শিক্ষাঙ্গন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষাঙ্গন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

হরতালে সাড়ে ৩ কোটি শিক্ষার্থীর শিক্ষা ব্যহত হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাঘা নিউজ ডটকম, ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিরোধীদলের দায়িত্বজ্ঞানহীন হরতালে প্রায় সাড়ে তিন কোটি ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ব্যহত হচ্ছে। একই সাথে বিশৃঙ্খল হয়ে পড়ছে শৃঙ্খলাবদ্ধ পুরো শিক্ষা ব্যবস্থা।

রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ‘বিরোধীদল আহুত হরতালে এইচএসসি ও বিভিন্ন পরীক্ষা, ক্লাশ কার্যক্রমসহ পুরো শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ভেঙ্গে পড়া বিষয়ে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আগামী ৭ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন, দেশব্যাপী এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। দেশবাসীকে হরতাল কর্মসূচি প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পরীক্ষার মধ্যে হরতাল ডাকা যুক্তিহীন, দায়িত্বহীন, জ্ঞানহীন ও অবিবেচকের কাজ। এটা আমরা মেনে নিতে পারি না,মেনে নেয়া যায়না।


সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নোমান-উর-রশীদ ও আন্ত:শিক্ষা সমন্বয় সাব-কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Read more »

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

হরতালে ফের স্থগিত হল চবির পরীক্ষা

চট্টগ্রাম ব্যুরো :: বিএনপির  ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিভাগে কোনো ক্লাসও অনুষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যানবাহনের অন্যতম মাধ্যম শাটল ট্রেন যথারীতি চললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। ফলে ক্যাম্পাসে নিত্য কোলাহলমুখর অবস্থাও চোখে পড়েনি। চট্টগ্রাম নগরী-বিশ্ববিদ্যালয়গামী মিনিবাস সার্ভিস (তরী) চলাচল করছে না বলে জানিয়েছে তরী কর্তৃপক্ষ।

পরিবহন দফতরের উপ-পরিচলক মোহাম্মদ রবিউল আলম বলেন, হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ে থেকে শহরগামী কোনো বাস চলাচল করেনি। তবে ক্যাম্পাসের ভেতরে স্কুল-কলেজের বাস চলাচল করেছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। বেশিরভাগ বিভাগের শ্রেণীকক্ষ তালাবদ্ধ দেখা গেছে।

শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। পরীক্ষার হলগুলোও ছিল তালাবদ্ধ। বিভিন্ন বিভাগের পরীক্ষাও স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ ও মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিভাগ সূত্র। তবে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম জানান, হরতালে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

Read more »

