তাই শুধু সামনে এগোতে হবে।

Read more »

Ruby