শনিবার, ২ আগস্ট, ২০১৪

Joly sent you an invitation

 
Top corners image
     
 
   
 
 
 

Joly has invited you to join Twitter!

 
 
Accept invitation
 
     

Read more »

শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪

BaghaNews.com is still waiting for you to join Twitter...

 
Top corners image
     
 
   
 
 
 

BaghaNews.com is still waiting for you to join Twitter...

 
 
Accept invitation
 
     

Read more »

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

BaghaNews.com sent you an invitation

 
Top corners image
     
 
   
 
 
 

BaghaNews.com has invited you to join Twitter!

 
 
Accept invitation
 
     

Read more »

শুক্রবার, ৪ মে, ২০১২

চাটমোহরে বিরল প্রজাতির হনুমান

আফতাব হোসেন, চাটমোহর-পাবনা : পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে হঠাৎ করে একটি সাদা বিরল প্রজাতির হনুমান আর্বিভূত হয়েছে। চাটমোহর উপজেলা সদরের ৫ কিলোমিটার দূরে হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া গ্রামের আব্দুল বারেকের একটি তেতুল গাছে দেখা যায়। তেতুল গাছ এবং পাশের টিনের ছাপড়া ঘরের উপরে হনুমানটি অবস্থান করছে। লোকের ভীড়ে হনুমানটি তেতুল গাছের মগডালে অবস্থান করছে। মানুষের দেওয়া খাদ্য সুযোগ বুঝে টিনের ছাপড়া ঘরের উপরে এস খাচ্ছে। মনুমানটি মাঝারী আকুতির, লেজ অনেক লম্বা, মুখ ও পাগুলো কালো। বন বিভাগের লোকজন অনেক চেষ্টা করেও হনুমানটিকে ধরতে পারছে না।

Read more »

বুধবার, ২ মে, ২০১২

তানোরে ২ হিরোইন সেবী ও ব্যবসায়ীকে কারাদন্ড

সাইদ হোসেন সাজু, তানোর, রাজশাহী :: রাজশাহীর তানোরে ২ হিরোইন সেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের সারফুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (৩৫) সে দীর্ঘদিন থেকে ইরোইন সেবন করে এবং মাঝে মাঝে সে তার বাড়িতেই হিরোইন বিক্রি করতো। গত গতকাল সোমবার দুপুরে পাঁচন্দর গ্রামের হোসেন আলীর পুত্র হিরোইন সেবী আইনাল হোসেন (২৫) শফিকুলের বাড়িতে গিয়ে তার কাছ থেকে হিরোইন কেনার সময় গ্রামবাসি ২জনকেই হাতে নাতে হিরোইনসহ আটক করে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে তানোর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল বাসেত সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে হিরোইন ব্যবসায়ী শফিকুলকে ১ বছর আইনালকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। গতকালই তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Read more »

নিয়ামতপুরে ডাকাতি করার সময় জনতার হাতে ডাকাত আটক ১ পুলিশি হেফাজতে ডাকাতের চিকিৎসা

নিয়ামতপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনি খেয়ে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ডাকাত দলের সদস্য আহাদ আলী (৪৫)। সে চাঁপাই- নবাবগনজ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার (হঠাৎ পাড়া) ইয়াদ আলীর পুত্র বলে জানা গেছে। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

জানা যায় ওই রাতে ৫/৬ জন সদস্যের একটি ডাকাত দল রসুলপুর গ্রামের সমসের আলীর বাড়ীতে ঢুকে পড়ে ও বাড়ির মালিক সমসেরকে জিম্মি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সমসের ও তার স্ত্রী আনজুয়ারা আহত হয়। জিম্মি অবস্থায় তাদের চিৎকারে এলাকাবসাী এগিয়ে আসে এবং ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত আহাদ আলীর উপর শুরু হয় প্রচন্ড গনপিটুনি।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটো ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে ধৃত ডাকাতকে উদ্ধার করে ও চকিদারের মাধ্যমে নিয়ামতপুর থানায় পাঠায়। এ সময় তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে তাকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিউল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশি হেফাজতে ধৃত ডাকাত আহাদ আলী নিয়ামতপুর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।



নিয়ামতপুরে ডাকাতি করার সময় জনতার হাতে ডাকাত আটক ১
পুলিশি হেফাজতে ডাকাতের চিকিৎসা
এফএনএস (রেজাউল ইসলাম সেলিম; নিয়ামতপুর, নওগাঁ) : নিয়ামতপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনি খেয়ে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ডাকাত দলের সদস্য আহাদ আলী (৪৫)। সে চাঁপাই- নবাবগনজ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার (হঠাৎ পাড়া) ইয়াদ আলীর পুত্র বলে জানা গেছে। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

জানা যায় ওই রাতে ৫/৬ জন সদস্যের একটি ডাকাত দল রসুলপুর গ্রামের সমসের আলীর বাড়ীতে ঢুকে পড়ে ও বাড়ির মালিক সমসেরকে জিম্মি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সমসের ও তার স্ত্রী আনজুয়ারা আহত হয়। জিম্মি অবস্থায় তাদের চিৎকারে এলাকাবসাী এগিয়ে আসে এবং ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত আহাদ আলীর উপর শুরু হয় প্রচন্ড গনপিটুনি।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটো ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে ধৃত ডাকাতকে উদ্ধার করে ও চকিদারের মাধ্যমে নিয়ামতপুর থানায় পাঠায়। এ সময় তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে তাকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিউল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশি হেফাজতে ধৃত ডাকাত আহাদ আলী নিয়ামতপুর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।

Read more »

ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে পৃথক পৃথক ভাবে মহান মে  দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে একটি র‌্যালি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদর মিলনায়তনে গিয়ে শেষ হয়। অপর দিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের অপর একটি র‌্যালি শহর প্রদক্ষিন করে বড় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর ভূইয়া,আবু তাহের,আব্দুল জব্বার প্রমুখ।

Read more »

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত

নওগাঁ সদর প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে র‌্যালী করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মঙ্গলবার শহরের ঢাকা বাসষ্ট্যান্ড থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করে। র‌্যালীটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: তাহমিদুল ইসলাম। আ’লীগের দলীয় কার্যালয়ের থেকে জাতীয় শ্রমিক লীগের র‌্যালী বের করে, র‌্যালীটির নেতৃত্ব দেন, জেলা আ‘লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ ফজলে রাব্বী, কেডির মোড় বিএনপির জেলা কার্যালয়ের থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি র‌্যালী বের করে, র‌্যালীটির  নেতৃত্ব দেন, জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান, র‌্যালীটির উদ্ধোধন করেন, পৌর মেয়র নাজমুল হক সনি, ঢাকা বাসষ্ট্যান্ড থেকে সংযুক্ত শ্রমিক ফেডারেশন একটি র‌্যালী বের করে, র‌্যালীটির নেতৃত্ব দেন, ফেডারেশানের সভাপতি শাহীন চিশতি ও গাজা গোলার মোড় থেকে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশান এর সভাপতি হাসান ইমাম তমাল এর নেতৃত্বে একটি র‌্যালী বের করে, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একটি র‌্যালী বের করে র‌্যালীটির নেতৃত্ব দেন ইউনিয়নের সভাপতি আঃ রাজ্জাক, সরিষাহাটির মোড় থেকে জেলা পিকআপ ভ্যান মালিক সমিতি ও শ্রমিক কল্যান সমিতি ও সুপারিপট্টি থেকে বেসরকারী সংস্থা বিএসডিও এর সহযোগিতায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন শ্রমিকরা পৃথক-পৃথক র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে স্ব-স্ব সংগঠনের নেতা কর্মী ও শ্রমিকরা স্বতস্ফূর্ত ভাবে অংশ নেন। পরে স্ব স্ব প্রতিষ্ঠান পৃথক পৃথক মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#

