বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

চারঘাটে পরিত্যাক্ত মটর সাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :: মঙ্গলবার থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মটরসাইকেল সহ ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলার মারিয়া জোয়াদ্ধার পাড়া আবুলের বাড়ির সামনে চারঘাট থানাপুলিশ ওয়াকি মটরসাইকেল দেখে ধাওয়া করলে মটর সাইকেল চালক মটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশ ১০ বোতল ফেন্সিডিল সহ ওয়াকি মটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাদক আইনে চারঘাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Ruby