উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান জানান, আজ বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা মাঠে বিএনপি’র উপজেলা আহ্বায়ক শওকত মাহমুদ গ্রুপ ও অপর অংশ বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জসিম উদ্দিন ও আওয়ামী লীগের ৩ বছর পূর্তি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সমাবেশ একই স্থানে একই সময়ে আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, একই স্থানে একই সময়ে বিএনপি’র দু’গ্রুপ ও আওয়ামী লীগ উভয় দলের সভা আহ্বান করায় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সভাস্থল ও উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুত: প্রাইম নিউজ