Read more »

মঙ্গলবার, ১ মে, ২০১২

নাটোরে ঘুমন্ত অবস্থায় মহিলা এসিডদগ্ধ

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় শরিফা বেগম (৪৩) নামে এক মহিলা এসিডদগ্ধ হয়েছেন। শরিফা বেগম শ্রীরামপুর গ্রামের রেজাউল করিম কাঁচুর স্ত্রী। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার মধ্য রাতে কে বা কারা রেজাউল করিম কাঁচুর শয়ন কক্ষের জানালা দিয়ে এসিড ছুঁড়ে মারে। এতে তার স্ত্রীর দুই পা, হাত ও পেটের কিছু অংশ পুড়ে গেছে। সোমবার সকালে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসাপাতাল ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউল করিম কাঁচু এ ঘটনার জন্য তার গ্রাম্য প্রতিপক্ষ নাজমুল গ্র“পকে দায়ী করেছেন। নাজমুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা এর আগেও আমাকে ফাঁসানোর জন্য আমার ঘরে অস্ত্র আছে মর্মে র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে পরে স্বাক্ষী-প্রমাণে তারা নিজেরাই ফেঁসে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে। এটাও তেমনি ষড়যন্ত্র। আমাকে এবং আমার লোকজনকে ফাঁসানোর জন্য তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী বলেন, সকালে আমি ঘটনাটি শুনে সেখানে গিয়েছিলাম। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, রোগীটির হাত-পা ও পেটে দগ্ধ হয়েছে। কিন্তু এটা এসিডে দগ্ধ কিনা তা পরীক্ষা করার ব্যবস্থা এখানে নেই। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নাটোরে রেফার্ড করেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার আলামত ও তদন্তে ব্যাপারটি রহস্যজনক বলে মনে হয়েছে।



নাটোরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত ॥ আহত ৫

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে ট্রাকের চাপায় গরু ব্যবসায়ী আরমান আলী (৩৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আরমান আলী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকনারিকাবাগবাড়ি গ্রামের শমশের আলীর ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, একটি মিনি ট্রাককে (বগুড়া-ন-১১-০৭৬৬) পিছন থেকে একটি অজ্ঞাত পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের যাত্রী আরমান ঘটনাস্থলেই নিহত হয় এবং পাঁচজন আহত হয়। এব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।



নাটোরে বাসে আগুনের ঘটনায় বিএনপির চার কর্মী গ্রেফতার

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের চকরামপুরে দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন ভোরে পদ্মা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর থানা পুলিশ গতরাতে এক অভিযানে ষ্টেশন বড়গাছা এলাকার রশিদ সরকারের ছেলে শাহজাহান আলী (২৯), উত্তর পটুয়াপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে বিপ্ল­ব (২৪), দক্ষিণ পটুয়াপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে শাহীন হোসেন ও বলারীপাড়া এলাকার শরীফুল ইসলামের ছেলে সুরুজ আলী (২৮) কে গ্রেফতার করেছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন জানান, রোববার সকালে শহরের চকরামপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের মালিক জামিলুর রহমান কবীর বাদী হয়ে নাটোর থানায় দায়ের করা মামলায় চার জনকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। এদিকে একই সময় কানাইখালী এলাকায় নাসির উদ্দিন রুবেলের বাড়িতে আগুন দেয়ায় ঘটনায় কাশেম, সুমন, লিটিল, সালামত, খোকন এবং সুজন নামে ছয়জনের বিরুদ্ধে রোববার নাটোর থানায় নাসির উদ্দিন রুবেল বাদী হয়ে মামলা করেছেন। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


নাটোরের বনপাড়ায় পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকে আগুন

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: সোমবার বেলা ১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ির সামনে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। খবর পেয়ে নাটোর থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বনপাড়া পুলিশ তদন্তের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কে বা কারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

Read more »

আজ মঙ্গলবার কথা সাহিত্যিক শফীউদ্দিন সরদারের ৭৮তম জন্মদিন

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: আজ ১ মে মঙ্গলবার বরণ্য কথা সাহিত্যিক শফীউদ্দিন সরদারের ৭৮তম জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে তিনি নাটোর সদরের হাটবিলা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৫০ সালে মেট্রিকুলেশন পাশ করার পর রংপুর কারমাইকেল কলেজ থেকে আই এ, বিএ অনার্স ও এম ডিগ্রী লাভ করেন। লন্ডন থেকে ডিপ্লোমা-ইন-এডুকেশন ডিগ্রী লাভ করেন। গ্রামের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করে তিনি একে একে রাজশাহী সরকারী কলেজ, সরদহ ক্যাডেট কলেজে অধ্যাপনা, বানেশ্বর কলেজ ও নাটোর রাণী ভবাণী সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে এবং ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তার রচিত প্রথম সামাজিক উপন্যাস চলন বিলের পদাবলি দেশের কোন প্রকাশনা সংস্থা প্রকাশ না করায় তিনি আজীবন ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস রচনার সিন্ধান্ত নেয়। সেই থেকে তিনি একে একে রচনা করেন রুপনগরের বন্দী, বখতিয়ারের তালোয়ার, গৈাড় থেকে সোনারগাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতক, বার পাইকার দূর্গ, রাজ বিহঙ্গ, শেষ প্রহরী, বারো ভূঁইয়া উপাখ্যান, প্রেম ও পূর্ণিমা, বিপন্ন প্রহর, সূর্যাস্ত, পথহারা পাখি, বৈরী বসতী, অন্তরে প্রান্তরে, দাবানল, ঠিকানা, ঝড়মুখো ঘর, অবৈধ অরণ্য, দখল, রোহিণী নদীর তীরে ও ঈমানদার এর মতো জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস। এ ছাড়াও অপূর্ব অপেরা, শীত বসন্তের গীত, পাষানী, দুপুরের পর, রাজ্য ও রাজকণ্যারা, থার্ড পন্ডিত, মুসাফির, ও গুনাগার নামে বেশ কয়েকটি সামাজিক উপন্যাস বরই উপভোগ্য। তার রচিত ভ্রমন কাহিনীর মধ্যে ”সুদূর মক্কা মদীনার পথে’ উল্লেখ যোগ্য। কল্প কাহিনী সুলতানার দেহরক্ষী, রম্য রচনা রাম ছাগলের আব্বাজান, চার চাঁন্দের কেচ্ছা ও অমরত্বের সন্ধানে উল্লেখ যোগ্য। শিশু সাহিত্য ভূতের মেয়ে লীলাবতী, পরীরাজ্যের রাজকন্যা ও রাজার মেয়ে কবিরাজ উল্লেখ যোগ্য। আর কিছুদিন বেঁচে থাকলে তিনি আরো কিছু গুরুত্বপূর্ন লেখা লেখে যেতে চান। কবি আল মাহ্মুদের ভাষায় ‘শফীউদ্দিন সরদার বাংলাদেশের সমকালীন সাহিত্যে এক চিত্রি অভিজ্ঞতা নিয়ে উপস্থিত হয়েছেন। যিনি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মুসলিম বীরত্বগাঁথার মহান উপস্থাপক। তিনি আমাদের সবচেয়ে বিশ্বস্ত কথা শিল্পী। আমি উপন্যাসিক শিল্পীর একজন ভক্ত’। কবি আল মাহ্মুদের পছন্দের কথাশিল্পী আজও রাষ্ট্রিভাবে তার কর্মের কোন স্বীকৃতি পান নাই। যদিও তিনি স্বীকৃতির জন্য লালায়িতও নন।

