শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২

বাঘায় এমপির বাড়িতে দাওয়াত খেতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১ : আহত ২০

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের এমপি শাহরিয়ার আলমের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে পদদলিত হয়ে মসলেম উদ্দিন (৮০) নামে একজন বৃদ্ধ মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। গতকাল বিকেলে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মসলেম উদ্দিন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানা গেছে। এ দিকে এমপি শাহরিয়ার আলমের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে অপর একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আহতরা হলেন- পীরগাছা গ্রামের নবাব আলী, চকসিংগা গ্রামের হৃদয়, রুস-মপুর গ্রামের আকতার, বেড়েরবাড়ী গ্রামের ডা: আমানুল্লাহ, অমরপুর গ্রামের প্রভাষক ফারুক আহম্মেদ, ডাকরা গ্রামের আরমান প্রমুখ। এদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স'ানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার উপজেলার আড়ানী চকসিংগা গ্রামে এমপি শাহরিয়ার আলমের নতুন বাড়ি উদ্বোধন উপলক্ষে ৩০ হাজারের মতো লোককে দাওয়াত করা হয়। এ জন্য ওই গ্রামের জয়গুননেছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল তৈরি করা হয়। বিকেল সাড়ে তিনটায় ওই প্যান্ডেলে প্রবেশ করার সময় মসলেম উদ্দিন লোজনজনের ভিড়ে পদদলিত হয়ে, পুলিশের লাঠিচার্জে এবং লোকজনের ছোটাছুটিতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে শাহরিয়ার আলম এমপি জানান, পদদলিত হয়ে ও পুলিশের লাঠিচার্জে তার মারা যাওয়ার অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে। ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে তিনি দাবি করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাসমী অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
রাজশাহী পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন দাবি করেন, পুলিশের লাঠিচার্জ ও পদদলিত হয়ে ওই ব্যক্তির মারা যাওয়ার কথা সঠিক নয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ দিকে চারঘাটের শলুয়া ইউনিয়নের সৈয়ব আলী নামের অপর এক ব্যক্তি এমপির বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে স'ানীয়রা জানিয়েছেন।
Ruby