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার রাজশাহী বিভাগের ফলাফল

রাজশাহী :: ১৪, ১৬, ২৩, ৫৭, ১০৯, ১১৬, ১২০, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৮১, ২৪৮, ২৬৭, ২৭৭, ২৭৮, ৩০৬, ৩৩৯, ৩৬১, ৩৬৯, ৩৮৪, ৪০৬, ৪০৯, ৪২৭, ৪২৯, ৪৩৯, ৪৪০,
৪৮৯, ৫০৯, ৫৩৬, ৫৫০, ৫৬৩, ৫৬৭, ৫৮০, ৫৮৪, ৫৯১, ৫৯২, ৫৯৩, ৬০০, ৬২২, ৬২৩, ৬২৫, ৬২৮, ৬২৯, ৬৫৩, ৬৬৩, ৬৯৫, ৭০১, ৭৪০, ৭৪৯, ৭৫৩, ৭৬৩,
৭৭৫, ৭৮৩, ৭৯০, ৮০৬, ৮১৮, ৮২৬, ৮৬৪, ৮৭৭, ৮৮৪, ৮৯৪, ৯০৩, ৯২৮, ৯৩১, ৯৩৩, ৯৯৫, ১০০৭, ১০৬৫, ১১১২, ১১১৮, ১১৪৩, ১১৪৭, ১১৪৮, ১১৬১,
১১৬৭, ১১৭৪, ১১৮৮, ১২২৩, ১২৪৪, ১২৬৯, ১৩৪৫, ১৩৫১, ১৩৬৩, ১৩৮০, ১৩৮১, ১৩৮৮, ১৩৯১, ১৪০৭, ১৪১২, ১৪১৪, ১৪৩২, ১৪৫৯, ১৪৯১, ১৫৭২, ১৫৭৬,
১৫৮০, ১৫৮২, ১৫৯২, ১৫৯৮, ১৬০১, ১৬১৬, ১৬৩৮, ১৬৬৬, ১৭০৩, ১৭০৭, ১৭৩৩, ১৭৩৭, ১৭৫৮, ১৭৭৩, ১৮০৬, ১৮০৯, ১৮২২,  ১৮২৪, ১৮৬৮, ১৯৫৪,
১৯৬৫, ১৯৭৪, ১৯৯৫, ১৯৯৮, ২০০৮, ২০২৮, ২০৩৯, ২১১৪, ২১৩৭, ২১৪২, ২২১১, ২২৩০, ২২৪৮, ২২৪৯, ২২৫৭, ২২৬২, ২৩০৬, ২৩০৯, ২৩১৫, ২৩২০,
২৩৩৬, ২৩৪০, ২৩৪৮, ২৩৫৭, ২৩৬৭, ২৩৭৫, ২৩৯০, ২৩৯২, ২৪০৪, ২৪০৭, ২৪১১, ২৪২৭, ২৪২৯, ২৪৪৩, ২৪৫১, ২৪৬৭, ২৪৭২, ২৪৭৪, ২৪৮০, ২৪৮১,
২৪৮৫, ২৪৯৭, ২৫২২, ২৫৪১, ২৫৪৩, ২৫৪৪, ২৫৪৫, ২৫৫৪, ২৫৬২, ২৫৬৩, ২৫৬৫, ২৫৭৩, ২৫৭৭, ২৫৯১, ২৫৯৩, ২৬০৯, ২৬১৩, ২৬২৪, ২৬২৫, ২৬৩৫,
২৬৫৮, ২৬৬৫, ২৬৬৭, ২৬৭০, ২৬৮৭, ২৭১০, ২৭২৬, ২৭৩২, ২৭৪০, ২৭৫৬, ২৭৬২, ২৭৬৫, ২৭৭২, ২৭৮০, ২৮৬৪, ২৯১৬, ২৯৩৩, ২৯৩৪, ৩১৪৯, ৩১৫২,
৩৩৩৩, ৩৪২২, ৩৫৭৫, ৩৬১০, ৩৬৩৯, ৩৭১৯, ৪০৪১, ৪০৮০, ৪১৮৯, ৪৩৩১, ৪৫৩৪, ৪৭৫০, ৪৭৬২, ৪৮৯২, ৪৯০০, ৫০১৩, ৫০৭৬, ৫০৯৮, ৫১১৪, ৫১৬২,
৫২৭১, ৫৩০১, ৫৩৩৫, ৫৩৩৭, ৫৩৪৭, ৫৩৪৮, ৫৩৭৬, ৫৪৯৩, ৫৫৭৯, ৫৬১৯, ৫৬৪১, ৫৬৪৭, ৫৬৯৭, ৫৭৩১, ৫৮০০, ৫৮২৬, ৫৮৮৯, ৫৮৯২, ৫৯০৪, ৫৯২৯,