Read more »

নাটোরের লালপুরে এক ডগায় ৩৮ লাউ


rtnnবাঘা নিউজ ডটকম :: সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির দেখা মিলেছে নাটোরে। লালপুরবাসী এই সৃষ্টি দেখতে ভিড় জমাচ্ছে উপজেলার চা দোকানদার ছলিমুদ্দিনের বাড়িতে। এতোদিন শোনা যেত সবজি হিসেবে সুখ্যাত লাউয়ের একটি ডগায় একটি লাউ ধরে। সে ধারণা পাল্টে দিয়েছে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামের চা দোকানদার ছলিমুদ্দিনের বাড়িতে একটি লাউয়ের ডগায় ৩৮টি লাউ ধরে।

সরেজমিনে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামের চা দোকানদার ছলিমুদ্দিনের বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। লাউয়ের একটি ডগায় ৩৮টি লাউ দেখতেই এ উপচে পড়া ভিড়। ছলিমুদ্দিনের বাড়িতে অবস্থিত সিসিডিবি-সিপিআরপি-এর আদর্শ মহিলা ফোরাম ঘরের চালাতে (ছাউনি ) রয়েছে লাউয়ের গাছ। সে লাউয়ের গাছেরই একটি ডগা টিনের ভেতর দিয়ে এসে বারান্দায় পড়েছে। আর সে ডগাতেই ধরেছে ৩৮টি লাউ। নিজ হাতে লাগানো লাউ গাছের একটি ডগায় ৩৮টি ধরায় খুবই খুশি ছলিমুদ্দিনের স্ত্রী আম্বিয়া (৪০)।
এ ব্যাপারে গৃহবধূ আম্বিয়া বলেন, ‘আমি খুবই খুশি। আল্লাহ আমাকে এটা দান করেছেন। আরো ভালো লাগতো যদি এটাকে সারাজীবন স্মৃতি করে রাখতে পারতাম।’ এ ব্যাপারে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক বলেন, ‘একটি ডগায় ৩৮টি লাউ ধরা একটু আশ্চর্যের। তবে কিভাবে এটি ঘটলো, সে তথ্য বের করার চেষ্টা করা হবে।’

Read more »

মানুষের কবি ফকির লালন শাহ

undefined মানবতাকে অপমান করে এরূপ কোন ধর্মীয়, রাষ্ট্রীয় কিংবা সামাজিক বিধিবিধানের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। নিজস্ব মতবাদের পক্ষে তিনি ছিলেন আপসহীন। সামাজিক আচার-প্রথা, ধর্মীয় নিয়মনীতির জাঁতাকলে পিষ্ট হওয়া মানবতাকে মুক্ত করাই ছিল ইউরোপীয় রেনেসাঁর মূল লক্ষ্য। ফলে ধর্মনিরপেক্ষতার উত্থান ঘটে। মানুষে মানুষে ভেদাভেদ উঠে যায়। সৃষ্টি হয় মনুষ্যত্বের প্রতি অপরিসীম মর্যাদা ও শ্রদ্ধাবোধ। মানুষের স্থান হয় সবার উপরে। এই রেনেসাঁর সব লক্ষণই ছিল লালনের দর্শনে। এ দর্শনের মূলে হলো মানবতা। মানুষ অখ-, মানবতা অভিন্ন। সেই মানুষ ভজনের কথা জোরালো কণ্ঠে বলেছেন লালন। তিনি মানবিক মূল্যবোধকে ঊর্ধে তুলে ধরেছিলেন। তাই তিনি অতিসহজেই বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারতেন। তাকে নিয়ে লিখছেন- মজির হোসেন চৌধুরী

