বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

দুর্গাপুরের ঝালুকা গ্রামবাসীর হাতে মেছো বাঘ আটক

রবিউল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) থেকে :: দুর্গাপুর উপজেলার ঝালুক্ াইউনিয়নের ঝালুকা গ্রাম থেকে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামবাসী মেছো বাঘটিকে আটক করার পর থানায় খবর দিলে থানা পুলিশ বাঘটিকে উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
উপজেলার ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝালুকা গ্রামের মধ্য পাড়া মৃত বাছের প্রামাণিকের বাড়ির কাছ থেকে একটি পান বরজের ভিতর থেকে মেছো বাঘটিকে গ্রাম বাসী আটক করে। এরপর তারা বাঘটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। সেখানে আহত বাঘটিকে চিকিৎসা দেয়ার পর দুর্গাপুর থানায় খবর দেয়া হয়। এসময় বাঘটিকে একনজর দেখার জন্য আশে পাশের গ্রামের লোকজন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ভিড় জমায়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, গ্রাম বাসীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটিকে আটকের বিষয়ে নিশ্চিত হবার পর রাজশাহী বন বিভাগ কর্তৃপক্ষের কাছে খবর দেয়া হলে বন বিভাগের একটি দল গতকাল বিকালে মেছো বাঘটিকে দেখতে ঝালুকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসে। এসময় তাদের কাছে বাঘটিকে উদ্ধার করা হয়।
Ruby