আকতার হোসেন অপূবর্, নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়া কোর্ট মাঠে আজ দুরন্ত রাজশাহী (বিপিএল) এর জমজমাট কনসার্ট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাজ সাজ রব পড়ে গেছে সিংড়া পৌর এলাকায়। আয়োজকদের আশা নাটোর, বগুড়াসহ আশে পাশের উপজেলা থেকে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। কনসার্টে প্রধান আতিথি হিসেবে দুরন্ত রাজশাহীর উপদেষ্টা ও নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য এ্যাড.জুনাইদ আহমেদ পলক ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিক রহিম, ক্রিকেটার জুনাইদ সিদ্দিক ্উপস্থিত থাকবেন। ব্যান্ড পরিবেশন করবেন, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস, পার্থিব,শূন্য এন্ড স্কুল।
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাও.রুহুল আমিন জানান, সব রকম প্রস্তুতি শেষ করা হয়েছে। দুরন্ত রাজশাহীর পরিচিতির মাধ্যমে বিপিএল এর জমজমাট পচারণা ও এই কনসার্টের উদ্দেশ্য।
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাও.রুহুল আমিন জানান, সব রকম প্রস্তুতি শেষ করা হয়েছে। দুরন্ত রাজশাহীর পরিচিতির মাধ্যমে বিপিএল এর জমজমাট পচারণা ও এই কনসার্টের উদ্দেশ্য।