বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় একেএম ফজলুল হক (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ১৮জন আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যায়। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়ক ও শহরের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া এ সড়ক দূঘটনা দু’টি ঘটে।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় প্রাইভেটকারের সামনে একটি গরু চলে আসলে চালক প্রাইভেটকারটি মহাসড়কের পাশের গভীর খাদে ফেলে দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় ও ব্যবসায়ী ফজলুল হকসহ চারজন মারাত্মক আহত হয়। এসময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে ফজলুল হকের অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ব্যবসায়ী ফজলুল হক রাজধানীর দক্ষিণখান এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অপরদিকে, রাতে শহরের বিসিক ব্রীজের সামনে নড়াইল থেকে পিকনিক করে আসা গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের পিকনিক বাসের সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।