কবিগুরু রবীন্দ্র নাথের মতে বাংলার শিক্ষিত সমাজ যে সংস্কৃতির চর্চা করে তা বৈঠকঘর কেন্দ্রিক সংস্কৃতি। এরই পাশে ড. আহমদ শরীফের মতে, বাউল মত বাঙলার ধর্ম। বাঙালির ধর্ম একান্তভাবে বাঙালির মানস ফসল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমার মনে আছে, তখন আমার নবীন বয়স, শিলাইদহ অঞ্চলের এক বাউল কলকাতায় একতারা বাজিয়ে গেয়েছিল, আমি কোথায় পাব তারে/ আমার মনের মানুষ যে রে? হারায়ে সেই মানুষে,/ তাঁর উদ্দেশ্যে/ দেশ বিদেশে বেড়াই ঘুরে। রবীন্দ্রনাথের লেখা গোরার বিনয়ভূষণ দোতালার বারান্দায় দাঁড়িয়ে দেখেছিলেন, রাস্তায় গান গেয়ে যাওয়া এক বাউলকে। সেই বাউলকে ঘরে ডেকে আনতে তিনি আগ্রহ বোধ করছিলেন। বাংলার সেই বাউলদেরই অন্যতম ফকির লালন শাহ।
তীর্থযাত্রার দল থেকে পরিত্যক্ত লালন সবার মাঝে থেকেও ছিলেন উদাসীন। নদীতে ভেসে একদিন লালনের ভেলা ছেঁউড়িয়া গ্রামে ভিড়েছিল। বসন্ত রোগে আক্রান্ত লালনের অবির্ভাব কালিগঙ্গা নদীর ঘাটে। মওলানা মলম শাহ্ ও তাঁর স্ত্রীর ক্রোড়ে সন্তানতুল্য আহ্লাল লাভ করেন। নিঃসন্তান মলম শাহ্ লালনকে পাঁচ একর জমি দান করেন। এবং সেখানে লালনের বসবাস। সেই লালন আজও জ্ঞানপিপাসু মানুষের কাছে এক রহস্য ঘেরা জ্ঞানের ভান্ডার।
লালন ১৭ অক্টোবর ১৮৯০ সালে মৃত্যুবরণ করেন। তখন তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। সেই আলোকে গবেষকদের ধারণা লালন শাহ্ জন্মগ্রহণ করেছিলেন ১৭৭৪ সালে। হিন্দু ধর্মের লোকের দাবি- লালন ছিলেন হিন্দু, মুসলমানেরা বলেন, লালন ছিলেন মুসলমান। গবেষকদের মতে, লালনের পরিচয় ভিন্নরূপ। যেমন, মৃদুলকান্তি চক্রবর্তী তাঁর লেখা বাউল সংগীত ও বাউল কবি লালন সাঁই প্রবন্ধে লালন ফকিরের হিন্দু ও মুসলমান দুটো পৃথক বংশ পরিচয় দেখিয়েছেন। দুটোর মধ্যে কোনটি ঠিক? অর্থাৎ চরম রহস্যেঘেরা লালনের জন্মপরিচয়। রহস্যের মাঝে ডুব দিয়ে লালন নিজে বলেছেন, সব লোকে কয়, লালন ফকির হিন্দু না যবন/ লালন বলে আমার আমি না জানি সন্ধান।
লালনের গোঁড়া ভক্তরা তাঁর জন্মকে অস্বীকার করেছেন। তারা লালনকে অবতার রূপে দাবি করেন। তাদের মতে, বাংলার উপেক্ষিত জনগোষ্ঠিকে উদ্ধারের জন্য লালনের আবির্ভাব ঘটেছে। তা না হলে লালন সাঁইয়ের জন্মরহস্য অজানা থাকত না। তিনি অতি সতর্কতার সঙ্গে নিজের পরিচয় গোপন করে গেছেন।খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়।
একজন স্বল্পশিক্ষিত লোকের অন্তরে এ দশর্নচিন্তা তথা অচিন পাখি ঢুকলো কোন পথে? মানব ধর্মের দীক্ষা তিনি পেলেন কার কাছে? আসলে চৈতন্য, সুফী ও বাউলদের সহজীয়া ভঙ্গিতে তাঁর কণ্ঠে এসে যায় বাংলার চিরায়ত সুর। বাংলার নদী, মাঠ-ঘাট, বনানী, আকাশ, ঋতু পরিবর্তন, প্রকৃতি-পরিবেশ এ সবের মধ্য থেকে উত্থান ঘটেছে লালনের। জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি, শিল্পায়ন, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি কারণে ছেঁউড়িয়াকে আর খুঁজে পাওয়া যায় না। বাউলের দেশ বাংলায় লালনের ছেঁউড়িয়া, বিল হাওর, নদী এবং মনের মানুষকে খুঁজে বেড়ায় অনেকে। কিন্তু মনের মানুষের সন্ধান পাওয়া সহজ নয়। খুঁজতে গিয়ে জীবন কালটা ঘোরের মধ্যে কাটতে পারে। ধোঁয়াশায় চাঁদের আলোতে ভেসে বেড়াতে হয়। পথে পড়ে সুন্দর স্বর্গোদ্যান; নানা রঙের ফুল কুড়িয়ে নিয়ে মালা গাঁথা যায়। অপরূপ মায়ার চাদর বিছিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। সেই চাদরে বসেই লালন করেছেন সাধনা। পরবর্তী কালে তাঁর শিষ্যরা বাংলার পথে ঘাটে ছড়িয়ে দিয়েছে লালন কথিত মানবতার বাণী। ফলে বিংশ শতাব্দীর মাঝামাঝি যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটেছিল, তার বীভৎস চেহারাটি পাঞ্জাবের ন্যায় বাংলায় প্রভাব ফেলতে পারেনি। এ কৃতিত্ব পাওয়ার দাবিদারদের মধ্যে লালন শাহ্ অন্যতম একজন।
লালনের একটি দর্শন খুব কাছে টানে মানুষকে। তিনি বলেছেন, আমাদের জীবননৌকার দাঁড়টা কখনও কখনও কাউকে না কাউকে বাইতে হয়। তিনি বলেন, স্বধর্ম পালন কর কিন্তু তার জন্য অন্যকে আঘাত দিয়ে কর না। এটা সমকালীন সমাজে অনেকের ভাল লাগেনি। বর্তমানে এ দর্শন আবারো প্রয়োজন। এখন তো সারাক্ষণ মানুষে মানুষে বিভেদ লেগেই আছে। মানুষের সহিঞ্চুতা কমে গেছে। সহিষ্ণুতাই ছিল লালনের জীবনের ধর্ম। সে ধর্ম-পরিবেশ সৃষ্টি করতে গিয়ে লালন দেখেছেন কানার হাটবাজার। সাঁইজির দৃষ্টিতে সবাই কানা। কানা তার চরণতলে আলো দেখতে চায়। এই আলোর সন্ধান করেছেন হাজারো বাউল ভক্তরা। বাউল শিষ্যরা নিজেকে জানার বা চেনার চেষ্টা করেছেন।
মানব ধমের্র প্রচারক লালন শাহের মাজারে গেলে অহিংস লালনের ভক্তদের সীমাহীন বিশালতায় মন ভরে ওঠে। দূরদূরান্ত থেকে আসা বাউলদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে অনুষ্ঠিত হয় চৈত্রের দোলপূর্ণিমা উৎসব। তিন পাগলে হলো মেলা নদে এসে/ তোরা কেউ যাসনে ওই পাগলের কাছে। সেই পাগলের দরবারে প্রতি বছর দোলে একত্রিত হন গুরুশিষ্যরা। উদ্দেশ্য মানবতার প্রেম ও সাঁইজির দর্শন পাওয়া। গাওয়া হয় লালনের সব মধুর গান। গুরু-শিষ্যরা চৈত্রের পূর্ণিমা রাতে জোৎ�াছটায় গানে গানে হারিয়ে যায় ভিন্ন এক জগতে। উৎসবকে ঘিরে লালন ভক্তদের মাঝে সৃষ্টি হয় পরম উন্মাদনা। তাদের সঙ্গে সুর মিলিয়ে গান করে ভক্তরা। অনায়াসে দেখতে পাবি/ কোনখানে সাঁই বারাম খানা/ আপন ঘরের খবর নেনা। সাঁইজির এমন অমিয় বাণী বাউল ভক্তদের মনে নাড়া দেয়। গুরু শিষ্যদের মধ্যে প্রকৃত প্রেম জাগায়। খুঁজে পায় আত্নার মিল। সাধুরা মনে করে এভাবে সাধু সঙ্গ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সময় গেলে সাধন হবে না বাউলদের মতে এমন তত্ত্ব কথার মূল বিষয় হলো, অমাবশ্যায় পূর্ণিমা হয়, মহাজন সে দিনে উদয়। এর অর্থ এই মহাযোগে মহামানুষের আবির্ভাব হয়। দোলযাত্রার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয় যে, সাধু গুরুর কৃপা ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না। লালনের মৃত্যুবার্ষিকীতে ছেঁউড়িয়ায় ১৬ অক্টোবর আর একটি স্মরণোৎসব বসে। ( আগামী পর্বে....)

