খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

বাঘায় সালাম স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

undefined
undefined বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘার নারায়নপুর পদ্মার চরে সালাম স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কিংস এলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দূরন্ত ক্রিকেট একাদশ। সালাম স্মৃতি সংঘ ক্রীকেট টুর্নামেন্ট আয়োজিত নারায়নপুর পদ্মার চর মাঠে কিংস এলেভেন ও নারায়নপুর দূরন্ত ক্রীকেট একাদশ মধ্যে খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়। টসে জিতে কিংস এলেভেন অধিনায়ক রবিউল ইসলাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ ওভারে ৯২ রান করে অলআউট হয়ে যায় কিংস এলেভেন । দলের পক্ষে বিধান ২১, চপল ১৯, আশাদুল ১৫ রান করেন। দূরন্ত ক্রীকেট একাদশ ৯৩ রানের টার্গেটে ১৬.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের সর্বোচ্চ রান করেন কামাল ৩০, কিবরিয়া ২১, হাসান ২০। খেলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরুস্কার তুলে দেন উপজেলা আ�লীগ ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হাসান দুদু, বিশেষ অতিথি বাঘা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলার বিএনপি সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, পৌর বিএনপি সভাপতি কলিম উদ্দিন, নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা, রহমতুল্লাহ, আরিফুল, মুনসাদ মাহমুদ প্রমুখ। ওই ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কিবরিয়া, ম্যান অব দ্যা সিরিজ রবি নির্বাচিত হয়। খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন আহমেদ রঞ্জু, হাসান বাবলু। ধারাবিবরনিতে ছিলেন রাজশাহী বেতারের ধারাভাষ্যকার আবু হানিফ মিঞা। ওই টুর্নামেন্টে নক আউট ভিত্তিতে ৮টি দল অংশগ্রহন করে।

Read more »

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

ক্রীড়াঙ্গনে বিরল অবদানের স্বীকৃতি স্বরুপ আ.জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দিলেন আবাহনী সংঘ

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: ক্রীড়াঙ্গনে বিরল অবদানের স্বীকৃতি স্বরুপ সিজেকেএস এর সাধারণ সম্পাদক রাজনীতিক আ.জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করে দেওয়ান বাজার আবাহনী সংঘ। গত  রবিবার রাতে সিরাজদৌল্লাহ রোড়স্থ হাফিজ পার্কে বর্ষবরণ ও এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম মনজুর আলম বলেন নেতৃত্ব খোদাই দান। যেন তেন ভাবে নেতৃত্ব আসে না। কঠোর অনুশীলন,ধৈর্য,সাহসিকতা, নৈতিক চরিত্রের অধিকারী সর্বোপুরি সমাজের প্রতি নিজের জীবনকে উৎসর্গ করতে  হয়। আজকের সংবর্ধিত ব্যক্তি সেসব গুণে গুণাম্বিত। মেয়র  বলেন জনাব নাসির উদ্দিন সঠিক পথে এগুচ্ছেন । তিনি রাজনীতিক জীবনে অনেক চড়াই উৎরাই পার করেছেন। তারপরেও তিনি রাজনীতিক,সামাজিক এবং ক্রীড়াঙ্গন থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হন নি। মেয়র এলাকাবাসীর দাবীর কথ্ াউল্লেখ করে বলেন কর্পোরেশন একট্ িসেবামুলক প্রতিষ্টান । সেবাই আমাদের ব্রত। এক্ষেত্রে নগরবাসী এগিয়ে আসলে কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন স্বাধীনতার পর আমরা বহুক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। এই অর্জনকে ধরে রাখতে পারলে দেশ স্বনির্ভরতা অর্জনে সক্ষম হবে। এই প্রসঙ্গে তিনি প্রত্যেককে স্ব^-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।

সংবর্ধিত ব্যক্তি আ.জ.ম নাসির উদ্দিন বলেন খেলাধুলা শরীর ও মন দু’ই সুস্থ রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়  নিজেদের সন্তানদের গড়ে তুলতে উপস্থিত মাতৃমন্ডলীর প্রতি আহবান জানান। 

আবাহনী সংঘ দেওয়ানবাজার এর  সভাপতি মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সভাায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম,বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা.নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, গাউছিয়া কমিটি বাংলাদেশের সভাপতি,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আলহাজ্ব আবুল কালাম আজাদ,আলহাজ্ব আবদুল মান্নান,এড.কুতুব উদ্দিন ইসতেফাস,খন্দকার নুরুল ইসলাম,জগন্নাত মিত্র,দিদারুল আলম দিদার, শামসুল আলম,এড.মকুল কান্তি দেব, আব্বাস উদ্দিন ও আবদুল্লাহ আল হারুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্টানে আবাহনী সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্টানে সাবেক কমিশনার গাউছিয়া কমিটি বাংলাদেশ এর সভাপতি এবং আবাহনী সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব পেয়ার মোহাম্মদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টানে চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।





 

Read more »

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্বাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় সদর উপজেলার চক-আতিথা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নির্মল কৃষ্ণ সাহা। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যন পারভীন আকতার, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ সাফিয়া আখতার তপু প্রমূখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Read more »

সোমবার, ১২ মার্চ, ২০১২

শিহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: গত রোববার বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ এলাকার শিহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন সাবেক  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজবুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি ড. হালিম-উল হক লিটন, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক টুল্লু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু হোরায়ইরা ইকবাল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মান্নান, আব্দুল হাই নারেজ, সোনাতলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বদিউদ-জ্জামান মুকুল, সোনালী ব্যাংক কর্মকর্তা আজাহার আলী প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Read more »

রবিবার, ৪ মার্চ, ২০১২

ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি :: স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ শনিবার দুপুর থেকে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ব্যাডমিন্টন এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্লাব স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করে।  উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁওয়ের সরকার মটরস ২-১ সেটে ময়ুরী কেবিনেট ফার্মকে পরাজিত করে।
খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এনায়েতুল¬াহ খান ইউসুফজি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ব্যাডমিন্টন এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্লাব এর সাধারন সম্পাদক আবুল মজিদ আপেল, এনএইচ শাহ মো: এ্যাপোলো।  টুর্নামেন্টে ঠাকুরগাঁও জেলার ৫৪ টি দল অংশ নিচ্ছে।

Read more »

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২

বাঘার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


আমানুল হক আমান, নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর বাঘায় এডিপির অর্থায়নে প্রথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করা হয়েছে। চলতি মাসের শুরুতে উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ৩ লক্ষ টাকা বরাদ্দ হয়। ওই টাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান বয়েজুল ইসলাম খাঁন এক লক্ষ টাকা এবং অবশিষ্ঠ দুই লক্ষ টাকা দুই ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন ও ফাতেমা খাতুন লতাকে বন্টন করে দেয়া হয়। ওই টাকার ক্রীয়া সামগ্রী ফাতেমা খাতুন লতা গতকাল রোববার দুপুরে তার কার্যালয় থেকে উপজেলার বাগসায়েস্তা তফের উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, তুলশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, বারখাদিয়া প্রাথমিক বিদ্যালয় ও নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়সহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন। ওই সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল্লা আল মামুন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা আফতাব উদ্দীন, কৃষি সহকারী কর্মকর্তা  নজরুল ইসলাম, গড়গড়ি ইউপি সদস্য মালেকা বানু,  প্রধান শিক্ষক আফছার আলী প্রমুখ।

Read more »

Ruby