আসলাম আলী, নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর বাঘায় আবুল হোসেন (৫২) নামের এক বীজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দু®কৃতিকারিরা। তবে তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যায়নি। জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় মশিদপুর এলাকার রাস্তা থেকে তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, তাকে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে দু®কৃতিকারীরা। নিহত আবুল,হোসন বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের ফকির প্রামানিকের ছেলে। মশিদপুর গ্রামের বাসিন্দা পথচারি ওবাইদুল ও তার চাচা শাহাজান জানায়, বাড়িতে ফেরার পথে রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানানোর পর রফিকের ভুটভুটি করে বাঘা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়। এসময় বাঘা থানায় অভিযোগ করা হলে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। বাঘা থানার উপ পুলিশ পরিদর্শক আসলাম জানান, নিহত আবুলের মাথার বিভিন্ন অংশে জখমের চিহ্ন দেখে হত্যার সন্দেহ করা হচেছ। তবে ময়না তদন্ত ছাড়া হত্যার প্রকৃত কারণ জানা সম্ভব নয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার দাবী করে হাসান আলী বাদী হয়ে মামলা করেছে।