Read more »

আজ মহান মে দিবস

বাঘা নিউজ ডটকম, ডেস্ক :: আজ পহেলা মে। বিশ্বব্যাপী শ্রমজীবী মেহনতি মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। আজ থেকে ১২৬ বছর আগে ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করে। এতে প্রায় তিন লাখ মেহনতি মানুষ অংশ নেয়। আন্দোলনরত ক্ষুদ্ধ শ্রমিকদের রুখতে মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পুলিশ। দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শিকাগোর রাজপথ। আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে গ্রেফতারকৃত ৬ শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। কারাগারে বন্দিদশায় আ�হননও করেন এক শ্রমিক নেতা।
শ্রমিকদের এই আত্নত্যাগ ও রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘন্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়। এই আত্নত্যাগের বিনিময়েই সেদিন মালিকরা স্বীকার করে নিয়েছিল শ্রমিকরাও মানুষ। তারা যন্ত্র নয়, তাদেরও বিশ্রাম ও বিনোদনের প্রয়োজন আছে। ১৮৮৯ সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিবসটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে বিশ্বব্যাপী দিনটি মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্বের সকল দেশেই আজ পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। আজ সরকারি ছুটির দিন। সংবাদপত্র অফিসও বন্ধ থাকবে। মে দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ, সম্পাদকীয় ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বাণী
মহান মে দিবসের বাণীতে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান শিল্প-শ্রমিক ব্যবস্থাপনা সহায়ক পরিবেশ এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মে দিবস পালনের মাধ্যমে শ্রমজীবী মানুষের ভূমিকাকে শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যে কোন দেশের মজবুত অর্থনৈতিক ভিত গড়তে শ্রমজীবী ও মেহনতি মানুষের অবদান সবচেয়ে বেশি।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণ এবং ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে শ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছরে উন্নীত করা হয়েছে। এছাড়া শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বন্ধ ২টি পাটকল চালু করা হয়েছে। অবশিষ্ট বন্ধ মিল-কারখানাও চালু করা হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী করা হচ্ছে। তিনি দেশের সার্বিক উন্নয়নে মহান মে দিবসের আদর্শ সমুন্নত রেখে শ্রমিক-মালিক সুসম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দেন।
বাণীতে বিএনপির চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, তার দল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল। শ্রমিক সমাজের সার্বিক কল্যাণের লক্ষ্যে তারা সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। খালেদা জিয়া বলেন, শ্রমজীবী মানুষের রক্তঝরা ঘামেই বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়। আজও বিশ্বের বিভিন্ন স্থানে বঞ্চিত নিপীড়িত শ্রমিকের হাহাকার শোনা যায়। বিএনপি চেয়ারপার্সন শ্রমজীবী মানুষের উত্তরোত্তর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মহান মে দিবসের সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক জোট, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি , সিপিবি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাসদ, গণফোরাম, ন্যাশনাল আওয়ামী পার্টি ও পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সংগঠন, ঢাকা মহানগর ট্যাক্সিক্যাব চালক ইউনিয়ন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Read more »

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

চারঘাটে শান্তি পূর্ন হরতাল পালিত

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিনে গতকাল সোমবার সারা দেশের ন্যায় চারঘাট উপজেলাতেও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ প্রসাশনের সদস্যরা দল বেধেঁ ডিউটি পালন করছে। সকালে চারঘাট উপজেলার সরদহ ট্রাফিক মোড়ে হরতাল সর্মথকরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। সকাল ১০ টার দিকে সরদহ হেমন্ত মোড়ে বিক্ষুব্দ হরতাল সর্মথকরা রাস্তা ব্যারিকেট সৃষ্টি করার চেষ্ঠা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মোঃ মনিরুজ্জামান ও চারঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম পিকাপ গাড়ি সরদহ মুক্তারপুর ট্রাফিক  মোড়ে গেলে পিকেটাররা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।  রাস্তায় রি∙া, ভ্যান, নছিমুন, ব্যাপারী চালিত গাড়ি পরিমান মত চলাচল করলেও দুরপাল্লার কোন যানবাহন চারঘাট ছেড়ে যায়নী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুন্সি মোঃ মনিরুজ্জামান বলেন, কিছু বিক্ষুব্ধ হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার চেষ্ঠা করলে আমরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কোন ধরনের সহিংসতা এড়াতে পযাপ্ত পরিমানে পুলিশ সদস্যরা রয়েছে।

Read more »

রহস্যে ঘনিভূত; জীবিত না মৃত্যু! রাজশাহীর বানেশ্বরে নিখোঁজ হওয়া গৃহবধূর ১মাস ১০ দিনেও সন্ধান মেলেনি

মোঃ রফিকুজ্জামান (রান্টু) রাজশাহী থেকে :: রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পুঠিয়ার বানেশ্বরের এক গৃহবধূর ১ মাস ১০ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ গৃহবূধুকে ঘিরে সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে ঘনিভূত রহস্যের বেড়াজাল। কেউ বলছে, স্বামী-শ্বাশুরি নির্যাতনের পর হত্যা করে গুম করেছে। কেউ বলছে, স্বামী-শ্বাশুরি নির্যাতন সহ্য না করতে পেরে আতœহত্যা করেছে। আবার কেউ বলছে, শারিরিক অসুস্থ ও স্বামী-শ্বাশুরি নির্যাতন সহ্য না করতে পেরে দূরে কোথও গিয়ে আতœগোপন করে আছে। নিখোঁজ হওয়া গৃহবধূ হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বরের থান্দারপাড়া গ্রামের মোঃ মানিকের, স্ত্রী মোছাঃ মিলি বেগম (২৪) ।

জানা যায়, চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের বোরহান আলীর মেয়ের সঙ্গে প্রায় ৬ বছর পূর্বে পুঠিয়া উপজেলার বানেশ্বরের থান্দারপাড়া গ্রামের ইয়াচিনের ছেলে মোঃ মানিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুইজনের সংসার জীবন সুন্দরভাবে চলে আসছিল। কিন্তু গত ২৪ মার্চ সন্ধ্যার দিকে মিলি বেগম তার একমাত্র সন্তান মার্শালকে বাড়িতে রেখে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ গৃহবূধুর পিতা মোঃ বোরহান আলী জানান, ২৪ মার্চ তার জামাই মানিক মোবাইল যোগে, মিলিকে পাওয়া যাচ্ছে না বলে জানাই। এরপর বোরহান আলী ছুটে যান তার জামাই বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারেন সন্ধ্যার দিকে মিলি বেগম তার এমাত্র সন্তান মার্শালকে বাড়িতে রেখে কোথায় যেন চলে গিয়েছে। এ ব্যাপারে মিলি বেগমের স্বামী মোঃ মানিক মিয়া বলেন, ২৪ মার্চ শনিবার বিকেলে আমার স্ত্রীর সাথে সামান্য কথা কাটা-কাটি হয়। এরপরে আমি বাজারে চলে যাই। সন্ধ্যার পরে বাড়ি ফিরে দেখি স্ত্রী নেই। তারপর শ্বশুর বাড়িতে সংবাদ দিই এবং আতœীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজ-খোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মিলি বেগমের মা রেতিয়া বেগম মেয়ের শোকে পাগল প্রায়। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী জানান, বিয়ের পর থেকে তারা দুইজন ভালো-ভাবেই সংসার করছিল। কিন্ত নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে থেকে তার শাশুড়ী ও স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাধ লেগেই থাকত। কি কারণে তাদের মাঝে ঝগড়া হতো তা আমার সঠিক জানা নেই। নিখোঁজ হওয়ায় দিন সন্ধ্যায় পুঠিয়ার বেলপুকুর রেলগেটে ট্রেনেকেটে আতœহত্যা করা লাশটি  গৃহবধু মিলি বেগমের হতে পারে বলে ধারণা করেন।

