এম এম আরিফুল ইসলাম, নাটোর থেকেঃ বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক, নাটোর জেলা সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা ক্ষমতায় আঁকড়ে থাকতে ভিন্ন মতার্দশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। তারা জুলুম নির্যাতন চালিয়ে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পতন খুবই সন্নিকটে। তিনি বিএনপির রবিবারের গনমিছিলে আওয়ামী লীগের হামলা নির্যাতনের প্রতিবাদে জেলা বিএনপি সোমবার দুপুরে দলের অস্থায়ী জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোরে অবস্থান করে তার দুই ছেলে ও ছাত্রলীগ এবং যুবলীগের পেটুয়া বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর নগ্ন হামলা চালিয়েছে। দুলুও বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে আহাদ আলী সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। নাটোরে বিএনপির জনস্রোত রোধ করার ক্ষমতা বর্তমান সরকার বা ব্যর্থ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেই। তারা প্রায় দুইশত নেতাকর্মীর উপর হামলা ও গাড়ী ভাংচুরের পরও এটা ছিলো স্মরনকালের বৃহত্তম গণমিছিল। আহতদের পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক,সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ্ আলম, প্রচার সম্পাদক দেওয়ান শাহিন ও জেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা কাজী রিয়াজুল হক মোমিন এবং যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব।