এম এম আরিফুল ইসলাম, নাটোর থেকেঃ নাটোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তুহিন মেমোরিয়াল ফাউন্ডেশন। সোমবার শহরের বনবেলঘরিয়া শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তুহিন মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রভাষক গোলাম মওলা শাহিন। অনুষ্ঠানে এলাকার ১০টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ১৬জন ছাত্র ও ৩৪জন মেধাবী ছাত্রীকে এই ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় এলাকার সাত গুনীজনকে মরনত্তোর সম্মাননা প্রদান করা হয়। প্রভাষক গোলাম মওলা সাহিন জানান, তার অকাল প্রয়াত সহধর্মীনি তুহিনা আখতারী তুহিনের স্মরনে তিনি তুহিন মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠানের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে দুঃস্থ,অসহায় ও গরীব রুগীদের চিকিৎসা সেবা প্রদান, প্রতিবন্ধী, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান, পাবলিক লাইব্রেরী কার্যক্রম শুরু এবং বয়স্ক পূণর্বাসন কেন্দ্র স্থাপন।