মিলির পিতা বোরহান আলী জানান, অনেক খোঁজা-খোঁজি করে মেয়ের কোন সন্ধান না পেয়ে গত ২৭ মার্চ পুঠিয়া থানায় একটি জিডি করি। মিলির শ্বশুর মোঃ ইয়াছিন আলী জানান, আমরাও অনেক খোঁজা-খোঁজি করে ছেলেবউ-এর কোন সন্ধান না পেয়ে গত-২৯/০৩/১২ইং তারিখে পুঠিয়া থানায় একটি জিডি করি (জিডি নং-১১৩৩)। মিলি বেগমের একমাত্র সন্তান মার্শাল (৫) শুধু মা, মা বলে কাঁদছে। এব্যাপারে পুঠিয়া থানার এসআই শফিক জানান, নিখোঁজের কিছুদিন পর থানায় জিডি হয়েছে এবং আমি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তবে কোন সন্ধান পাওয়া যায়নি, মিলি বেগমকে না পাওয়া গেলে মামলা করা হবে বলে তিনি জানান।

 

Read more »

রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ২০

মোঃ রফিকুজ্জামান (রান্টু) রাজশাহী থেকে :: বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানে দ্বিতীয় দফার ২য় দিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজারহাতা এলাকার লোখনাথ স্কুলের পাশ থেকে বিএনপি যুগ্ন মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর নেতৃত্বে দলের কর্মীরা হরতালের সর্মথনে একটি মিছিল বের করেন। মিছিলটি কিছুদুর এগিয়ে সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় বাধা  উপেক্ষা করে তারা মিছিল নিয়ে সামনে যেতে চাইলে পুলিশ লাঠির্চাজ করে। এনিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। নেতাকর্মীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। জবাবে পুলিশ ২রাউন্ড টিয়ারসেল ছুড়ে। এতে কমপক্ষে ১৫জন নেতাকর্মী আহত হয়। এই পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির যুগ্ন মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান (মিনু) রাস্তায় শুয়ে পড়েন। পরে দলের বেশ কয়েক জন নেতাকর্মীও তার সঙ্গে যোগদেন । সকাল-সন্ধ্যা হরতাল চলাকলে পিকেটিং এর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখাছাত্রদলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক আলতাফ হোসেন আবু ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সকাল ৭টার দিকে হরতালের সর্মথনে রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ সাহেব বাজার থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ব্যাপক লাঠির্চাজ করে ১০/১৫ জন কর্মীকে গুরুতর আহত করে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলতাব হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম আটকের সত্যতা নিশ্চিত করেন। এদিকে রবিবার রাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩জন এবং সকালে মিছিল থেকে ৭জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সকালে সংঘর্ষের পর থেকে মহানগরী জুড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা বর্তমানে সর্তক অবস্থানে রয়েছেন। অপরদিকে রাজশাহী রেলস্টেশন থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী কপতাক্ষ এক্রাপ্রেসসহ বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া হরতালে মহানগরীতে সকাল থেকে কোন যানবাহন চলাচল না করলেও রিক্শা-ভ্যান, ব্যাটারি চালিত অটো-রিক্শাসহ হালকা যানবাহন চলচ্ছে স্বাভাবিক ভাবে। পুলিশের বিশেষ ব্যবস্থা থাকলেও  বিআরটিসির কোন বাস চলাচল করছে না । হরতালের কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে মাহানগরীর বেশিরভাগ এলাকার ব্যবসা ও শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত। ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও সেখানে বড়ধরনে লেনদেন চলেনি। নগর ভবন, রাজশাহী রেলস্টেশন , বাসটার্মিনাল, চেম্বার ও রেলভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে। এছাড়া মহানগরীতে নিয়মিত টহল দিচ্ছে র‌্যাপিড এ্যাকশেন ব্যাটিলিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

Read more »

বাঘায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শান্তিপূর্ন হরতাল পালিত

বাঘা (রাজশাহী)প্রতিনিধি :: সারা দেশে বিএনপি'র দুই দিনের হরতাল ডাকা রাজশাহীর বাঘায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে হরতাল চলাকালে বাস-ট্রাক, অটোরিকসা, নছিমন, করিমন, সিএনজি পর্যন্ত চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক, বীমা, সরকারী-বেসরকারী-আধাসরকারী অফিস খোলা থাকলেও সামনের দরজা বন্ধ করে কাজ করতে দেখা গেছে। তবে সাধারণ লোকজনের উপস্থিতি ছিল কম। এছাড়া স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিল কম। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। 

Read more »

বাঘায় পৃথকভাবে ২ গৃহবধুকে হত্যার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘায় পৃথকভাবে পারিবারিক কোলহের জের ধরে দুই গৃহবধু আত্নহত্যা করেছে। তবে লাশ দুইটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীনগর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী লাভলী বেগমের সাথে একই গ্রামের জৈনেক এক ব্যক্তির পরকীয় ছিল। ওই পরকীয়ার কারনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় বাক-বিতন্ডা হতো। ওই ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন তার স্ত্রীকে বকা দেয়। ওই বকা সহ্য করতে না পেরে এক পর্যায়ে শনিবার ভোর রাতে লাভলী বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তবে লাভলীর বাবা মালেক ব্যাপারী পুলিশের কাছে দাবি করেছেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপর দিকে উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর মেয়ে গৃহবধূ সেফালী বেগম সেফার সাথে গাওপাড়া গ্রামের সেহেরুল ইসলামের প্রায় ৮ মাস পূর্বে সামাজিকভাবে হয়। বিয়ের পর তাদের সংসার ভাল চললেও রোববার ভাত রান্না করার খড়ি নিয়ে স্বামী-স্ত্রীর ও স্বাশুরীর মধ্যে কথাকাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সেফার পিতারও দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে ওই লাশ গতকাল সোমবার পৃথকভাবে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ন করা হয়েছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, লাশ ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাবেনা। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে হত্যা না আত্নহত্যা তা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Read more »

হরতালে সাড়ে ৩ কোটি শিক্ষার্থীর শিক্ষা ব্যহত হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাঘা নিউজ ডটকম, ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিরোধীদলের দায়িত্বজ্ঞানহীন হরতালে প্রায় সাড়ে তিন কোটি ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ব্যহত হচ্ছে। একই সাথে বিশৃঙ্খল হয়ে পড়ছে শৃঙ্খলাবদ্ধ পুরো শিক্ষা ব্যবস্থা।

রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ‘বিরোধীদল আহুত হরতালে এইচএসসি ও বিভিন্ন পরীক্ষা, ক্লাশ কার্যক্রমসহ পুরো শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ভেঙ্গে পড়া বিষয়ে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আগামী ৭ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন, দেশব্যাপী এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। দেশবাসীকে হরতাল কর্মসূচি প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পরীক্ষার মধ্যে হরতাল ডাকা যুক্তিহীন, দায়িত্বহীন, জ্ঞানহীন ও অবিবেচকের কাজ। এটা আমরা মেনে নিতে পারি না,মেনে নেয়া যায়না।


সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নোমান-উর-রশীদ ও আন্ত:শিক্ষা সমন্বয় সাব-কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Read more »

