সুজয় কুমার বকসী জয় নড়াইল থেকে :: নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের একটি বাগান থেকে বুধবার সকালে রফিক ভূঁইয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিক ভূঁইয়া মূলদাইড় গ্রামের আব্দুল হামিদ ভূঁইয়ার পুত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক ভূঁইয়া লোহাগড়া উপজেলার রাজোপুর গ্রামের হেমায়েত উদ্দিনের নিকট সাড়ে তিন লাখ টাকা দেন বিদেশ যাওয়ার জন্য। গত ৩০ জানুয়ারী মেডিকেল করার জন্য ঢাকায় যায়। কিন্তু মেডিকেল না হওয়ায় বাড়ি ফিরে আসে রফিক। গতকাল (মঙ্গলবার) রাত ৮ার দিকে রফিক ভূঁইয়া লোহাগড়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে ফিরে না আসায় অনেক খোঁজা খূঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ (বুধবার) সকালে স্থানীয় লোকেরা রফিক ভূঁইয়ার বাড়ির পাশের একটি বাঁশ বাগানে লাশ দেখে পুলিশে খবর দেয়।
থানার এস আই আতাউর রহমান (তদন্তকারী কর্মকর্তা) এর সাথে যোগাযোগ করা হ’লে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের গলার চতুর্দিকে কালো চিহ্ন রয়েছে। দুষ্কৃতকারীরা তাকে হত্যাকরে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।