৫৯৩৫, ৫৯৭৫, ৫৯৭৯, ৫৯৮২, ৬০৬০, ৬০৬২, ৬০৮৯, ৬১৪৪, ৬১৪৯, ৬১৬৮, ৬২২১, ৬২২৫, ৬২৯৩, ৬৩১৪, ৬৩৩০, ৬৩৪৯, ৬৩৫৪, ৬৩৬৫, ৬৩৯৯, ৬৪৮৬,
৬৪৯৭, ৬৪৯৮, ৬৫০২, ৬৬৩৮, ৬৬৪২, ৬৭১৫, ৬৭৭৯, ৬৭৮১, ৬৭৯১, ৬৭৯৮, ৬৮০২, ৬৮০৭, ৬৮৩২, ৬৮৭৩, ৬৮৭৪, ৬৮৮৩, ৬৮৮৭, ৬৯৩৬, ৬৯৮৫, ৬৯৯০,
৬৯৯৬, ৭০৬১, ৭০৭৪, ৭০৯৬, ৭১২৩, ৭১৬২, ৭১৯৪, ৭২১৮, ৭৩৩৮, ৭৩৭৮, ৭৪১০, ৭৪২১, ৭৪২২, ৭৪২৩, ৭৪২৯, ৭৪৩৫, ৭৪৫৮, ৭৪৮৩, ৭৬৩৬, ৭৬৫০,
৭৬৫১, ৭৬৬১, ৭৭০৩, ৭৭২৮, ৭৮০৩, ৭৯৩৫, ৭৯৬২, ৭৯৭২, ৭৯৯৫, ৮০০০, ৮০০১, ৮০০২, ৮০৪৯, ৮০৮৩, ৮১১৪, ৮১১৭, ৮১১৮, ৮১৫২, ৮১৬২, ৮১৯৬,
৮২৩১, ৮৩৪৮, ৮৩৬২, ৮৪৬০, ৮৪৮৩, ৮৫০১, ৮৫৫৭, ৮৫৭৯, ৮৬৩৬, ৮৬৮১, ৮৬৯৪, ৮৭০০, ৮৮১৯, ৮৮৩৩, ৮৯২৭, ৮৯৬৬, ৮৯৭১, ৮৯৮৭, ৯০১০, ৯০৫৭,
৯০৬৯, ৯০৭৯, ৯১০০, ৯১২৯, ৯১৩৪, ৯১৫৯, ৯১৯২, ৯২২০, ৯২৩৫, ৯২৬৪, ৯২৬৮, ৯২৮৪, ৯৪০২, ৯৪১৯, ৯৪৬৮, ৯৪৭৩, ৯৫৭৫, ৯৫৯২, ৯৬১৯, ৯৭৪৮,
৯৮৮৮, ১০০০৭, ১০০৮৫, ১০১৬০, ১০২৮৩, ১০৩৩৬, ১০৩৫৬, ১০৩৬৯, ১০৩৭৬, ১০৫২৫, ১০৫৫০, ১০৫৭৭, ১০৬৩৪, ১০৬৫১, ১০৬৮১, ১০৭৪১, ১০৭৯৬,
১০৮১৩, ১০৮১৬, ১০৮৫৮, ১০৯১৬, ১০৯৪৫, ১০৯৫৪, ১১০৫০, ১১১০৫, ১১২০৪, ১১৩৫৪, ১১৩৬৬, ১১৩৯৭, ১১৪০১, ১১৪৪৪, ১১৪৮৪, ১১৫২৭, ১১৫৭১,
১১৬৭৮, ১১৬৮৭, ১১৭০১, ১১৭১৪, ১১৭৫৫, ১১৮০৪, ১১৮১৪, ১১৮৫০, ১১৮৬১, ১১৯৮৬, ১২৪৪১, ১২৪৯৫, ১২৫৪৪, ১২৭০৫, ১২৮৩৮, ১২৯৭৮, ১২৯৮৭,
১৩০১০, ১৩১৩৫, ১৩১৫৪, ১৩২৭৭, ১৩৩৮৫, ১৩৪০৫, ১৩৪২২, ১৩৭৬৯, ১৩৮২৮, ১৩৮৭০, ১৪০২৮, ১৪০৩৪, ১৪০৪০, ১৪০৫৫, ১৪০৮১, ১৪১৭৩, ১৪২০৪,
১৪২৮৩, ১৪৩৩৬, ১৪৩৬৩, ১৪৩৮৯, ১৪৪৮৫, ১৪৫৩৫, ১৪৫৪৮, ১৪৬০৫, ১৪৬১৩, ১৪৬৬১, ১৪৬৯৫, ১৪৭৯৯, ১৪৮০৯, ১৪৮২৫, ১৪৮৩৪, ১৪৮৫৪, ১৪৮৫৯,
১৪৯৪২, ১৫০০০, ১৫০৪৪, ১৫২০১, ১৫২১০, ১৫২৭৩, ১৫২৭৫, ১৫৩০৪, ১৫৩৭৪, ১৫৪১৯, ১৫৪২৪, ১৫৪৩৩, ১৫৪৬৭, ১৫৪৬৮, ১৫৪৯৬, ১৫৬৪২, ১৫৬৪৫,
