শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২

চারঘাটে প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল নির্বাচন

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: গতকাল শনিবার চারঘাট মডেল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কাউন্সিল নির্বাচনে ৩১৪ জন ছাত্র/ছাত্রীর মধ্যে ১৫ জন প্রতিদ্বন্দিতা করেন। কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে ৫ম শ্রেনীর ছাত্রী রুবাইয়া ও রাহাতিন, পোলিং এজেন্ট  ৫ম শ্রেণীর ছাত্র মুঞ্জরুল ইসলাম । উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানা হোসেন, সহকারী শিক্ষক এস এম মিজানুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য রায়হান আলী। এমন ভাবে উপজেলার ২১ টি প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল নির্বাচন হয়।

Ruby