বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যদের দুই ঘন্টা কর্মবিরতি পালন

আনোয়ার হোসেন স্বপন, নরসিংদী থেকে :: নরসিংদী জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ শাহজাহান এর অপসারণ দাবী ও আদালত সম্পর্কে আপত্তিকর শ্রোগান দিয়ে আদালত প্রাঙ্গনে মিছিল ও সমাবেশ করার প্রতিবাদে  বুধবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি ও জরুরী সভা করে নিন্দা জানিয়েছে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। গত মঙ্গলবার নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকান্ড মামলার আসামীদের জামিন হয়ে যাওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে নিহত লোকমান হোসেনের সমর্থকরা নরসিংদী জেলা ও দায়রা  জজ ড. মোহাম্মদ শাহজাহান এর অবসারনের দাবীতে এবং আদালত সম্পর্কে নানা প্রকার আপত্তিকর  শ্রোগান দিয়ে আদালত প্রাঙ্গনে মিছিল সমাবেশ করে। এতে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষুব্দ হয়ে জেলা আইনজীবী সমিতি এক জরুরী সভা আহবান করে। আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল বাছেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীন আইনজীবী এড. বদরুদ্দোজা জিল্লু, নরসিংদী পরিষদের প্রশাসক ও প্রবীন আইনজীবী এড. আসাদোজ্জামান, এড. শওকত আলী পাঠান, এড. আব্দুল মোমেন, এড. আবুল কালাম আজাদ, এড. শাহজাহান মিয়া, এড. এমএ আউয়াল ও এড. শহিদুল্লাহ শিকদার প্রমুখ আইনজীবী। বক্তাগন আদালত প্রাঙ্গনে বিনা বাধায় বাইরের অনাকাংখিত জনতা কি করে আদালত প্রাঙ্গনে ঢুকে বিচারক ও বিচার বিভাগ সম্পর্কে কোটক্তি করে মিছিল সমাবেশ করেছে, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরবতার কারন কি জানতে চেয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঐ সকল ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির বিধানের দাবী জানান।
Ruby