বাঘা থানাকে মাদক মুক্ত করে ছাড়বেন ওসি আলী আহম্মেদ হাশমী

মোঃ কামরুল হাসান :: রাজশাহীর বাঘা উপজেলাকে মাদক মুক্ত করে সূধী সমাজে পরিণত করার নিমিত্বে মিডিয়া সহ সর্ব মহলকে প্রতিশ্র“তি দিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলী আহম্মেদ হাশমী।
তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে মরণনেশা ফেন্সিডিল, হেরোইন, গাজা ও মদ পানে আসক্তের সংখ্যা অন্যান্য মাদক আসক্তি জেলা উপজেলার চেয়ে কোন অংশে কম নেই। দিন গেলে বেড়েই চলেছে মাদক ব্যাবসী ও মাদক আসক্তির সংখ্যা।  বর্তমানে এ উপজেলায় মাদকাসক্তের সংখ্যা হাজার হাজার। এর মধ্যে নিয়োমিত হিরোইন সেবনকরী ব্যাক্তির সংখ্যাও অনেক ।
ওসি আলী আহম্মেদ হাশমী বাঘা থানায় যোগদান করেছেন মাত্র ছয় মাস পূর্বে। যোগদান করেই দেখতে পান বাঘা উপজেলায় মাদকের নানাবিধ চিত্র। বাঘা একটি সীমান্তবর্তী উপজেলা। এই এলাকায় এক শ্রেণীর লোক আছে যারা চোরাচালান বানিজ্যের সাথে বহুদিন ধরে সম্পৃক্ত। আর কিছু মানুষ আছে যারা নেশা করে অভ্যাস্ত। এই দুই শ্রেনীর লোকদের সাথে কিছু উচ্চ মহলও জড়িত আছে বলে জানান। এদের কিছুতেই ভাল পথে ফেরানো সম্ভব হয়ে উঠেনি। তাই তিনি এই থানাতে যোগদান করার পর মাদকের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে বিভিন্ন সময়ে আইনি ব্যাবস্থা নিতে শুরু করেছেন। তিনি এই থানাতে যোগদানের পর এমন কোন মাস নেই যে, দুই-চার জনকে গ্রেফতার করেননি। ওসি আলী আহম্মেদ হাশমি এই থানায় আসার পর বাঘা উপজেলা থেকে মাদকসেবী ও মদক ব্যবসায়ী গ্রেফতার সংখ্যা  এবং উদ্ধারকৃত ফ্রেন্সিডিল, মদ, গাজা ও তরল ফ্রেন্সিডিলের পরিমান সম্পর্কে জানান, ২০১১ইং সালের ডিসেম্বর মাসে ৯ দিনের ব্যবধানে ২২৯ বোতল ফেন্সিডিল, ১৪০ লিটার মদ, ২০ কেজি গাজাসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। ২০১২ ইং সালের জানয়ারী মাসে ৬০১ বোতল ফেন্সিডিল, সাড়ে ৬১ লিটার মদ ও ১০ কেজি গাজাসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। ফেব্র“য়ারী মাসে ৩৩ বোতল ফেন্সিডিল, ১ লিটার মদ ও ১ কেজি গাজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। মার্চ মাসে ২৭৩ বোতল ফেন্সিডিল, ৯’শ গ্রাম গাজা ও ১১ লিটার মদসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।  এপ্রিল মাসে ১৫৭ বোতল ফেন্সিডিল, ৮’শ গ্রাম গাজা ও ১৯২ লিটার মদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। তিনি আসার পর ২৫ টি ফেন্সিডিল মামলায় ৩৬ জনকে গ্রেফতার সহ ১২৯৩ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৩ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। যার সর্বমোট মূল্য ৬ লক্ষ ৬২ হাজার ৫’শত টাকা। ৮ টি গাজার মামলায় ৯ জনকে গ্রেফতার সহ ৩৩ কেজি ১৪০ গ্রাম গাজা উদ্ধার হয়েছে। যার সর্বমোট মূল্য ৯৬ হাজার টাকা। ৭ টি চোলাই মদের মামলায় ৭ জনকে গ্রেফতার সহ ৪০২ লিটার মদ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৮০ হাজার ৪’শত টাকা।  এদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া  হয়েছে। এর পরেও তারা জেল/হাজত থেকে ফিরে সবার চোখে ফাঁকি দিয়ে রাতের আধারে ভারতীয় মরণ নেশা ফেন্সিডিল ও হেরোইন আমদানি করে যাচ্ছে। তবে তাদের কেউ চিহ্নিত করে আইনি জরুরী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চালাচ্ছেন বলে জানান। বর্তমানে প্রেক্ষাপটে এর প্রবনতা অনেকাংশেই কমেছে বলে তিনি দাবি করেন।
মাদকাসক্তের অত্যাচারে অসংখ্য সুখী সংসার ভেঙ্গে দুঃখের কিনারে। আসক্ত সন্তানের দাবি মেটাতে না পেরে পিতা-মাতাকে নানাবিধ অশান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে। একাধিকবার জেল-হাজতে  পাঠিয়েও এদের সংশোধন করা যায়নি বলে জানা যায়। এছাড়াও নেশার টাকা জোগাড় করতে এমন দু’একজন ব্যাক্তি রয়েছে যারা টিউবয়েরের হ্যান্ডেল থেকে শুরু করে গ্রামের মানুষের বাড়িতে যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। এমন অভিযোগও দুই-চারটা পাওয়া গেছে। যাদের অত্যাচারে অনেকের রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে।
তিনি আরো জানান, উপজেলার সীমান্ত এলাকা আলাইপুর, হরিরাম পুর, কলিগ্রাম, পাকুড়িয়া, চক ছাতারী, নারায়নপুর ও মিলিক বাঘা গ্রামে হেরোইন ও ফেন্সিডিল আসক্ত ও ব্যবসায়ীর সংখ্যা বেশি।
তথ্য প্রদানের শেষ পর্যায় ওসি আলী আহম্মেদ হাশমি বর্তমান সমাজের উদ্দেশ্যে সাংবাদিকদের বলেন, মাদক একবারে নির্মূল করতে পুলিশের পাশা-পাশি বর্তামানে সমাজের ভূমিকা অনেক বেশি। কেননা পুলিশ প্রতিনিয়ত মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াধের সাজা প্রদান করছেন। কিন্তু তাতেও মাদক মুক্ত হচ্ছে না পরিবেশ। এর জন্য একান্ত প্রয়োজন সামাজিক সহযোগীতা। কারণ মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা পুলিশ প্রসাশনের আড়াল হলেও সমাজের আড়াল হয়ে থাকতে পারে না। তাই সকল সুধী সমাজকে পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে এক সাথে কাজ করার জন্য আহব্বান করেণ।

Read more »

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

মংলায় কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক কাচা-পাকা ঘরবাড়ী বিধ্বস্ত, ট্রলার ডুবি, আহত ৫০

মংলায় কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক কাচা-পাকা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত অর্ধশত লোকজন। এছাড়া বৈদ্যুতিক খুটি ও গাছপালা উপড়ে যায়। বৈদ্যুতিক খুটি ও গাছপালা পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।


