শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২

ঠাকুরগাঁওয়ে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার

আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ডাঙ্গীপাড়া গ্রামের শামসুল হকের ছেলে আবুল কাশেম (২০) ওই গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রীকে স্কুল যাওয়ার পথে প্রায় উক্তপ্ত করতো। গত বৃহস্পতিবার ২ ফেব্র“য়ারী রাতে ওই গ্রামের অগ্নিসংযোগ হয়। এ সুযোগে সে স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকে পড়ে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষন করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। গতকাল শনিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ধর্ষক আবুল কাশেম কে গ্রেফতার করতে পারেনি।
Ruby