র্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আসামী আফজাল হোসেনকে আটক করা হয়। এর পর তার দেয়া তথ্য অনুযায়ী রাতে শহরের কানাইখালী মহল্লায় আফজালের মামা ফজল ড্রাইভারের বাড়ি থেকে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাতে তাকে নাােটার সদর থানায় হস্তান্তর করা হয়। নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন , আফজাল নিহত যুবলীগ কর্মি রাসু হত্যা মামলার আসামীসহ অপর একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। আটক আফজাল উদ্ধারকৃত বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি তার নয় বলে দাবী করেছে।
