বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

নায়িকা হলেন সাদিয়া ইসলাম মৌ

বাঘা নিউজ ডটকম, ডেস্ক :: কবি কাজী নজরুল ইসলামের উপন্যাসের নায়িকা হলেন সাদিয়া ইসলাম মৌ।নজরুলের ‘বাঁধনহারা’ উপন্যাসে একটি চরিত্র আছে ‘মাহবুবা’ নামে। এ চরিত্রটির অংশবিশেষ নিয়ে নাহিদ আহমেদ পিয়াল নির্মাণ করেছেন টেলিছবি ‘কুহু’। এই টেলিছবিতে ‘মাহবুবা’ চরিত্রে অভিনয় করেছেন মৌ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, শামস সুমন, মাজনুন মিজান প্রমুখ। সম্প্রতি কালিয়াকৈর এবং বেঙ্গল স্টুডিওতে টেলিছবিটির শুটিং হয়েছে। এ সম্পর্কে পরিচালক বলেন, ‘মাহবুবা চরিত্রটিকে আমি বর্তমান সময়ের উপযোগী করে তৈরি করেছি এ টেলিছবির জন্য। তাই টেলিছবিতে তার নাম পাল্টে রাখা হয়েছে ‘কুহু’। আমার মনে হয়, কাজটি খারাপ লাগবে না দর্শকদের।’ শিগগিরই এটি যেকোনো টিভি চ্যানেলে প্রচারিত হবে
Ruby