শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২

ইন্টারনেট ব্যবহারে ছাত্র/ছাত্রীদেরও মেধার বিকাশ ঘটবে। এমপি শাহরিয়ার আলম

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: চারঘাট বাঘার সাংসদ শাহরিয়ার আলম বলেছেন, আজকের যারা শিশু আগামী দিনের দেশের ভবিষ্যত। আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভাল লাগছে। আজকে বামনদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যে নতুন ভবন উদ্ধোধন করা হলো এই ভবন এই প্রথম। আগে ১৫ লক্ষ টাকা দিয়ে একতলা ভবন নির্মান করা হত। কিন্তু ৩৭ লক্ষ টাকা ব্যায়ে চার তলা বিশিষ্ট এই ভবন নির্মান হচ্ছে।  তিনি গতকাল চারঘাট উপজেলার বামনদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।  তিনি আরো বলেন, বিদ্যালয়ে এই মাসের মধ্যে কম্পিউটার, মডেম, মাঠ সংস্কার সহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। বিদ্যালয়ে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অত্র এলাকার সকল জনতা ঘরে বসেই সকল তথ্য সেবা ভোগ করতে পারবে। ছাত্র/ছাত্রীদেরও মেধার বিকাশ ঘটবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিতে যারা রয়েছে তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ রাখবো বিদ্যালয়ের সকল বিষয়গুলো সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি ঘটাবে। বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন জাতের বৃক্ষ লাগাতে হবে যাতে বিদ্যালয়ের পরিবেশ ঠিক থাকে । আমাকে দোয়া করবেন আপনাদেও মাঝে আরোও বেশী সময় নিয়ে আসতে পারি। বামনদিঘী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্র“তি দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক ভুট্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, জেলা তরুনলীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানী পৌর সভার প্যানেল মেয়র মোক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হক, আ’লীগ নেতা কালাম,মফিজ সহ স্থানীয় নেতৃবৃন্ধ। অপর দিকে উপজেলার চৌ মোহনী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর করেন। এর আগে বেলা ১১ টায় সড়ক দুর্ঘটনায় নিহত ইউসুফপুর ইউনিয়ন ৯ নং ওর্য়াড  আ’লীগের সভাপতি নিহত সৈয়ব আলীর জানাযায় শরিক হন।
Ruby