আব্দুল লতিফ মিঞা, নিজস্ব প্রতিবেদক :: বাঘায় নকল মুক্ত পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঘা ও আড়ানী দুটি কেন্দ্রে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৭৬৪ জন। এর মধ্যে বাঘা কেন্দ্রের ৩১টি বিদ্যালয়ের ১১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নেয় ১১৩০ জন। এদের মধে্যূ ছাত্র ৬১৫ ও ছাত্রী ৫১৫ জন। আড়ানী কেন্দ্রের ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৪২৬ জন। এদের মধ্যে ছাত্র ২১০ ও ছাত্রী ২১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি কলেজ এবং বাঘা মহিলা বানিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫০০ জন। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ৪৮২ জন। এদের মধ্যে ছাত্র ৩৬৯ জন ও ছাত্রী ১১৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন বাঘা সিনিয়র ফাজিল মাদ্রাস কেন্দ্রে ১০টি মাদ্রাসার মোট পরীক্ষার্থী ছিলো ১৮৪ জন। অনুপস্থিত ছিলো ১ জন। পরীক্ষায় অংশ নেয় ১১৮ জন ছাত্র ও ৬৫ জন ছাত্রী।
