শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

৩৪ বছর বয়সে ১৪টি বিয়ে :১৭ সন্তানের জনক : বেকার ভাতায় চলে তার সংসার

৩৪ বছর বয়সে ১৪টি বিয়ে
বাঘা নিউজ ডটকম, বিনোদন  ডেস্ক  ২ ডিসেম্বর : বৃটেনের বেকার যুবক জেমিকামিং। বয়স মাত্র ৩৪। জীবন চলে সরকারি পেনশনে। কিন্তু এরই মধ্যে ১৩ নারীর গর্ভে জন্ম দিয়েছেন ১৫টি সন্তান। ১৪তম জনের গর্ভ থেকে ১৬তম সন্তানও দু’একদিনের মধ্যে জন্ম নিবে। আর ১৭তম সন্তান আগামী বছরের শুরুতে পৃথিবীতে আসবে বলে আশা করছেন। এতগুলো সন্তান জন্ম দিয়ে সিরিয়াল ড্যাডের নাম কুঁড়িয়েছেন ঠিকই। তাদের লালন পালনের ধারও ধারছেন না। সবাই বেড়ে উঠছে। সরকারি ভাতায়। তাদের মায়েদের অবস্থাও একই। সরকার সন্তানদের দায়িত্ব নেয়ার কারণে তার মনে কোন অনুশোচনাই নেই। দিব্যি চুটিয়ে প্রেম করে জন্ম দিচ্ছেন একের পর এক সন্তান। তার ঝোঁক কিশোরীদের প্রতিই বেশি। নিজেকে ফাদার অব দ্য ইয়ারও মনে করেন তিনি। কিন্তু জেমির মা লরেন তার ছেলের এহেন কাজে লজ্জাবোধ করেন। বন্ধ করে দিয়েছেন তার সঙ্গে কথা বলাও। ডান্ডির বাসিন্দা এই ব্যর্থ পিতা জানান, এতগুলো সন্তান দেখাশোনা করা খুবই কঠিন। তবে তিনি সাধ্যমতো চেষ্টার করে যাচ্ছেন।
Ruby