১৫৬৭৫, ১৫৬৮১, ১৫৬৯৩, ১৫৬৯৭, ১৫৭১৮, ১৫৭৫৩, ১৫৭৯০, ১৫৮১৯, ১৫৮৯৮, ১৫৯১৫, ১৫৯৬৯, ১৫৯৯৮, ১৬০৬৪, ১৬১৩২, ১৬১৪১, ১৬১৬৪, ১৬১৯১,
১৬২৫০, ১৬২৫৩, ১৬২৭৬, ১৬৩৪৪, ১৬৪১৪, ১৬৪২৩, ১৬৪৫৭, ১৬৪৮৭, ১৬৫০৯, ১৬৫২১, ১৬৫৩৪, ১৬৬২৩, ১৬৬৬৩, ১৬৬৬৬, ১৬৬৬৭, ১৬৭২২, ১৬৭৭৫,
১৬৯২৯, ১৬৯৫১, ১৭০০৭, ১৭০২০, ১৭০৫৬, ১৭০৮৮, ১৭১৭৫, ১৭১৯২, ১৭২৩৩, ১৭২৯৯, ১৭৩০০, ১৭৩১১, ১৭৩১৪, ১৭৩১৯, ১৭৩২৫, ১৭৩২৬, ১৭৩৯১,
১৭৪৪৮, ১৭৪৭৪, ১৭৪৮৪, ১৭৫১৪, ১৭৫৫৫, ১৭৫৫৮, ১৭৫৬৩, ১৭৫৬৭, ১৭৬০০, ১৭৬৪৯, ১৭৬৭৮, ১৭৭০২, ১৭৭৩৩, ১৭৮৩৬, ১৭৮৪৯, ১৭৮৯৪, ১৭৯২৮,
১৭৯৩৯, ১৭৯৬৪, ১৭৯৯২, ১৮০২০, ১৮০৩৩, ১৮০৮৮, ১৮১৮৪, ১৮৩৪৪, ১৮৩৫১, ১৮৩৮৮, ১৮৪০৪, ১৮৪১৯, ১৮৪৪৫, ১৮৪৭১, ১৮৪৭৫, ১৮৪৯১, ১৮৫৩৫,
১৮৫৪৮, ১৮৬২৩, ১৮৬৩৯, ১৮৭৫২, ১৮৭৬৮, ১৮৭৮৪, ১৮৮২২, ১৮৮২৩, ১৮৮৪৮, ১৯০২৮, ১৯০৩২, ১৯০৩৪, ১৯১৩১, ১৯১৫৪, ১৯১৭৯, ১৯২৮২, ১৯৩০৩,
১৯৩২১, ১৯৩৬১, ১৯৩৭৩, ১৯৩৭৫, ১৯৩৭৬, ১৯৪১০, ১৯৫৮৫, ১৯৬২২, ১৯৬২৩, ১৯৭৫৬, ১৯৭৬২, ১৯৭৭১, ১৯৭৮৮, ১৯৮১৩, ১৯৮৩৪, ১৯৮৭৯, ১৯৮৮৮,
২০০৬৪, ২০০৭৫, ২০১০৭, ২০১৩২, ২০১৯০, ২০১৯৪, ২০২২০, ২০২৪৫, ২০২৬৩, ২০২৭১, ২০২৭৫, ২০২৮৫, ২০২৯৯, ২০৩০১, ২০৩০৯, ২০৩৪২, ২০৩৫৩,
২০৩৫৫, ২০৩৭৪, ২০৪৩৫, ২০৫০৬, ২০৫১৯, ২০৫৫১, ২০৫৮৫, ২০৬৬৯, ২০৬৮৬, ২০৯৬৭, ২১১০৯, ২১২৩৭, ২১৩৬৫, ২১৩৭৫, ২১৪৩৮, ২১৫৩২, ২১৬৪৫,
২১৬৫২, ২১৭০৫, ২১৯২৫, ২১৯২৭, ২২১২৩, ২২২৭৪, ২২২৭৬, ২২৩০১, ২২৩০২, ২২৩৬৩, ২২৩৬৯, ২২৪৩৩, ২২৪৯৩, ২২৫৪৭, ২২৭৬১, ২২৭৭৩, ২২৮৪৬,
২২৮৮৩, ২৩১৩৮, ২৩৩৮২, ২৩৫০৫, ২৩৫২৬, ২৩৯৩৯, ২৪০০০, ২৪২২২, ২৪২৭১, ২৪৩৬৯, ২৪৩৮২, ২৪৪৬৪, ২৪৪৭৪, ২৪৫১১, ২৪৬৭৬, ২৪৮৯৪, ২৪৯১৬,
২৫০৪১, ২৫০৪৯, ২৫০৬৭, ২৫৪৩৪, ২৫৭৬০, ২৫৮০৩, ২৫৯২৮, ২৫৯৩২, ২৫৯৬১, ২৫৯৬৫, ২৬২৩৯, ২৬৩০২, ২৬৬৩৫, ২৬৬৬৩, ২৬৮৭৪, ২৬৯৩৪, ২৭০০৮,
২৭০২৯, ২৭০৩১, ২৭০৪০, ২৭১১৬, ২৭১৮৩, ২৭২৮৪, ২৭৩০২, ২৭৩৫৬ = ৬৬৯ জন

