সোমবার, ৯ জানুয়ারি, ২০১২

চারঘাটে দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন

বাঘা নিউজ ডটকম, মিজানুর রহমান বিপ্লব, চারঘাট প্রতিনিধি :: ক্লায়েন্ট এসোসিয়েশন এর আয়োজনে মানুসের জন্য ফাউন্ডেশন সহযোগীতায় স্বাস্থ্য অধিকার প্রকল্প প্্ি এস টি সির শীতবস্ত্র বিতরন গতকাল সমবার চারঘাট পৌরসভা স্ব- উন্নয়ন কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।  উপজেলা ক্লায়েন্ট এসোসিয়েশন এর সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্ব- উন্নয়ন এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ব- উন্নয়ন প্রোগ্রাম অফিসার তাহেরা খাতুন, আঞ্চলিক সমন্বয়কারী শামসুন্নাহার মিনা, পৌর মহিলা কাউন্সিলর তামিয়ুন্নেছা বেগম, ফিল্ড কো- অডিনেটর সাইফুল ইসলাম ও স্ব- উন্নয়ন এর ও সি মহিবুল ইসলাম প্রমুখ। চারঘাট উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১ শত জন দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

Ruby