শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

উদ্দিপন এনজিওর রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষমতার দাপটে চাকুরী হারাচ্ছে শাখা ব্যবস্থাকরা

শেখ রেজাউল ইসলাম লিটন, পুঠিয়া থেকেঃ রাজশাহীর শাখার এক এনজিওর আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষমতা দাপটে ২৪ টি শাখার মধ্যে যে কোন শাখার ব্যবস্থাপকের বেতন-ভাতা বন্ধ রেখে জোর পূর্বক চাকুরী থেকে অব্যহতি ও মানসিক নির্যাতন করছে বলে অভিযোগ উঠেছে। জানাগেছে, উদ্দিপন এনজিওর রাজশাহী মতিহার অফিসে কর্মরত আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলাম কর্তৃক পুঠিয়া শাখার ব্যবস্থাপক অজয় কুমার সরকারকে চাকুরী থেকে জোর পূর্বক অব্যহতি প্রদান করে বেতন-প্রদান না করে তাকে রাজশাহী মতিহার অফিসে নিয়ে গিয়ে আটক রাখে সেখান থেকে পালিয়ে চাকুরী বাঁচাতে পুঠিয়া থানায় একটি জিডি করেও তার শেষ রক্ষা হয়নি। সেই আঞ্চলিক ব্যবস্থাপক তাকে মানসিক চাপে ফেলে থানায় একটি মিথ্যা জিডি করে গত ডিসেম্বর মাসে শেষে চাকুরী থেকে অব্যহতি নেয়। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকে প্রায় এক মাস থেকে রাজশাহী মতিহার অফিসে নিয়ে গিয়ে আটক রেখে কাজ করিয়ে নেয়। গত ০১ ফেব্র“য়ারী অজয় সরকার চাপের মুখে এক লিখিত চুক্তির মাধ্যমে পুঠিয়া শাখা থেকে বিদায় নেয়।
অজয় সরকার জানায়, আমার কোন অনিয়ম নাই, যদি থাকতো তাহলে আমাকে শেকোজ বা উকিল নোটিশ করে আমার ব্যাবস্থা নিতে পারতো। আমার মেয়ের চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হবে সে জন্য আমি অনেক আগে ১৫ দিনের ছুটির আবেদন করি তা উপর মহল ও জানে। আমার যখন পাসপোর্ট ভিসা রেডি তখন আমি জানতে পারি মাত্র ৭ দিনের ছুটি দিয়েছে। তখন আমি উপর মহল কে জানিয়ে মেয়ের চিকিৎসার জন্য আমাকে ভারতে যায়। ১৫ দিন পার এসে আমি যথারিথি চাকুরীতে যোগদান করতে গেলে আমাকে যোগদান করতে দেবে না। এই সূত্র ধরে আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলাম কর্তৃক মানসিক নিযাতিত হয়ে চাকুরী থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। এবং আমার অফিসিয়াল দেনা পাওনা না মিটিয়ে চাকুরী থেকে বিদায় নিতে হলো।
অপরদিকে ঐ শাখার আরেক জন ব্যবস্থাপক মেহের আলী জানায়, আমাকে দীর্ঘ ৯ মাস কোন বেতন ছাড়াই কাজ করিয়ে নিচ্ছে। এর কারণ আঞ্চলিক ব্যবস্থাপক নূরুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন দুই লক্ষ টাকা আতœসাতের কারনে আপনার কর্ম রহিত করা হয়েছে। আমি দুই লক্ষ টাকা আতœসাত করিনি সেই টাকা ততকালীন পুঠিয়া বানেশ্বর শাখার ম্যানেজার বিপ্লবের নামে ০৫ মে ২০১১ ইং তারিখে জনতা ব্যাংক পুঠিয়া শাখা- চেক নং- ৪৫০৩০৪৮ এর মাধ্যমে ততকালীন আঞ্চলিক ব্যবস্থাপক ওহিদুজ্জামানের নির্দেশে তার উপস্থিতে দেওয়া হয়। আমি তার কাগজ পত্র চাইলে সে দিতে নারাজ।
অপরদিকে, রাজশাহী পবা শাখার ব্যবস্থাপক ইকবাল বাহার কেও একই কায়দায় কাগজপত্র না দিয়ে ৯ মাস পূর্বে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তিনি জানায় তৎকালীন পুঠিয়া বানেশ্বর শাখার ম্যানেজার বিপ্লবের নামে ০৫ জুন ২০১১ ইং তারিখে জনতা ব্যাংক নওহাটা শাখা- চেক নং- সিডি-৫০/এবি-৪৬৪২২০১ এর মাধ্যমে তৎকালীন আঞ্চলিক ব্যবস্থাপক ওহিদুজ্জামানের নির্দেশে তার উপস্থিতে দেওয়া হয়।
এ ব্যাপারে রাজশাহী মতিহার অফিসে কর্মরত আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলাম জানায়, তাদের নামে প্রতিষ্ঠানের টাকা আতœসাতের অভিযোগ রয়েছে। এবং তাদের নামে মামলা চলছে। কিন্তু অজয় সরকারের নামে কোন মামলা বা অভিযোগ নেই। এ বিষয়ে জানতে চায়লে বিষয়টি তিনি এড়িয়ে যান।এ ব্যাপারে উদ্দিপন এনজিওর উপ-পরিচালক (এইচ.আর. এম) মহিউদ্দিন জানায়, এ বিষয়ে মামলা চলছে। আপনি পুঠিয়া থানায় খোজ নেন সবকিছু জানতে পারবেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্য (প্রশাসন) শেখ আতিয়ার রহমান জানায়, আমাদের কাছে জিডি আকারে অভিযোগ পেয়েছি।

Ruby