সন্ধ্যার পর কিছু কিছু জায়গায় বিদ্যুত আসলেও এখনো বিভিন্ন জায়গায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। সকালে মংলা নদীর বুড়িরডাঙ্গা এলাকায় একটি ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। তবে যাত্রীরা সাতরিয়ে কুলে উঠে যাওয়ায় কেউই নিখোজ হয়নি।

Read more »

সিংড়ায় দুই হেরোইন সেবির কারাদন্ড

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় রোববার দুপুরে সজল ও মিলন নামে দুই হেরোইন সেবিকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন,সিংড়া পৌর এলাকার সরকার পাড়া মহল্লার আবদুল আজিজ তালুকদারের ছেলে সজল ও আবদূল জলিলের ছেলে মিলন।

সিংড়া উপজেলা ভৃমি কর্মকর্তা রেজাউল বারী এই রায় প্রদান করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এই ফয়জুর রহমান জানান,রোববার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন সেবনের সময় হাতেনাতে আটক করে পুলিশ। বেলা দুইটার দিকে সজল ও মিলনকে ভ্র্যামান আদালতে নেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রেজাউল বারী দু’জনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সিংড়ায় চাপাতি সহ একজন আটক

আকতার হোসেন অপূর্ব ,নাটোর প্রতিনিধি ::
নাটোরের সিংড়ায় রোববার গাঁজা-হেরোইন ও চাপাতিসহ সুইট (২৫) নামে এক মোটর সাইকেল চালককে আটক করেছে পুলিশ। আটককৃত সুইট নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আহ্সান হাবিব বাবুর ছেলে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হাসান জানান,দুপুর সোয়া ১টায় গোপন সংবাদের ভিক্তিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কয়েক পুড়িয়া গাঁজা-হেরোইন ও একটি চাপাতিসহ সজলকে আটক করা হয়।

পুলিশের ধারণা হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। আটককৃত সজল নিজেকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম সজলের ভাতিজা বলে দাবী করেছেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম ফয়জুর রহমান জানান,এঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।

 

Read more »

একই গর্ভে ৯ সন্তান

একসঙ্গে ৯ সন্তানের মা হতে যাচ্ছেন মেক্সিকোর এক নারী। তার গর্ভের ৬টি মেয়ে ও ৩টি ছেলে শিশু এখন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়।
মেক্সিকোর টেলিভিশন চ্যানেল টেলিভিসা এ খবর জানায়। উত্তর-পূর্ব মেক্সিকোর কোয়াহুইলা রাজ্যের এই নারীর নাম কার্লা ভানেজা পেরেজ। কোয়াহুইলার প্রধান শহর সাতিল্লোর এক হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসকরা বলছেন, সন্তান ধারণ করার জন্য বিশেষ চিকিৎসা গ্রহণের ফলেই তার গর্ভে এতোগুলো শিশু এসেছে। মেক্সিকোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নোটিমেক্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২০ মে পেরেজের ৯ সন্তান ভূমিষ্ঠ হতে পারে। ‘বাচ্চাদের কার কী নাম হবে তা এখনো ঠিক করিনি, এখনো অনেক সময় আছে। সবকিছু যেনো ভালোয় ভালোয় হয়, তা নিয়েই ভাবছি আমি’Ñ নোটিমেক্সকে বলেন পেরেজ। তার আশা অনুযায়ী সব ভালোয় ভালোয় হলে এক সঙ্গে বহু সন্তান জন্ম দেওয়ার একটি নতুন রেকর্ড হবে এটি। এর আগে ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ার এক নারীর একসঙ্গে ৮ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সূত্র : ইউকেবিডিনিউজ।

Read more »

নাটোরে বাসে আগুন

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন নাটোরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালের কারণে বিভিন্ন স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়। তবে রিক্সা, অটোরিক্সা ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ব্যাংক-বীমা এবং অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতির হার ছিল কম। সকালে হরতালের সমর্থনে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অপরদিকে আওয়ামীলীগ নেতাকর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করে। এদিকে রোববার ভোর রাতে শহরের চকরামপুর এলাকায়   পদ্মা পরিবহন নামে একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার ব্রীগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এছাড়া— কোথাও কোন অপ্রিতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

Read more »

ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেশজুড়ে সরকারের ৩ হাজার বাসস্থান নির্মাণের উদ্যোগ

মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক অনেক মুক্তিযোদ্ধারই মাথাগোঁজার জায়গা নেই। অনেক মুক্তিযোদ্ধা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দুর্ভোগের মধ্যে বসবাস করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব মুক্তিযোদ্ধারা বসবাসের ক্ষেত্রে পানীয় জলের সুব্যবস্থাসহ পর্যাপ্ত স্যানিটেশনেরও সুবিধা থেকে বঞ্চিত। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের এ করুণ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সরকার দেশজুড়ে বাসস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকার দেশজুড়ে �ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ� শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এজন্য সারাদেশের ৬৪টি জেলার ৪৮৪টি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে বাসস্থান থাকবে ২ হাজার ৯৭১টি। প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগবে ৩ বছর। চলতি বছরে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৫ সালের জুন মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে প্রায় ২২৮ কোটি টাকা। সম্পূর্ণ দেশীয় অর্থায়নেই এ প্রকল্প বাস্তবায়িত হবে।
সূত্র জানায়, দেশে �ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ� শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে আর্থ-সামাজিকভাবে চরম সঙ্কটাপন্ন মুক্তিযোদ্ধাদের আবাসিক সঙ্কট সমাধান হবে। এর মাধ্যমে একদিকে যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নত হবে অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহায়তায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। মুক্তিযোদ্ধাদের প্রতিটি বাসস্থানের আয়তন হবে ৫শ� বর্গফুট। তাছাড়া এ প্রকল্পের মধ্যে ১ হাজার জন মুক্তিযোদ্ধাকে আয়বর্ধক কর্মকাণ্ডে প্রশিক্ষণ দেয়ার কর্মসূচিও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে বছরভিত্তিক অর্থ বরাদ্দের যে প্রস্তাব দেয়া হয়েছে তা হচ্ছে� ২০১১-�১২ অর্থবছরে ১ কোটি টাকা, ২০১২-�১৩ অর্থবছরে ৯১ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা, ২০১৩-�১৪ অর্থবছরে ৭৮ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা এবং ২০১৪-�১৫ অর্থবছরে ৫৭ কোটি ৬০ লাখ ৭৮ হাজার টাকা।
সূত্র আরো জানায়, �ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ� শীর্ষক প্রকল্পের প্রস্তাবনায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী অংশে সমাজের অনগ্রসর ও অবহেলিত মানুষের জন্য আবাসিক সুবিধা সৃষ্টির কথা বলা হয়েছে। যার ফলে এ প্রকল্পটি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি ও কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা বাস্তবায়িত হলে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে প্রকল্পটি প্রয়ণনপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনের সভায় এ প্রকল্প সম্পর্কে সুপারিশ করা হয়েছে, প্রকল্পটির আওতায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২ হাজার ৯৭১টি বাসভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে একদিকে অনগ্রসর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূর হবে অন্যদিকে তাদের আর্থ-সামাজিক অবস্থারও উন্নতি হবে। আর এজন্যই প্রকল্পটি বাস্তবায়নের জোর সুপারিশ জানিয়েছে পরিকল্পনা কমিশন।
এফএনএস

Read more »

Ruby