‘প্লেয়ার্স’ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বিয়ের ব্যাপারে সবাইকে জানান। নতুন বছরে বিপাশা বিয়ে নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আপনারা আগে আমার জন্য পাত্র খুঁজে আনুন, আমি করতে রাজি আছি। এই মুহূর্তে আমি বিয়ের জন্য এক্কেবারে প্রস্তুত। আপনারা শুধু বর খুঁজে আনুন।
কেমন বর চাই বিপসের, এই প্রশ্নের জবাবও দেন তিনি, “বরকে কোনো মিডিয়ার ব্যক্তিত্ব হতে হবে না। সুদর্শন এবং বুদ্ধিমান হলেই চলবে।
বিপাশার প্রাক্তন প্রেমিক জন আব্রাহামের বিয়ের ব্যপারে বিপাশাকে একটু ঘুরিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে বিপাশা বলেন, ধরুন নতুন বছরে আপনার খুব কাছের একজন মানুষ বিয়ে করছে, এতে আপনার অনুভূতি কেমন হবে?
বুদ্বিমতী বিপশাও চটজলদি উত্তর দেন, ধরবো কিভাবে, আমার কাছের কেউই তো আগামী বছর বিয়ে করছে না। আর যদি কেউ করেও থাকে, এর সঙ্গে আমার অনুভূতির কি সম্পর্ক? আমার পরিচিত যারাই বিয়ে করেছে বা করবে সবার জন্যই আমার অভিনন্দন এবং শুভ কামনা থাকবে।
