বাঘা নিউজ ডটকম, কামরুল হাসান, বাঘা (রাজশাহী) ২ ডিসেম্বর : গতকাল শুক্রবার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ খেলায় ঝিনাইদহ জেলা ফুটবল দলকে ৩/০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন বগুড়া জেলা ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে দশ মিনিটের মাথায় বগুড়া ফটবল একাদশের খেলোয়ার সৈকতের দেওয়া গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটের মাথায় সৈকত আরো একটি গোল করে ২/০ গোলে প্রথমার্ধে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে বগুড়া ফুটবল একাদশের খেলোয়ার শফিকুল ২০ মিনিটের মাথায় আরো একটি গোল করেন। নির্ধারি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩/০ গোলে বগুড়া ফুটবল একাদশ জয়ী হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, বাঘা রেনেসা ক্লাবের আহবায়ক সাজদার রহমান, বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, এ্যাড. আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা বাবলু প্রমুখ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বগুড়া জেলা ফুটবল একাদশের খেলোয়ার সৈকত। খেলা পরিচালকের দায়ীত্ব পালন করেন, রাজশাহী ক্রীড়া সংস্থার আবুল ফজল। তার সহকারী হিসাবে ছিলেন জাফর ইকবাল ও হানিফ। ধারা বিবরনী দেন ধারা ভাষ্যকার আবু হানিফ। তার সহযোগী ছিলেন বিকে কুমার রায়। খেলাটি হাজার-হাজার দর্শক উপভোগ করেন।