এম এম আরিফুল ইসলাম, নাটোর থেকেঃ নাটোরে গনমিছিলের সময় আটক চার জামায়াত কর্মীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নাটোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওলিউজ্জামান। রবিবার সকাল ১১টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকা থেকে আটকের পর রাত সাড়ে ১০টার দিকে নাটোর থানায় এই দন্ডপ্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন,জামায়াত কর্মী দাখিল উদ্দিন, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম ও জালাল উদ্দিন। রাতেই দন্ডপ্রাপ্তদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নাটোর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, পুলিশের সরকারী কাজে বাঁধা দানের অভিযোগ এনে তাদের এই দন্ড প্রদান করা হয়েছে।
