skip to main |
skip to sidebar
রুমানা এখন মিষ্টি
বিনোদন ডেস্ক :: মিষ্টি খেতে খুব পছন্দ করেন রুমানা। আর তাই মিষ্টি নিয়ে আগ্রহের অন্ত নেই তার। সমপ্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন রুমানাকে খুব করে ডাকছেন মিষ্টি নামে। কারণ, এ মুহূর্তে জাহিদ হাসানের নির্দেশনায় সিরাজগঞ্জে শুটিং চলছে ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সুইট মানে মিষ্টি’র। আর এতে জাহিদ হাসানের বিপরীতে মিষ্টি নামের চরিত্রে রূপদান করছেন রুমানা। এ প্রসঙ্গে তিনি বললেন, মজার একটি ঘটনা এটি। সে সঙ্গে অন্য রকমও।