বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

নাটোর চিনিকলে মুজুরি কমিশনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোর চিনিকলে সপ্তম জাতীয় মুজুরি কমিশন বাস্তবায়ন ও নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দুপুরের দিকে মিলগেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মিলের কয়েক শত শ্রমিক কর্মচারী। বিক্ষোভ সমাবেশে নাটোর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ছাড়াও মিলের আনেক শ্রমিক কর্মচারী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার দীর্ঘ দিন থেকে তাদের সপ্তম জাতীয় মুজুরি কমিশন বাস্তবায়নে তাল বাহানা করছে। অবিলম্বে দাবি বাস্তবায় না হলে সেক্টর কর্পোরেশণ শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের নেতৃতে আগামী ১৫ ফেব্র“য়ারী দেশের সকল শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতীর পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।###
Ruby