Read more »

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

নওগাঁয় শিক্ষক সমিতির মিছিল ও স্মারকলিপি প্রদান

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: চাকুরী জাতীয় করনের একদফা দাবীতে এবং কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে নওগাঁ জেলা বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মিছিল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার বেলা ১২টার দিকে নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালীটির নেতৃত্ব দেন, জেলা শাখার সভাপতি আব্দুর রউফ। মিছিল শেষে জেলা প্রশাসক চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে জেলা শাখার সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আব্দুল আলীম, সাধারন সম্পাদক মুনজুরুল হাসান, কার্যকরী সদস্য আব্দুল কুদ্দস, নূরুল ইসলাম, সামসুল আলম, আতোয়ার রহমান, শহিদুল ইসলাম, জাহীদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন ‘দিনের পর দিন প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধির কারনে সামান্যতম বেতন দিয়ে দিনাতিপাত করা কষ্টকর হয়ে পড়েছে। সরকার গত ১৫ মে ২০১১ তারিখে বলেছিলেন আগামী বাজেটের আগেই আমাদের চাকুরী সরকারি করা হবে। আমরা আর আশা নিয়ে বাঁচতে চাইনা, আমরা এ কর্মসূচি থেকে কোন সাড়া না পেলে আরো কঠোর আন্দলনের ডাক দেয়া হবে’। এ দিকে শিক্ষক সমিতির এ কর্মশুচির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ)।

পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়। মিছিলে জেলার প্রায় দেড় সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহন করেণ।#

Read more »

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

নাজিরপুরে শহীদ জিয়া ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

এনামূল হক বেপারী, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে অধ্যক্ষ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে উঠেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার সদরের শহীদ জিয়া ডিগ্রী কলেজে নিয়ম বর্হিভূতভাবে এ অধ্যক্ষ নিয়েগে দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে এ নতুন নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ গত ২০০৮সালে পূর্বের  অধ্যক্ষ আফতাব উদ্দিন অবসরে গেলে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খানের আত্মীয় হওয়ার সুবাদে তার প্রচেষ্টায় সাবেক জেলা প্রশাসক মোঃ কাইয়ুমের মাধ্যমে এ দায়িত্ব পান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ গ্রহনের পর দীর্ঘদিন কলেজ পরিচালনা করে নিজের অবস্থান পাকাপোক্ত করতে জাতীয় সংসদের নির্বাচনের পর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় এমপি আউয়ালের  পকেটস্থ হয়ে পড়েন। এ সুযোগে কলেজের অধ্যক্ষের পদ হিসাবে নিজেকে পাকাপোক্ত করতে গত ২০১০ সালের ৮ জুলাই কলেজ পরিচালনা পরিষদের কোন সদস্য বা সভাপতির মতামতের তোয়াক্কা না করে যে সব পত্রিকা নাজিরপুর এমন কি পিরোজপুর জেলায়ও প্রবেশ করে না,এমন একটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় অধ্যক্ষ, উপধ্যক্ষ সহ ১০টি পদের বিজ্ঞাপন দিয়ে গত ১৮ ফেব্র“য়ারী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ওই দিন অসুস্থ অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকার  সুযোগে জাতীয় সংসদের এমপি হোষ্টেলে এসব পদের সাক্ষাৎকার গ্রহন করা হয়। প্রার্থীদের অভিযোগ এ সময় এমনকি এমপির কোন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন না । শুধু মাত্র মৌখিক পরীক্ষা নেয়া এ সাক্ষাৎকারে এক মূহুর্তের জন্য এমপির পতিœ মিসেস লায়লা ইরাদ সেখানে গিয়েছিলেন বলে একাধীক প্রার্থীরা জানান। লোক দেখানো ও কাগজপত্র পাকাপোক্ত দেখানো এ নিয়োগ পরীক্ষায় ফলাফল তখন দেয়া না হলেও পরীক্ষার প্রায় দেড় মাস পর গত ৪ এপ্রিল বুধবার উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে বসে স্থানীয় এমপি আউয়াল অন্যান্য কোন   পদের ফলাফল প্রকাশ না করে শুধুমাত্র অধ্যক্ষ পদে এ আফজাল হোসেন খানকে নির্বাচিত ঘোষনা করে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করেন। এতে অন্যান্য প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বলে কলেজের একাধীক শিক্ষকরা জানান। তারা আরো অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ পদে প্রার্থী হবার আগে নিয়ম বর্হিভূতভাবে স্ব-পদে বহাল থেকে  এ ইন্টারভিইতে অংশ গ্রহন করেন। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা পরিষদের এক সদস্য জানান, এমপি শিক্ষক ও স্থানীয়দের তোপের মুখে পড়তে পারেন এমন আশংকায় শহীদ জিয়া ডিগ্রী কলেজে বসে অধ্যক্ষের আনুষ্ঠানিক ভাবে নিয়োগ না দিয়ে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে গিয়ে এ নিয়োগ প্রদান করেন। এ ব্যাপরে বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলমগীর হোসেন জানান, নিয়ম বর্হিভূত ভাবে অযোগ্যকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দিয়ে এমপি আউয়াল কলেজটি ধবংস করার চেষ্টা করছেন। গত বুধবার কলেজের এ অধ্যক্ষ নিয়োগের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মোঃ নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন কলেজের সভাপতি  এমপি আউয়াল কলেজটিকে লুটপাট করার জন্য অধ্যক্ষ হিসাবে আফজাল হোসেন খানকে নিয়োগ দিয়েছেন।

