আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি সেমিনার হলে অনুষ্ঠিত হলো ‘সেদিনের ঘটনা নাটকের ভিজুয়াল প্রিমিয়ার শো’। গত রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সংস্কৃতি অঙ্গনের অন্যতম শিল্পী মাশরেকুল আরেফিন পরিচালিত ‘সেদিনের ঘটনা’ নাটকের প্রদর্শনীতে ভিডিও সিডি’র মোড়ক উন্মোচন করেন ঠাকুরগাঁও বিশিষ্ট রাজনীতিক সাবেক এমপি আলহাজ ফজলুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও বেতারের আঞ্চলিক পরিচালক মো: হাসান আক্তার, ঠাকুরগাঁওয়ের এনডিসি আসলাম মোল¬া, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আখতারুজ্জামান সাবু, দৈনিক লোকায়নের প্রধান সম্পাদক প্রফেসর মনতোষ কুমার দে, লোকায়ন ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আলহাজ আব্দুল লতিফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহরের অন্যতম শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, শিক্ষার্থীরা। নাটকটি প্রযোজনা করে এ্যাডম্যান মাল্টিমিডিয়া। রচনা করেন আজমত রানা। পরিচালনায় মাশরেকুল আরেফিন। মাশরেকুল আরেফিন প্রদর্শনীর শুরুতে তাঁর অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রযুক্তির সীমাবদ্ধতায় এই কাজ করতে হয়েছে। তবে স্থানীয় ভাবে, স্থানীয় শিল¬ী কুশিলবদের নিয়ে করা এই নাটকটি সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে অবদান রাখবে বলে বিশ্বাস করি।
