প্রথমে অপূর্ব প্রভার পাশে থাকলেও শেষ পর্যন্ত দূরে সরে এসে সবার কাছে সমালোচনার শিকার হন। অপূর্ব’র ইচ্ছায় বিয়ে বিচ্ছেদ হলে প্রভার বিদেশ চলে যাওয়ার কথা রটেছিলো। এতকিছুর পরও প্রভা ভেঙ্গে না পড়ে দেশে থেকে নতুন করে পড়াশুনায় মন দেন। কিছুদিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানে বর্তমান স্বামী মাহমুদ শান্ত’র সাথে পরিচয় হয়। তারপর থেকে শান্ত’র ইচ্ছায় তাদের ঘনিষ্টতা বাড়তে থাকে।
এক পর্যায়ে এ সর্ম্পক বিয়ের দিকে এগুতে চাইলে বাদ সাধে প্রভা। কারণ মাহমুদ শান্ত’র পুরো নাম মাহমুদ রাজিব শান্ত। বিয়েতে প্রভার বাবা-মার মত থাকায় তাদের দ্বিতীয়বার কষ্ট না দিয়ে প্রভা এক শর্তে বিয়েতে রাজি হয়।
রাজিব নামটা বাদ দিতে হবে এমন শর্ত মাহমুদ ও তার পরিবার (মাহমুদের চাপে) মেনে নেয়। এক নিমিষেই মাহমুদ রাজিব শান্ত পাল্টে হয়ে গেল মাহমুদ শান্ত। রাজিব নামের কাহিনী সত্য হলেও প্রভা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। যদিও নাম কাহিনী প্রভার ঘনিষ্টজনরা শিকার করেছেন টাইমস্ আই বেঙ্গলী’র প্রতিবেদকের কাছে। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। প্রভা-মাহমুদ এর সংসার ভালোই কাটছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে মাহমুদ শান্ত শুধু নামেই শান্ত নয় ব্যবহারেও সে শান্ত। প্রভাকে সে সারাজীবন সুখেই রাখবে এমনটি কামনা সবার ।
