বাঘা নিউজ ডটকম, বিনোদন ডেস্ক ২ ডিসেম্বর : ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে নিজের দেশের ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আন্তর্জাতিক একটি ফুড ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিতে শ্রীলঙ্কা অবস্থান করছেন জ্যাকি। সেখানেই তাকে শ্রীলঙ্কান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন তিনি। বলিউডের ছবির তুলনায় শ্রীলঙ্কান ছবির বাজেট অনেক কম। সেখানকার ছবিতে পারিশ্রমিক হিসেবে অভিনয় শিল্পীদের ১ হাজার ডলারের মতো দেয়া হয়। তবে জ্যাকির বাজার দর বিবেচনা করে তাকে ১০ হাজার ডলার প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু নিজের দেশের জন্য কিছু করার তাগিদ থেকে বিনা পারিশ্রমিকেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জ্যাকির বিজনেস ম্যানেজার। তিনি জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। বাজেটের চেয়েও চারগুণ বেশি অর্থ ব্যয় করার পরিকল্পনা করছেন এর নির্মাতারা। ছবিটিতে মাত্র একটি দৃশ্যে ছোট্ট চরিত্রে অভিনয় করবেন জ্যাকুলিন। আর এজন্য কোন পারিশ্রমিক নেবেন না তিনি।