Read more »

রবিবার, ১ এপ্রিল, ২০১২

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১ম দিনে শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: গতকাল রোববার থেকে একযোগে শুরু হয়েছে সারাদেশে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা। পরীক্ষা প্রথম দিনে বাংলা ১ম পত্রে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৮ জেলার ১৭৩ টি কেন্দ্রে ৯৬ হাজার ৯শ’ ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ হাজার ৩৪ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯শ’ ৬০ জন। তবে বহিস্কার হয়নি নকলের দায়ে কোন পরীক্ষার্থী । শান্তি-সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে রাজশাহী জেলার ৩৩টি কেন্দ্রে ২০ হাজার ৯শ’ ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৬শ’ ৯৪ জন। অনুপস্থিত ছিল ২২৯ জন। বগুড়া জেলার ২৮টি কেন্দ্রে ১৬ হাজার ৭শ’ ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৬ হাজার ৬শ’ ১৭ জন। অনুপস্থিত ছিল ১৫৭ জন। জয়পুরহাট জেলার ১১টি কেন্দ্রে ৪ হাজার ৪শ’ ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ৪শ’ ২৩ জন। অনুপস্থিত ছিল ৫৩ জন। সিরাজগঞ্জ জেলার ২১টি কেন্দ্রে ১৪ হাজার ১শ’ ৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৩ হাজার ৯শ’ ৭৩ জন। অনুপস্থিত ছিল ১৩৪ জন। পাবনা জেলার ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ৪শ’ ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৩ হাজার ২শ’ ৯৯ জন। অনুপস্থিত ছিল ১২৪ জন। নওগাঁ জেলার ২৬টি কেন্দ্রে ১০ হাজার ২শ’ ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ১শ’ ৪৭ জন। অনুপস্থিত ছিল ১১৩ জন। নাটোর জেলার ১৮টি কেন্দ্রে ৯ হাজার ৯শ’ ৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯ হাজার ৮শ’ ১৬ জন। অনুপস্থিত ছিল ৮৭ জন। চাঁপাই নবাবগঞ্জ জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ১শ’ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ৬৫ জন। অনুপস্থিত ছিল ৬৩ জন। পরীক্ষার প্রথম দিনে শান্তি সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ঠ শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে। পরীক্ষার প্রথম দিনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা বোর্ড পরীক্ষা ১৩৮টি ভিজিলেন্স টিম ও ৭টি ঝটিকা টিম গঠন করেন। টিমের সদস্যদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন পরীক্ষা তদারকি করেন। এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোরাইরা জানান, পরীক্ষার প্রথম দিনে সকল কেন্দ্রে শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সমূহে শিক্ষকদের দায়িত্বপালনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

Read more »

Ruby