রাসেল আহমেদ, কুষ্টিয়া থেকেঃ কুষ্টিয়ার খোকসা শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ একটি দল মসজিদে অভিযান চালিয়ে জেএমবি সন্দেহে ১১ জন কে আটক করেছে।
পুলিশ সুুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বড়ইচারা জামে মসজিদে অভিযান চালিয়ে বৈঠক থেকে আমিনুর রহমান, আতিয়ার রহমান, মাজেদুর রহমান, আরিফুল ইসলাম, সবুজ মাহামুদ, তারিকহল ইসলাম, মিলন হোসেন, আরিফুল (২), রবিউল ইসলাম, হারেজ খা, আব্দুল বারিককে আটক করে থানায় নিয়ে আসে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। আটকদের সাথে কথা বলা হলে তারা দাবি করে ধমীয় ব্যাপারে আলোচনা করছিল।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের অধিকাংশ ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ী রয়েছে এরা সবাই এলাকার তবে আরো তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছেনা।