চারঘাট(রাজশাহী)প্রতিনিধিঃ চারঘাট উপজেলার চলতি মৌসুমে ৩৩টি আম গাছের ফল বিক্রয়ে দরপত্রে ব্যাপক অভিযোগ উঠেছে। ৫ লক্ষ টাকার আম ফল কয়েকজন অসাধু ঠিকাদার উপজেলা সম্বনয়কমিটির যোগ সাজসে মাত্র ৪০ হাজার টাকায় ডিট দেওয়া হয়েছে আজাদ নামের এক ব্যক্তিকে। এ ব্যাপারে স্থানীয় ঠিকাদাররা উপজেলার প্রশাসনের ব্যাপাক দুর্নিতির অভিযোগ করেছে। জানা গেছে, উপজেলার নিবাহী কর্মকর্তা অফিস থেকে চলতি মৌসুমে আম গাছের ফল বিক্রয়ে দরপত্র আহবান করে গত ১৫ই জুন এবং ১৬ই জুন দরপত্র ক্রয়ের শেষ দিন ধায্য করে। গতবছর আম গাছের ফল বিক্রয়ে দরপত্রে ৩২ জন অংশ গ্রহন করলেও এবারে কেহ না জানতে পেরে মাত্র ৭ জন অংশগ্রহন করে। দরপত্রে ৭ জন অংশ গ্রহন করলেও নিকোজেশনের মাধ্যমে শুধু ৩জন দরপত্র দাখিল করেছে। ঠিকাদাররা আরোও অভিযোগে জানান স্থানীয় অসাধু ঠিকাদার উপজেলা সম্বনয়কমিটির যোগ সাজসে দরপত্র ক্রয়ের শেষ দিন আম গাছের ফল বিক্রয়ে দরপত্র নোটিশ র্বোডে টাঙ্গানো হয়েছে সেই কারনে অন্যান্য ঠিকাদাররা বিষয়টি জানতেই পারেনী। একদিকে কম সংখ্যক দরপত্র বিক্রয় ও কম দামে আমফল বিক্রয় করায় সরকার প্রচুর অর্থ থেকে যেমন বঞ্জিত হচ্ছে তেমনী স্থানীয় জনগনও দরপত্রে অংশ গ্রহন থেকে বঞ্জিত হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন দরপত্রে অনিয়মের অভিযোগ অশ্বিকার করে বলেন, সাত জন চলতি মৌসুমে ৩৩টি আম গাছের ফল বিক্রয়ে দরপত্র ক্রয় করেছে তার মধ্যে ৩জন দরপত্র দাখিল করেছে। তাদের মধ্যে আজাদএর দরপত্রে সর্বোচ্চ ৪০ হাজার টাকার। উপজেলা সম্বনয়কমিটিতে ফাইনাল করা হবে।
